যুগে যুগে শুনছি কত দেখবো কত আর, গাড়ী বাড়ি হাওয়াই জাহাজ কতো আবিষ্কার! চন্দ্রে গেলো মঙ্গলেও, সূর্য টা আজ বাকি, বিজ্ঞানের এই যুগে শুনছি এটাও সম্ভব নাকি! টেলিফোন পরে কম্পিউটার এখন সব একসাথে, এন্ড্রইড, আর আই ফোন ট্যাব এবার কি উঠবে হাতে? বিশ্ব এখন হাতের মুঠোয় এরপর কি হবে? মস্তিস্কে ডিভাইস ঢুকিয়ে দেয় জানি কে কবে! তখন, হারিয়ে জাবে কম্পিউটার ট্যাব হারিয়ে যাবে ফোন, মাথায় মাথায় নিত্য নত্যুন হবে আলাপন! লাগবেনা আর ওয়েবক্যাম আর লাগবে নাকো থ্রী জি, মাথার ডিভাইস দুচোখ দিয়ে দেখাবে সব ইজি! চোখটা দিয়েই তুলবে ছবি এফবি তে দেবে পোষ্ট, ঘরে বসেই পারবে খেতে রেষ্টুরেন্টের রোষ্ট! এমন ডিভাইস আসবে কি হে নাকি ভাবি ছাই, আসলেও তা আসতে পারে অবাক কিছু নাই!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এস, এম, ইমদাদুল ইসলাম
মস্তিষ্কে আল্লাহ যে হাজার হাজার কোটি নিউরন ঢুকিয়ে দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার পরে আর কোন ডিভাইসের দরকার হবে না । আমরা কেবল স্থাপিত ডিভাইসের ব্যবহার জানিনা বলেই অন্ধগলিতে ছুটোছুটি করছি । ভাল লিখেছেন ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।