আবার 'আলো' পাবে ; প্রাণবন্ত শুভ্রে পারিপাট্য প্রিয়, ব্যগ্র-মথিত পথ : মোহতীমহান বিশ্বস্তে অত্যন্ত বিন্যস্ত, আচ্ছন্ন-অনুগত পা : কাছে ও ভিতরে— কথায় আর কাজে— প্রসন্নতার... প্রসিদ্ধতার... প্রত্যাশার... 'ভোর' আনবেই।
অক্ষরে অক্ষরে, উদাত্ত-উদিষ্ট ভূমিকা রেখে প্রতিটা মার্কামারা উন্মুখ... বীভৎস-অন্ধকার মোড়ের ইতস্তত-অবারিত, অশুভমুখগুলো এবার বাধ্য অবধারিত হাতছানিতে বহু... প্রয়াত-র দিকে চলে যাবে ; তোমাকে জায়গা— তোমার জায়গায় ঠিকই, নিয়মিত করে দিতে। তারই আসন্ন খুশির আর সম্ভবনার এত বাড়াবাড়ি-আরক্ত 'প্রসব-বেদনা' এখন তোমাকে কাঁদায় ; ক্লান্ত করে।
ক্লান্ত— আরো ক্লান্ত ক্লান্তোত্তর... অত্যাবশক সাব্যস্ত-সম্পন্ন করে।
বিশ্বাস কর : আর মাত্র কিছুক্ষনের মধ্যেই— স্বপ্নময় খতিয়ে— ক্রমানুসারে, অবিলম্বে সব... সবকটা অসম্ভব আবার নতুন করে একান্তই সম্ভব-সহজাত হবে ; এত... এতদিনের শানিত-নিখুঁত আর বিশ্রুত সাবধানতার— সাধনার— পুরোপুরি অবসান ঘটবে। মোটকথা এবার 'স্বপ্নরাও' কথা বলবে ; আবার 'কথা' বলবে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আখতারুজ্জামান সোহাগ
‘‘বিশ্বাস কর :
আর মাত্র কিছুক্ষনের মধ্যেই—
স্বপ্নময় খতিয়ে— ক্রমানুসারে, অবিলম্বে
সব... সবকটা অসম্ভব আবার নতুন করে একান্তই সম্ভব-সহজাত হবে ;’’
স্রেফ অসাধারণ! দারুণ কাব্যময়। ভীষণ!
রিক্তা রিচি
বিশ্বাস কর :
আর মাত্র কিছুক্ষনের মধ্যেই—
স্বপ্নময় খতিয়ে— ক্রমানুসারে, অবিলম্বে
সব... সবকটা অসম্ভব আবার নতুন করে একান্তই সম্ভব-সহজাত হবে ;
এত... এতদিনের শানিত-নিখুঁত আর বিশ্রুত সাবধানতার— সাধনার—
পুরোপুরি অবসান ঘটবে।
মোটকথা এবার 'স্বপ্নরাও' কথা বলবে ;
দারুন প্রকাশ :)
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।