চোখে জল নিয়ে চলে এলাম বাড়িতে,
জামাটা খুলে রাখলাম আলমারিতে।।
উদাসীনি মন নিয়ে,
আকাশের দিতে তাকিয়ে,
ভাবলাম আর কি দেখা হবে না,
গালে টোল পড়া আমার নীলাম্বরীর সাথে।।
বাংলা কষ্ট কবিতা কি? বাংলা কষ্ট কবিতা সম্পর্কে জানার আগে জানতে হবে, কষ্ট কি? কষ্ট কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: দুঃখ, ক্লেশ, বেদনা, শ্রম, বিশেষ যত্ন, মেহনত, দুঃসাধ্য চেষ্টা (কষ্টসাধ্য)। কিন্তু 'কষ্ট' অর্থ কি এসবের মধ্যে সীমাবদ্ধ? সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোন নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা যায় না। কারণ কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়। তাই জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায়না। মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ। কষ্ট মানব জীবনের একটা অংশ - এ জন্য কষ্ট নিয়ে তৈরি হয়েছে সাহিত্যের বিশেষ চর্চা। জীবনের নানান কষ্ট নিয়ে লেখা হয় গল্প, রচিত হয় কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের বাংলা কষ্ট কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
নীল রঙশাহীন নীলপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭ -
কবিতা
হৃদশূলসুজন চন্দ্র মন্ডলপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭দিনের শুরুতে যখন ভাঙে মোর ঘুম,
ভোরের পবিত্র আলোয় তোমায় খুঁজে মোর চোখ।
হারায় দিগন্তে, হয় যেন দিশাহীন।
হৃদয়মাঝে যেন অনুভূত হয় অন্যরকম কষ্টসুখ। -
কবিতা
অভিমানের খেলামৃন্ময় মজুমদারপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭আমাদের এই অভিমানের খেলা
চলে সারাবেলা।
কুসুম কুসুম আলোর রাত্রিবেলায়
আমার পাশে তোমার হেটে চলায়
ভুল করে তুমি হাত যদি রাখ হাতে- -
কবিতা
কষ্টও এক জ আনন্দসৌখিন সূদন দত্তপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭প্রিয়তম সকালগুলি বিষাদের কুয়াশায় ঘেরা
শিশির ফোঁটা যেন জমাট বাঁধা রক্ত,
হতাশা আর গ্লানিতে স্বপ্নগুলি পরিত্যাক্ত। -
কবিতা
এক স্বস্তির ঘুমের অপেক্ষায়আবু রায়হান ইফাতপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭এক স্বস্তির ঘুমের অপেক্ষায়,
জীবনের বহুবেলা কেটে গেলো হেলায়-অবহেলায় ।
আর কত পারা যায়...?
মানব তো আমি,
অনুভূতিতে বাঁচি, অনুভূতিতেই মিশে থাকি। -
কবিতা
প্রলাপদিব্যেন্দু দ্বীপপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭এ পৃথিবীর কাছ থেকে
কেড়ে নিতে চাইনি কোনোদিন কিছু।
কিছু তো পাওয়া আছে কোথাও জন্মেছি যখন! -
কবিতা
তার চে তুই আমার কলজে কাটা ডাক্তারই হ! হবি?এই মেঘ এই রোদ্দুরপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭আমি দূরেই থাকি না হয়, তুই তো বেশিই চাইছিস
কিইবা আর দেয়ার আছে আমার, না প্রেম না ভালবাসা;
নিজের হৃদয়টা তো সেই যুগ আগে থেকেই ফুটো, -
কবিতা
হৃদবিষাদের রংআহমাদ সা-জিদ (উদাসকবি)প্রশ্ন, ডিসেম্বর ২০১৭আমার হাতে বিষাদের কলম
সামনে তবুও সাদা কাগজের স্তুপ
আঙ্গুলের ফাঁকে সিগারেট জ্বলে
পুড়ে হয় শেষ, তবুও
কষ্টতো হয় না শেষ! -
কবিতা
চাপা বেদনামাহদী হাসান ফরাজীপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭হৃদয়ে আমার চাপা বেদনা বিঁন্দু বিঁন্দু করে
শুভ্র অনলে জ্বালিয়ে মনন বিষাদ সিঁন্ধু গড়ে
মনন পীড়ন হৃদয় জ্বলন কি-যে যন্ত্রনা!
অতিত স্মৃতি হাসে মিটি হয়ে কল্পনা। -
কবিতা
প্রিয়তমমোঃ ফাহাদ আলীপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭হয়ত কেউ হারিয়ে যাবে
ছলছল চোখের অশ্রু বিন্দু
স্মৃতির পাতায় বাঁধা রবে
তবুও কেউ হারিয়ে যাবে। -
কবিতা
অপেক্ষাJamal Uddin Ahmedপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭হঠাৎ মনে হয় এলেন বুঝি তিনি
ঘড়ির কাঁটায় ভর করে, উড়ে উড়ে
দাগকাটা তালিকা একহাতে, অন্যহাতে পরোয়ানা – -
কবিতা
হারানো সুরRuna Lailaপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭সেই যে গেলে আমায় ফেলে
দুখ নদীর ঐ ঘাটে ;
ছুটছি দিবানিশি ওগো
স্বপ্ন বীজের হাটে। -
কবিতা
নাগরিকZannatul Ferdoseপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭একটা শুক্রবার গাল,মুখ,চোখ ফুলিয়ে থমকে বসে থাকার,
দরকারি কাজগুলো হাতে না ওঠার,
ফোন রিসিভ না করার,বন্ধুদের আব্দার ফিরিয়ে দেবার, -
কবিতা
কষ্টের মায়াজালনাহিদ হাসানপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭ছোট বেলায় হারিয়ে বাবা মা
আজ পথে পথে ঘুরি।
খিদের জাতনায় কখনো
কেঁদে কেঁদে মরি। -
কবিতা
যন্ত্রনাMd.Hashibul Hasanপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭হয়ত নেই তার কূল,
তবুও জলের গায়ে
সময়ের দাঁড় টেনে
চলেছি, তুমি আর আমি ।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬
এ যাবত
