অনার্স ৪র্থ বর্ষে এসেও যখন আমি ‘একা’ রয়ে গেলাম, তখন বন্ধুমহলে আমাকে নিয়ে ঠাট্টা-রসিকতা শুরু হলো। নিয়মিত আড্ডাতে যখন এক এক জনের ভালোবাসার মেয়েটির সম্পর্কে ও ওদের সম্পর্ক সম্পর্কে বিভিন্ন “রসের আলাপ” শুনতাম, তখন কেউ একজন পাশ থেকে খোঁচা দিয়ে বলতো, “এ শালাকে দিয়ে কিচ্ছু হবে না”।
প্রশ্ন বিষয়ক গল্প কি? প্রশ্ন বিষয়ক গল্প সম্পর্কে জানার আগে জানতে হবে, প্রশ্ন কি? প্রশ্ন কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: কিছু জানতে চাওয়া, জিজ্ঞাসা। প্রশ্নের অর্থ কী এর মধ্যে সীমাবদ্ধ? প্রশ্ন করতে গিয়ে এগিয়ে জ্ঞান, বিজ্ঞান, শিল্পসাহিত্য। মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে জড়িয়ে রয়েছে প্রশ্ন। এজন্য সাহিত্যেও রয়েছে প্রশ্নের উপস্থিতি। প্রশ্ন নিয়ে লেখা হয় গল্প, রচিত হয় কবিতা। গল্পকবিতা ডট কমের গল্পের বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের প্রশ্ন বিষয়ক গল্প - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
গল্প
‘অবরিগাদো’Shimul F Rahmanপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭ -
গল্প
কুয়াশামৌরি হক দোলাপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭সকালের মিষ্টি রোদ আর হালকা শীতের আমেজ। আসি আসি করে শীতটা প্রায় চলেই এল। এ বছর বোধ হয় একটু তাড়াতাড়ি-ই শীত শুরু হতে চলল। অন্যান্য বছর তো এত তাড়াতাড়ি শীতের দেখা পাওয়া যায় না। শুনেছি নভেম্বরের শেষের দিকটায় গ্রাম এলাকায় শীত শীত আমেজটা শুরু হয়। আর আমাদের রাজধানীতে তো তা হয় আরও পরে।
-
গল্প
নওমীরূপক বিধৌত সাধুপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭আই লাভ ইউ, স্যার!" নিঃসঙ্কোচে বললো নওমী।
থতমত খেলো অনিমেষ, চারপাশে তাকিয়ে দেখলো আশপাশে কেউ আছে কি না। না, কেউ নেই।
"কী বলো এসব? যতোসব অশালীন কথাবার্তা!" রাগ দেখালো অনিমেষ। -
গল্প
জীবনের প্রশ্নোত্তর মেলে নাসাইয়িদ রফিকুল হকপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭সমির কয়েকদিন যাবৎ খুবই বিমর্ষ। আজ সকাল থেকে তার মনটা আরও বেশি খারাপ। তামান্নার সঙ্গে তার সম্পর্কটা ইদানীং খুব-একটা ভালো যাচ্ছে না। তবুও সে এতোদিনের সম্পর্কটা ভাঙতে চায়নি। সে তাদের এই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য গত কয়েকদিন যাবৎ যারপরনাই চেষ্টা করেছে।
-
গল্প
রহস্যপর চিঠিSabira Begum Dollyপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭আমি অবাক হয়ে নিজের দিকে চাইলাম।আরে তাইতো, আমি তো আজ নীল শাড়ীই পরেছি। এদিকওদিক চাইলাম। কেউ কি আমাকে দেখছে?
স্কুলের কাজে মন বসাতে পারছিলাম না। কাউকে বলতেও পারছি না।কে কি ভাববে আর কি মন্তব্য করবে।
স্কুল ছুটি। বাসা চলে এসেছি।কিন্তু চিঠির রহস্য ভেদ হলো না। -
গল্প
জীবন নিয়ে জমে থাকা অজানা প্রশ্নShahadat Hossenপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭কোনো এক উদাসীনতা ভাব নিয়ে হাঁটতেছি। হাঁটতেছি কোনো এক মন খারাপের বেশে। যেখানে হাজারো প্রকৃতির বিচিত্রময় জগতের মাঝে ছেলেটি যেনো এক আলাদা জগতের আলদা প্রকৃতির মানুষের মতো। চলা-ফেলা যেনো এক অগোছালো। ছেলেটির নাম সবুজ।
-
গল্প
আধো জলরোদের প্রশ্নপত্রপ্রজ্ঞা মৌসুমীপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭'থার্ড ইয়ারে পড়ে মেয়ের ফোন নেই? কি যা তা!' মেঝ মামার কাছে তখনও শিউলিদের অনেক কিছুই- কি যা তা! সেই দুপুরে প্রায় চকচকে কুড়ি ডলারের নোট হাতে স্তম্ভিত তুহিন দাতা হাতেমতাই হয়ে নিজের প্রিয়তর ফোনটাই দিতে চায় বোনকে। আর শিউলি স্তম্ভিত হয় এই ভেবে মেঝ মামাও আর দশটা-পাঁচটা।
-
গল্প
কষ্টসুকুমার চৌধুরীপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭ছবি ছিলো না বলে তিনটে ছবি এঁকেছিলাম। ভাই বোন আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে দেখেছি সে সব ছবিতে এখন অন্ধকার, শুকনো মালা,
ধুলোর আস্তরণ। -
গল্প
প্রশ্নMahbubur Rahman Heruপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭প্রচন্ড গরম পড়েছে। শালার গরমে ঘরে থাকা যাচ্ছে না। তারওপর আবার কারন্ট নেই এবং আইপিএস নষ্ট হয়েছে। বাবাকে বলেছি, মাগার কোনো সাড়া শব্দ নেই।
ছাদের বেঞ্চে বসে আছি। এই বিকেল বেলাও গরম প্রকৃতিকে ছেড়ে যাচ্ছে না। শালার গরমের চোঁটেও বাঁচা যায় না। -
গল্প
জল কুকুর আবার কি?কাজী_মুহাম্মদ বখতিয়ার_ইসলামপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭-কখনো কুকুর দ্বারা আক্রান্ত হয়েছেন?
ভদ্রলোক হঠাৎ প্রশ্ন করে বসলেন।
-গত কাল রাতেই তো এমনটা হলো।
দেখলাম, আমাকে ঘিরে কয়েকটা কুকুর
ঘুরছে। কুকুরগুলো একটা একটা করে
পানিতে নেমে গেলো। আর উঠলো না। -
গল্প
চেইন অফ হ্যাপিনেসএস এম রিমেলপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭হাইওয়ে রোডে চলতে থাকা একটা গাড়ি হটাৎ করে নষ্ট হয়ে যায়। গাড়ির মালিক অল্প বয়স্কা এক সুন্দরী মেয়ে। একে তো সন্ধ্যা তার উপর গুড়ি গুড়ি বৃষ্টি। একা একটা মেয়ে গাড়ির পাশে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এক যুবক এগিয়ে আসলো তার দিকে।
-
গল্প
আয়না পড়াএলিজা রহমানপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭রাজীব হাসান শরীয়তপুরের নড়িয়া উপজেলার একটি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংকের শিক্ষক ।
অবশ্য তাকে দেখলে গ্রামের স্কুলের শিক্ষক মনে হয় না , বুদ্ধিদীপ্ত চেহারা , মাঝারি গঠন , সবার সঙ্গে হাসি মুখে কথা বলেন । -
গল্প
গং সভ্যতামোঃ মোখলেছুর রহমানপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭মানুর মায়াবি চেহারা দেখে করিমনের মন ভরে উঠে, বাঁশির মত টিনটিনে নাক,চা চামিচের মত পাতলা ঠোঁট ,বেশ ফর্সা ও লম্বা। বাবা মা নিশ্চয় বড় লোক । সাত সকালে গাড়ীটা দেখে যা সন্দেহ করেছিল তাই ফলে গেল; এর আগেও চার চাকার গাড়ী কয়েকবার এসেছিল, সে অভিজ্ঞতা তার আছে।
-
গল্প
শান্তারওনক নূরপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭একটুও কাঁদতে পারছেনা শান্তা। সারাটা জীবন তার সাথে এমনই হয়েছে। গত দুইটা দিন নিজের সাথে অনেক অভিনয় করেছে সে। তবুও সে স্বাভাবিক আছে। আসলে তার জন্মটাই হয়েছে দুঃখ পেতে। তাই সবকিছু প্রাপ্য ভেবে মেনে নিয়েছে সে। তবে এখনও সে তার স্বামীকে মিথ্যাবাদী ভাবতে নারাজ।
-
গল্প
কি অপরাধ করেছিল আমার বুকের ধন?এস জামান হুসাইনপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭-মামা আর দিয়েন না, মরে যাব । মামা আর দিয়েন না, মরে যাব ।
এভাবেই চিৎকার করছিল ১২ বছরের এক শিশু । তার চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে আসছিল । শিশুটির চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে আসলেও মন গলেনি মোটরসাইকেল গ্যারেজের মালিক
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬
এ যাবত
