এই পেয়েছি খবর, মামলা ভীষণ জবর । হয়েছে পাড়ায় আন্দোলন , টেঞা দা বাধিয়েছে গোল , লিখতে জানেনা নাম , সাহস নয়তো কম । হতে চায় মাতবর , এটা কী তার গাঁর জোর । দেখিয়েছিল নাকি তাই , চিৎপটাং হয়ে পড়েছে ভাই । ছিল মিছিলের সামনে , পড়লো তাহলে ক্যামনে । সামনে ছিল ভাই পাগলা গরু , ভয় টেঞা দার হল শুরু । জুতো বগলে নিয়ে দিল দোর , পাশেই ছিল পোঁচা গোবর , ওমনি যখন পা দিলো – ধপাস করে পড়ে গেল ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।