প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
বিজয়ীর খোলা চিঠি
প্রত্যয় (অক্টোবর ২০১৪)
সহিদুল হক
১৩
১
১৩৫
শান্ত আছি জলের মতো
দিচ্ছ তুমি ইচ্ছে-সাঁতার,
ভাবছো আমি এমন করেই
সইবো জ্বালা সকল কাঁটার?
সইতে পারি কাঁটার জ্বালা
সুবাস যদি ছড়ায় ফুল,
নইলে আমি জখম ভ্রমর,
মুখ ফিরিয়ে বেঁধাই হুল।
হুলের বিষ লুকিয়ে রাখি,
ভাবছো কি তাই গোবেচারা?
ভীরুতা নয়, মর্যাদাবোধ
হয়তো মানে ক্ষণিক হারা।
হেরেও জেতার মন্ত্র জানি,
হাসিনুখেই তাইতো হারি,
স্বখাতেতেই পড়বে মানি
অতি চালাক স্বেচ্ছাচারী।
স্বেচ্ছাচারীর আকাশ কালো,
যতই উড়ুক খাবেই ঠোকা,
শান্ত জলেও চাঁদের আলো,
জ্ঞানী সেজেই মরবে বোকা।
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১৩
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
F.I. JEWEL N/A
# দারুন ভাবনার অনেক সুন্দর কবিতা ।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ অক্টোবর, ২০১৪
জসীম উদ্দীন মুহম্মদ
হেরেও জেতার মন্ত্র জানি, হাসিনুখেই তাইতো হারি, স্বখাতেতেই পড়বে মানি অতি চালাক স্বেচ্ছাচারী। ------------------- খুব সুন্দর !!
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ অক্টোবর, ২০১৪
Pan Kouri
Valo laglo vi
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ অক্টোবর, ২০১৪
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর
খুব ভাল লাগল। অনুপ্রাসের তালে তালে কবিতা যে কত শ্রুতি মার্ধুয হয়- এই কবিতাটি পড়লে সহজেই বুঝা যায়।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ অক্টোবর, ২০১৪
মোজাম্মেল কবির
বেশ ভালো লাগলো...
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ অক্টোবর, ২০১৪
সেলিনা ইসলাম N/A
ছন্দময় ছড়া বেশ ভাল লিখেছেন। শুভকামনা রইল
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ অক্টোবর, ২০১৪
মাইদুল আলম সিদ্দিকী
ছড়াটি দারুণ হয়েছে! ভালোলাগা জানালাম
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৭ অক্টোবর, ২০১৪
ওয়াহিদ মামুন লাভলু
চমৎকার লিখেছেন। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ অক্টোবর, ২০১৪
মিলন বনিক
দারুন ছড়া কবিতা...খুব ভালো লাগলো ভাই...অনেক শুভ কামনা...
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ অক্টোবর, ২০১৪
biplobi biplob
দারুন লিখলেন শহিদুল ভাই, অল্পবিদ্যা ভয়ংকরী
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ অক্টোবর, ২০১৪
আরো মন্তব্য দেখুন (
১৩
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১১ সেপ্টেম্বর - ২০১৩
গল্প/কবিতা: ২৪ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ এপ্রিল,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী