বৃষ্টি ভেজা কোমলতা

কোমলতা (জুলাই ২০১৫)

গার্গী মুখার্জী
  • ১৫
  • ২০
বৃষ্টি ভেজা আর্দ্র দিনের সকালবেলা
বুকেরমাঝে আঝরধারা করছে খেলা ।
বুকফাটা মাঠ শুকনো পাতা ভিজে
প্রাণ পেয়ে সে নাচছে নিজে নিজে ।
নাচের তালে মাতিয়ে নিয়ে আপন পর
ভাঙা বুকে কেউ গড়ে তার নতুন সে ঘর ।
জলখেলা নদী-বুকে শ্যামল প্রাণে দোলা
বাউল সে ভোলায় ভুবন হয় আত্মভোলা ।
বৃষ্টি সুখে মন ভিজে যায় সিক্ত বৃষ্টি-বেলা
প্রাণে লাগে প্রাণের পরশ রোদবৃষ্টি খেলা ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রেজওয়ানা আলী তনিমা সুন্দর ছন্দময় !!!
Joudul shaikh ভালো লাগালো কবিতাটি । অনেক শুভকামনা রইলো ।
সৌরভ হোসেন ভালো লাগালো কবিতাটি । অনেক শুভকামনা রইলো ।
তাপসকিরণ রায় সুন্দর সাবলীল ছন্দময়--বেশ ভাল লাগল।
মোহাঃ নুরুল ইসলাম মিয়া কবিতাটি পড়ে ভাল লাগলো। ভোট ও শুভেচ্ছা দিয়ে গেলাম। পরের সংখ্যায় আমি লিখছি। সকলের কাছে ভালবাসা আশা করি।
কবিয়াল ভালো লাগালো কবিতাটি । ভোট ও শুভকামনা রইলো ।
রাজকুমার শেখ ভালো লাগালো কবিতাটি । শুভেচ্ছা রইলো ।
কবিরুল ইসলাম কঙ্ক "প্রাণে লাগে প্রাণের পরশ রোদবৃষ্টি খেলা"___ ভালো লাগালো কবিতাটি । বর্ষার কোমলতায় পরিপূর্ণ কবিতাটির প্রতিটি ছত্র । শুভেচ্ছা এবং ভোট রইলো ।
রোশনি ভালো লাগালো খুব । শুভেচ্ছা থাকলো ।
শামীম খান দারুণ বর্ষা বন্দনা । ছন্দে ছন্দে সুকোমল অনুভব । শুভ কামনা রইল ।

০৯ ডিসেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬