একটা কবিতা চেয়েছিস তুই আমার কাছে আমার লেখা সবচে প্রিয় কবিতাটাই আমি তোকে দেব মনে আছে, ছোটবেলায় একবার তোর কাছে দুটো গোলাপ চেয়েছিলাম- তোদের বাগান ভর্তি ফুটন্ত গোলাপ থাকা সত্বেও তুই মুখ কালো করে বলেছিলি, ''গোলাপ এখনো ফুটে নি, পরে আসিস'' আমি কিচ্ছু মনে করি নি, শুধু একটু আশ্চর্য হয়েছিলাম তোর কৃপনতা দেখে !!!!!! তারপর ভুলেও আর কোনদিন তাকাইনি তোদের বাগানে ......... এখন, আমার একটা নিজস্ব বাগান আছে দিনরাত সে বাগানে ফুটে অজস্র রঙ্গিন কবিতার গোলাপ - আমার কাছে তুই একটা কাব্য- গোলাপ চেয়েছিস তো ? এই নে ,তোকে আমি সাতটা দিলাম । ভাবিস না, তোকে অপমান করছি জানিস তো, বন্ধুত্বের অভিধানে ''অপমান'' শব্দটা নেই একটু মজা করলাম তোর সাথে - তবে মনে রাখিস - '' কৃপনতা কখনো মানুষকে সমৃদ্ধ করতে পারে না, উদারতা ...... শুধুমাত্র উদারতাই পারে মানুষকে পৌঁছে দিতে সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে ''
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক
'' কৃপনতা কখনো মানুষকে সমৃদ্ধ করতে পারে না,
উদারতা ...... শুধুমাত্র উদারতাই পারে
মানুষকে পৌঁছে দিতে সমৃদ্ধির সর্বোচ্চ শিখরে '' ----ভাই অন্তর, তুমি করেই বলছি..সত্যি বলতে কি ..তোমার হাত কিন্তু একবারে নতুন নয়....সুন্দর নিটোল শব্দ গাঁথুনি..খুব ভালো লেগেছে...আর ঐ যে “একটা চেয়ে পাওনি, অথচ, একটার বিনিময়ে সাতটা দিয়ে দিলে...এই মহত্বটুকু ধরে রেখো....শুভকামনা।
সেলিনা ইসলাম N/A
কৈশোরের অভিমান, বন্ধুত্বের খুনসুটি থেকে জীবনের সবচেয়ে বড় শিক্ষানুভুতি কবিতায় সুন্দরভাবে তুলে এনেছেন। কবিতা ভাল লিখলেও বিষয়টা সেভাবে আসেনি যতটা এসেছে জেদ,অভিমান আর নৈতিক মুল্যবোধ। আরো ভাল লেখা আপনার কাছ থেকে পাবার প্রত্যাশায় শুভকামনা।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।