বাসন্তী হাওয়ায় যখন উড়ে গেলো তোমার গঙ্গা-যমুনা শাড়ির আঁচল- কপালের উপর আছড়ে পড়লো তোমার বিবাগী চুল- তুমুল সমর্পণে তখন মনে হলো তুমি যেন ঠিক একজন দেবী মধ্যাহ্নের আকাশে মাধুকরী অবনী।
ঘাড়ের বাদামী তিলে যখন তুমি তোলো কোনো বৈকালিক রাগ তখন তোমার ভ্রুর ভাঁজে ভাঁজে শুরু হয় অভিসারের গোপন কানাকানি।
মেয়ে তুমি অমল প্রান্তরে ঘাসের আড়াল- লুকিয়ে থাকা এক হীরকখণ্ড- সারাদিনের মায়াময় রৌদ্রের নরম আলোতে রচিত নীলিমার মমতা।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।