পার্থিব জগতের প্রতি আমার কোন লোভ নেই
একথা অনেকেই বলেন ,
তারাই আবার এই জগতের দিকে
অতি আগ্রহে দৌড়ে চলেন।
পার্থিব কি? পার্থিব কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: পৃথিবী-সংক্রান্ত, জাগতিক, ইহকাল-বিষয়ক, ঐহিক। কিন্তু 'পার্থিব' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? প্রত্যেকেরই একটা নিজস্ব জগত আছে এবং প্রত্যেকেই নিজের মত করে চিন্তা করে, এই পার্থিব জীবনের চলার পথে অনেক চিন্তাভাবনা মাথায় খেলে! অনেক প্রশ্ন মনে ঘুরপাক খায়, সচেতন কিংবা অচেতন মনে মাঝে মাঝে অনেক প্রশ্ন এসে দাগ কাটে, আসলে এই যে, পার্থিব জীবনের উদ্দেশ্য কি? কিসের দিকে অগ্রসর হচ্ছি এই রকম অনেক পার্থিব প্রশ্নের উত্তরের মীমাংসা করতে গিলে লেখা হয় গল্প, রচিত হয় কবিতা। পার্থিব নিয়ে গল্পকবিতা ডট কমের গল্প এবং কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের নানা স্বাদের লেখা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
পার্থিব জীবনফাজল্লুল কবিরপার্থিব, জুন ২০১৭ -
কবিতা
ভেসে চলা নিরন্তরনুরুল্লাহ মাসুমপার্থিব, জুন ২০১৭কালো দীঘল কেশ যখন চিরহরিৎ
শুভ্র সিঁথি হয় হালকা বাদামী
চিরল পাতাগুলো আমার সামনে
চির যৌবনা ললনা; প্রেরণার উৎস। -
কবিতা
বলি নি তো ভালবাসতেই হবেতারিফুল ইসলামপার্থিব, জুন ২০১৭বলি নি তো,আমাকে ভালবাসতেই হবে।
তুমি শুধু আমার কবিতা লেখা প্রহর হবে।
আমার লেখা প্রতিটি কবিতা,
প্রথম পঠিত হবে তোমার দুটি অধরে। -
কবিতা
পার্থিব জীবনBokulপার্থিব, জুন ২০১৭দিলে ছেড়ে আমায় অসুখ বনে
অশনি পড়ল যে মনে,
গণৎকার এসে একি শুধাইল মোরে -
কবিতা
বেদনার নৈবেদ্যমুহাম্মাদ মিজানুর রহমানপার্থিব, জুন ২০১৭অভিনয়ে প্রথম পুরষ্কারটা তোমার,
হোক আমার দ্বিতীয়টা,
জানি তুমি ভাল নেই, সুখে নেই আর,
নিয়তিই যে হায় পথের কাটা। -
কবিতা
আমি জেগে আছিনীলকণ্ঠ পদাতিকপার্থিব, জুন ২০১৭আমি জেগে আছি;
স্তব্ধতার শব্দ শুনবো বলে জেগে আছি আমি।
দূরের পাহাড় তার অনাদি কালের কালো
স্রোত বুকে নিয়ে এখনো দাঁড়িয়ে; -
গল্প
লোকে আমায় পাগল বলেইন্তিখাব আলমপার্থিব, জুন ২০১৭নিতাই বাবু হাতে সুটকেস নিয়ে অফিসে যাবার জন্য বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষায়।
এমন সময় উস্কোখুস্কো চেহারা, কুণ্ডলী বেষ্টিত চুল, ক্ষিপ্ত উন্মাদ পাগল এসে তার পাশে দাঁড়ায়। -
গল্প
কুলষিতদেওয়ান তাহমিনা শাওনপার্থিব, জুন ২০১৭ভোরে ঘরে ফিরে, বকুল দেখে তার তিন সন্তান ঘুমুচ্ছে। কি সুন্দর করেই না ঘুমুচ্ছে ওরা, নিষ্পাপ তিনটি মুখ!বড় ছেলেটার বয়স দশ, মেজোটার আট আর ছোট মেয়েটার পাঁচ বছর।
-
কবিতা
-
গল্প
টিউশনিরাশেদ মাহমুদপার্থিব, জুন ২০১৭আধা ঘন্টা যাবত হাসান বিজয় সরণীর সিগনালের জ্যামে। বাসের পেছনের দিকে, জানালার পাশের একটা সিটে বসে দরদর করে ঘামছে আর ঝিমাচ্ছে।
আজ প্রচন্ড গরম পড়েছে। গত কয়েক বছরে কেন, হাসানের ৩৬ বছরের জীবনে কখনও এত গরম পড়েনি। মধ্য দুপুরের কাঠফাটা রোদ এখন। মানুষজনের প্রান প্রায় ওষ্ঠাগত। গত কয়দিনের গরমে অনেকেরই হিট স্ট্রোক হচ্ছে। -
কবিতা
টানDhoopchhaya Majumderপার্থিব, জুন ২০১৭পৃথিবীর রূপ রস মায়া মোহজাল
সবটুকু একটানে ছিঁড়ে ফেলে
চলে যাওয়া, অতই কি সোজা?
হতে পারে দেহ নশ্বর, পাঁচভূতে আগলায় তাকে
সবকিছু নিয়ে যাওয়া যায় কি? -
কবিতা
ধর্ম যার যার-মানুষ সবারজাফর পাঠাণপার্থিব, জুন ২০১৭সকল প্রাণীর মাঝে মানুষ প্রাণীর গান গাই
মানুষ জাতি ছাড়া যার- ভিন্ন পরিচয় নাই।
স্রষ্টার সৃষ্ট- এ ধরন পৃথিবী- আছে অগণন
নানান ধর্ম-বর্ণ আকৃতিতে- করেছে সৃজন। -
গল্প
উকিল না ব্যবসায়ীতো হয়েছেমোঃ জহিরুল ইসলামপার্থিব, জুন ২০১৭গ্রামের মান্যগণ্য ব্যাক্তি আবু মিয়া। গ্রামের সবাই তাকে মান্য করে ডাকে আবু ভাই। গ্রামের যত বিচার-আচার সবই করে আবু মিয়া। লোকটা আসলে সৎ কিন্তু একটু রাগিও বটে।
-
কবিতা
এক টুকরো আকাশনাফ্হাতুল জান্নাতপার্থিব, জুন ২০১৭সবুজ শ্যামল চারদিক রঙতুলির আঁকা নীলাভ সাদা আকাশ
নিঃশব্দে ভৈরব একা কাঁদে খিলক্ষেত মায়া তাকে জড়িয়ে রাখে
পেটের ক্ষুধা তাকে অস্থির করে তোলে মনের ক্ষুধা ভুলে যায়
বেকার এ পার্থিব জীবনে প্রবেশ নিরূপায় হয়ে প্রকৃতিতে মিশে। -
গল্প
অন্তরের ক্ষরণে শ্রাবণকাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Zপার্থিব, জুন ২০১৭পতেঙ্গা সুজনেষূ পরিবারের সাহিত্য সভা। আয়োজনটা ভালই চলছিল, পহেলা বৈশাখ উপলক্ষে এই বৈশাখি আড্ডায় সবাই মশগুল হবো, পতেঙ্গার সুজনদের সাথে আজ যোগদেবে শহরের অন্যান্য এলাকার সুজনরাও।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬
এ যাবত
