কোন এক যাপিত সময়ে, হঠাৎ অমানিশা-
সব ঢেকে গিয়েছিলো অদ্ভূত আঁধারে,
বিষে হাতেখড়ি, নীল শিরায় নিষিদ্ধ সুরার সঙ্গম
মুহূর্তের কৌতুহলে হলাহলের ছোবল, তন্দ্রালু প্রহর-
বাংলা অস্থিরতার কবিতা কি? বাংলা অস্থিরতার কবিতা সম্পর্কে জানার আগে জানতে হবে, অস্থিরতা কি? অস্থিরতা কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: অস্থির-এর বিশেষ্য পদ অস্থিরতা। যার অর্থ অধীর, চঞ্চল, ব্যাকুল, ব্যস্ত, অনিশ্চিত। এমনিতে অস্থিরতার আক্ষরিক অর্থ স্থির নয় এমন অবস্থা। কোনো জটিল কারণে মানুষ যখন কি করা উচিত বুঝতে না পারে তাহলে তার যে অবস্থা দাড়ায় সেটাই অস্থিরতা। মানব জীবনের সাথে জড়িয়ে রয়েছে অস্থিরতা। তাই সাহিত্যেও রয়েছে অস্থিরতার উপস্থিতি। অস্থিরতা নিয়ে লেখা হয় গল্প, রচিত হয় কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের বাংলা অস্থিরতার কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
অভ্যন্তরীণ অধীরতারেজওয়ানা আলী তনিমাঅস্থিরতা, জানুয়ারী ২০১৬ -
কবিতা
অস্থিরে প্রলাপআল আমিনঅস্থিরতা, জানুয়ারী ২০১৬আর সহ্য না হলে...
টুপ করেই হয়তোবা চিনে চিনে গিয়ে’—
উঠবো তোমার আঙিনায়,
চিনবে তো আমায় ? -
কবিতা
অস্থির সময়, শূন্য ভালবাসামোহাম্মদ আবুল হোসেনঅস্থিরতা, জানুয়ারী ২০১৬তোতা পাখির মতো বলবে ভালবাসার হৃদয়ছোঁয়া
মিষ্টি কথা! আমি তারই প্রতীক্ষায় বসে-
বেলা গড়িয়ে যায়
দেখা নেই তোমার
পায়চারি করি অস্থির এই আমি -
কবিতা
আমি আগের মতোই অস্থিরগাজী সালাহ উদ্দিনঅস্থিরতা, জানুয়ারী ২০১৬অস্তির আমি সেই তোর প্রেমে
বুঝিনি আমার জীবন যাবে থেমে
তুই কি শান্তিতে তাকিয়ে থাকিস
তোর চোখে ই আমায় মারিস । -
কবিতা
তোমার প্রতীক্ষায়আল মামুনঅস্থিরতা, জানুয়ারী ২০১৬তার সবুজ শাড়ির আঁচলের নকশীকাথায়
উড়ছিল ছোট ছোট ভালোলাগার লাল নীল প্রজাপতি,
যেন বসন্তের সমস্ত নিংড়ানো রং এঁকে দিয়েছে
তার কপালে এক বিন্দু লাল জলের টিপ, -
কবিতা
আজব ভুবন-এম,এস,ইসলাম(শিমুল)অস্থিরতা, জানুয়ারী ২০১৬আশার ডাকে বাসা-বাঁধতে ছেয়েছি যখন,
তপ্ত বালুতে বলীন হলো সুখের এই স্বপন।
অধিকর্ষে অন্ধ আমি-পুড়া এই মন,
লোকালয়ে তবুও হাসি এইতো জীবন। -
কবিতা
নিজেকে হারাইরাজু N/Aঅস্থিরতা, জানুয়ারী ২০১৬হারায়ে খুঁজি ,
দৃষ্টিসীমায় যা পাই যাকে পাই
যেখানে সেখানে সর্বত্র
চঞ্চল চোখে নীরবে খুঁজি ,
দীর্ঘশ্বাসে খুঁজি ক্লান্ত হয়ে
পথভুলে খুঁজি বেপথে
অনবরত হন্যে হয়ে শূন্যে খুঁজি
একাকী মনে নিবিড় বিরহে ,
ভিড়ের মাঝে নিজেকে বেভুলে
কেবল খুঁজি হারায়ে... -
কবিতা
অভ্র বৃষ্টি হয়ে ঝরো........এই মেঘ এই রোদ্দুরঅস্থিরতা, জানুয়ারী ২০১৬হুটহাট চলে যাও,কাছে থেকে দূরে বহুদূরে
বুঝিনা কিসের তরে থাকো কোন কল্পনার ঘোরে!!
স্বপ্ন দেখাও টুটাও, দূরে বসে খিলখিল হাসো
মনের আয়নায় যে তুমি নীল অভ্র হয়ে ভাসো!! -
কবিতা
ফেরারির অপেক্ষাbiplobi biplobঅস্থিরতা, জানুয়ারী ২০১৬এখনো হাতে আমার উটেনি, উটেনি ক বাঁশি,
রাশ রাশ ভারায়, রসেরি ধারায় দেইনি ক ফাঁসি, আমি প্রস্তুত, সদা প্রস্তুত শুধুই তোমার বলার অপেক্ষায়। -
কবিতা
অস্থির সময়এ এইচ ইকবাল আহমেদঅস্থিরতা, জানুয়ারী ২০১৬জলবায়ু বদলায় জলস্তর বাড়ে
কখন বসতি ডোবে সে ভয়ে অস্থির
মড়ার ঘ্রাণের লোভে শকুনের ভিড়
ধ্বংসের নিঃশ্বাস ছাড়ে পৃথিবীর ঘাড়ে। -
কবিতা
অস্থির সময়ধীমান বসাকঅস্থিরতা, জানুয়ারী ২০১৬সময়টা বড় অস্থির, বিপন্ন আমি
এবং বিপন্ন তুমিও, আমরা সবাই ।
অস্থির এই সময়ে আমি, তুমি এবং
আমাদের যা কিছু স্বকীয়তা সব -
কবিতা
অস্থির সময়ের গানবিবেক রঞ্জন বসুঅস্থিরতা, জানুয়ারী ২০১৬এখন সময় ধূসর শীতের দিন
চারিপাশে শুধু ঈর্ষার কাঁটা ঝোপ
একা বসে দেখি ঝরে সজনের ফুল
নীরবেই চলে ঝরা ফুলেদের সারি
ফুলেরাও জানে সময় নিঃসহায়॥ -
কবিতা
আমার অস্থিরতায় তুমিরোদের ছায়া (select 198766*667891 from DUAL)অস্থিরতা, জানুয়ারী ২০১৬আমার অস্থিরতায় তুমি ঢেলে দাও ঘি
সুবাসিত যাতনার তাত্পর্য তুমি বোঝনি ,
আমার উঠোনে যখন অস্থির চারাগাছ
তুমি তখন বুনে দিলে বেদনার ইসিহাস। -
কবিতা
অস্থিরতাঅয়ন সাধুঅস্থিরতা, জানুয়ারী ২০১৬নিজেকে নিয়েই ব্যস্ততা যত,
আত্মতৃপ্তি লক্ষ্য —
সবকিছু তাই চাই মন মতো —
ক্ষুদ্র স্বার্থে দক্ষ। -
কবিতা
অপরাজিতার পরাজয়হাসনা হেনাঅস্থিরতা, জানুয়ারী ২০১৬বোধের নির্মলতায় যে অপরাজিত; বোধের পরাজয় তার
কাছে নির্মম, অপ্রত্যাশিত, অসহ্য। জীবনের ভাঁজে ভাঁজে
বোধের নানা রং জীবনকে করে বিচিত্র, বিকশিত, সংকোচিত
উদাসীন, উদভ্রান্ত, উদ্বেলিত আর উচ্ছ্বসিত।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬
এ যাবত
