স্বপ্নগুলো সারারাত জুড়ে বুকের মধ্যে হানা দিতে থাকে।কখনো চাদের কন্যা, কখনো মায়াবী জোছনা,আবার কখনো বুকভরা ভালোবাসা নিয়ে হাজির হয় দুচোখের সামনে।আমি তার সাথে সারারাত জুড়েই কথা বলতে থাকি।
তখন প্রানের ভেতর একটা ঢেউ বয়ে যেতে থাকে অবিরত।আমি যেনো পুর্ণ সুখ গ্রহণ করতে যাচ্ছি বাতাস আকাশ সাথে রাত জাগা তারা আর চাঁদকে স্বাক্ষী রেখে হারিয়ে যাচ্ছি তার হাতটি ধরে।রাত্রির শেষ মুহুর্তে বুকে হাত দিয়ে দেখি পাশে কেউ নেই।শুধু আমি ছাড়া।তখন একটু হাসি নিজের সাথে।কারণ স্বপ্ন থেকে যে ভালোবাসা আমি খুঁজে পাই ,তা আমার মনের মালায় আকাশের চেয়েও বিশাল পরিমাণ সুখের ছোঁয়া দিয়ে যায়। আর তারই খোঁজে উদাস পাগল হয়ে হয়ে আমার দিনগুলো ও অচেনা রয়ে যায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।