প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
রাত কথা
রাত (মে ২০১৪)
কবিরুল ইসলাম কঙ্ক
১৫
২
২৩১
এই রাত, ডাক মাৎ
থাক চুপ চুমে,
হয়রান পরিসান
মানুষেরা ঘুমে ।
লোকজন প্রাণ মন
নীরব নিথর,
চারদিক শ্বাস নিক
চুপ চরাচর ।
চাঁদ ভাই গান গায়
রাত তারা দলে,
জোনাকিরা পথ হারা
মিটি মিটি জ্বলে ।
বাঁশ বনে আনমনে
বাতাসের খেলা,
আবছায়া কত মায়া
আঁধারের মেলা ।
নেই পর নেই স্বর
কালো মৌতাত,
সুখে-দুখে সব বুকে
জেগে আছে রাত ।
২
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১৫
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
চমৎকার রাত কাব্য। ছোট ছোট কাব্যে গভীর ভাবনা । ভালো লাগলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ মে, ২০১৪
আখতারুজ্জামান সোহাগ
‘নেই পর নেই স্বর কালো মৌতাত, সুখে-দুখে সব বুকে জেগে আছে রাত । ’ নান্দনিক বর্ণনা রাতের। ভালো লেগেছে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ মে, ২০১৪
সকাল রয়
অনেক অনেক সুন্দর সৃষ্টি
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৫ মে, ২০১৪
সেলিনা ইসলাম N/A
সুন্দর ছন্দময় কবিতা...চমৎকার লাগল শুভকামনা
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ মে, ২০১৪
জসীম উদ্দীন মুহম্মদ
বাঁশ বনে আনমনে বাতাসের খেলা, আবছায়া কত মায়া আঁধারের মেলা । -------- চমৎকার ভাবের সাথে শব্দের দারুণ খেলা ! খুব খুব ভাল লেগেছে কবির ভাই । শুভেচ্ছা নিবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ মে, ২০১৪
ঝরা পাতা
এভাবেই আরও সুন্দর ছন্দবদ্ধ কবিতা লিখতে থাকুন...ভোট এবং শুভকামনা :)
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ মে, ২০১৪
মিলন বনিক
কঙ্ক ভাই...চমত্কার ছন্দময় কবিতা....আর ভালো লাগা....হয়রান পরিসান (পেরেসান) হতো কি...
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ মে, ২০১৪
ওয়াহিদ মামুন লাভলু
চাঁদ ভাই গান গায় রাত তারা দলে, জোনাকিরা পথ হারা মিটি মিটি জ্বলে । চমৎকার লিখেছেন। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ মে, ২০১৪
আলমগীর সরকার লিটন
খুবি ভাল লাগল কবিতা
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ মে, ২০১৪
গুণটানা নৌকা
সুন্দর কবিতা ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ মে, ২০১৪
আরো মন্তব্য দেখুন (
১৫
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৪ অক্টোবর - ২০১৩
গল্প/কবিতা: ২৬ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ এপ্রিল,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী