আমাদের ভালবাসার গল্প

ভালোবাসা / ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৫)

সুব্রত সামন্ত
  • ১১৪
আমার ডাকে সাড়া দিয়ে নাইবা এলে
ক্ষতি কি
সেই ভালো, আমি তবুও টানা অপেক্ষা করব।
আর এভাবেই সহাস্যে কাটিয়ে দেবো
আরো একটা অখণ্ড বসন্ত।
কে জানে এভাবে রাত জেগে জেগে
আরো কতগুলো উপন্যাসের মৃত্যু দেখব ?
আর হৃদয়ের ভাঁড়ে অবিরাম ব্যথা জমাবো ?

ডাকপিয়ন, টেলিফোন, কোকিল ডাকা, পথ চেয়ে থাকা...
এগুলো তবুও এমনই অস্থির বহাল থাকবে ;
যতখানি হৃদয়ভাঙা হৃদয়ে হৃদয় জমে থাকে অনন্ত।
বাসর সাজিয়ে, পালকি পাঠিয়ে
দু’হাতে মেহেদি, সিঁথিতে সিঁদুর
বুকে ধুক ধুক, একখানা চুমু...
লোকে নাইবা সেসব কিছু জানল !

লোকে জানবে নাহয়
আমাদের ভালোবাসার গল্প ;
হ্যাঁ রূপা, তোমার আমার প্রেমের কথা অল্প অল্প।



রচনাটি "ছিঁড়ে ফেলা ডাইরির পাতা থেকে নেওয়া হল"
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
প্রিন্স ঠাকুর খুব ভাল লাগলো... শুভ কামনা। আমার পাতায় আমন্ত্রণ।
আহমেদ রাকিব besh রোমান্টিক......valo লাগলো অনেকখানি.......
সৃজন শারফিনুল চমৎকার কবিতা... অনেক শুভ কামনা জানবেন।
মোস্তফা সোহেল বেশ গোছাল কবিতা ভাল থাকবেন কবি
ক্যায়স ডাকপিয়ন, টেলিফোন, কোকিল ডাকা, পথ চেয়ে থাকা... এগুলো তবুও এমনই অস্থির বহাল থাকবে ; যতখানি হৃদয়ভাঙা হৃদয়ে হৃদয় জমে থাকে অনন্ত। দারুন লাগলো আপনার কবিতাটি কবি। শুভেচ্ছা ও ভোট রেখে গেলাম। আমার পাতায় আমন্ত্রণ রইলো..
মোহাম্মদ সানাউল্লাহ্ ভীষণ ভাল লাগল সুন্দর কবিতাটি ।

১৯ সেপ্টেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৩০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬