মানুষ তুমি অসহায় কত?
মানুষের কাছে!
মানুষ তোমার মৃত্যু হয়েছে
মানুষের হাতে!
আঁধার গল্প কি? আঁধার গল্প সম্পর্কে জানার আগে জানতে হবে, আঁধার কি? আঁধার কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: আঁধার আলোহীন, অপরিষ্কার, তিমির, তম, তমসা, আলোর অভাব। কিন্তু 'আঁধার' অর্থ কি এসবের মধ্যে সীমাবদ্ধ? সব কিছুকেই কি একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়? দিনের অর্ধেকটা থাকে আলোতে, বাঁকিটা আঁধারে। আঁধার মানব জীবনের একটা অংশ - এ জন্য আঁধার নিয়ে হয় সাহিত্য চর্চা। আঁধার নিয়ে লেখা হয় গল্প, রচিত হয় কবিতা। আঁধার নিয়ে গল্পকবিতা ডট কমের গল্পের বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের আঁধার গল্প - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
গল্প
মানুষ তুমি মানুষ হলে নানূরনবীআঁধার, অক্টোবর ২০১৭ -
গল্প
অন্ধকারের যাত্রীম নি র মো হা ম্ম দআঁধার, অক্টোবর ২০১৭আজ শাপলার বিয়ে, শাপলা অনেক সুন্দর করে সেজেছে, ফাহিম চিঠিতে যা যা বলেছে, ঠিক তার কথামত সেজেছে, পায়ে আলতা দিছে, চোখে কাজল দিছে, আজকাল মেয়েরা চোখে কাজল দেয়না, কাজলের পরিবর্তে মাশকারা দেয়, কাজলের সাথে মশকরা করতে গিয়ে মনে হয় মাশকারার আবিষ্কার।
-
গল্প
“আঁধার”নয়ন আহমেদআঁধার, অক্টোবর ২০১৭গল্পের শুরুতেই অর্পনা আর আবীরের মধ্যে বন্ধুত্বটা ঠিক কবে থেকে যে হয়েছিল সেটা হয়তো ওরা নিজেরাও জানে না। খুব আবছা আবছা মনে আছে অর্পনার ক্লাশ ওয়ানের বিস্কুট দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়ে খুব কাঁদছিলো ও।আবীর বিস্কুট দৌড়ে ফার্স্ট হয়েছিল। তখন অর্পনার কান্না দেখে ছোট্ট আবীর নিজের প্রাইজের হলদে রঙের টিফিনবক্সটা অর্পনার
হাতে তুলে দিয়ে বলেছিল ,কাঁদিস না ,এই নে ...তোর কাছে রাখ,আমার মানেই তো তোর। -
গল্প
আমার অন্ধকার ভবিষ্যতসাদিয়া সুলতানাআঁধার, অক্টোবর ২০১৭আমি আত্মহত্যা করতে চাইনি। আমি বরাবর উঁচু কোথাও দাঁড়ালে নিচে তাকাতে ভয় পাই। উঁচু থেকে নিচের দিকে তাকালে আমার বুকের ভেতর কেমন করে ওঠে। মাথার ভেতরটা ফাঁকা লাগে। মনে হয় এই বুঝি কেউ আমাকে ঠেলে ফেলে দিল। বন্ধুরা বলে, তুই একটা ভীতুর ডিম।
-
গল্প
অপেক্ষাশৈলেন রায়আঁধার, অক্টোবর ২০১৭আমি শর্মী,শর্মীলা সেন। আমি দাঁড়িয়ে আছি রাস্তায়। এক জনের জন্য অপেক্ষা করছি। সে দেরি করছে। সেই ফাঁকে আপনাকে একটা গল্প বলব। আমার নিজের গল্প।
-
গল্প
আঁধারি জীবনফেরদৌস আলমআঁধার, অক্টোবর ২০১৭কালো ফিতার ক্যাসিও ঘড়িটার দিকে তাকিয়ে এক ঝটকা মেরে শোয়া থেকে উনি উঠে বসলন। আরে বাবা! আড়াইটা বাজে!
নিজে নিজেই তীব্র আফসোসের সুরে বললেন। তিনটায় প্রথম টিউশনি। দৌড়ে চলে গেলেন টিউবওয়েল পাড়ের দিকে। ‘আমার ভাগ্য নির্ঘাত ভাল’! -
গল্প
অন্ধকারঅনার্য মুর্শিদআঁধার, অক্টোবর ২০১৭সন্ধ্যা প্রায় নেমেই গেছে। স্টেশনের বেঞ্চির তলে। রেললাইনের স্লিপারের নিচে। বস্তির ঝুপড়ি ঘরগুলোতে। ঠিকরে ঠিকরে অন্ধকার ঢুকছে। হনহন করে, ভনভন করে। একটু পর আবার হুইসেল বেজে উঠল।
-
গল্প
স্বপ্নময়ী অহনার আঁধারে জীবনশীবু শীল শুভ্রআঁধার, অক্টোবর ২০১৭শীবু:- এটা কিন্তু ঠিক না?
রুমা ম্যাডাম :- কেনো কি হয়েছে!
শীবু:- ম্যাডাম, আপনি বার বার কেনো, ওকে লুকিয়ে লুকিয়ে দেখাচ্ছিলেন?
রুমা ম্যাডাম :- তোমার কাজ তুমি করো!! -
গল্প
আঁধারের উপাখ্যানবিশ্বরঞ্জন দত্তগুপ্তআঁধার, অক্টোবর ২০১৭প্রায় প্রতিদিন রাতের এই ৭ - ২৫ এর বনগাঁ লোকালে এক মহিলাকে দেখতাম কোলে একটি ফুটফুটে সুন্দর ঘুমন্ত শিশুকে নিয়ে ভিক্ষে করতে । শিশুটিকে দেখে আমাদের বড় মায়া হতো । আমরা সবাই মহিলাটিকে আমাদের সাধ্যমত সাহায্য করতাম । প্রায় রোজই সাক্ষাৎতের ফলে আমাদের সঙ্গে মোটামুটি একটা পরিচয় হয়ে গিয়েছিল । মহিলাটির নাম জুঁই নস্কর ।
-
গল্প
গল্পটা কাল্পনিকSalma Siddikaআঁধার, অক্টোবর ২০১৭কালিরঘাট থেকে ছনবাড়ি যাওয়ার রাস্তা খারাপ, খানাখন্দের অভাব নেই। বাসটা হেলেদুলে এগুচ্ছে কচ্ছপ গতিতে। সাদেকের মনে হচ্ছে বাসের ঝাঁকুনিতে নাড়িভুঁড়ি সব উল্টে যাবে।
"শালার গম্মেন্ট, রাস্তাডা ঠিক করতারেনা? জম্মের পর থেইকা এমুনি দেখতাছি।" ড্রাইভার জলিলের উদ্দেশ্যে কথাগুলো বলে সাদেক। -
গল্প
তরল তিমিরসজীব জমশের হাসানআঁধার, অক্টোবর ২০১৭দিনের ক্লান্তির শেষে তরল তিমির
ধীরে সুস্থে নেমে আসে। আমাদের গ্রামটাকে ঘিরে।
ঘরে ঘরে জলে উঠে মাটির প্রদীপ কিংবা কেরোছিনের শিখা। -
গল্প
অপ্রাপ্তিরওনক নূরআঁধার, অক্টোবর ২০১৭ধবধবে ধোয়া উঠা এক থালা গরম ভাত , সাথে আছে পোড়া বেগুন ভর্তা আর ছোট মাছের চচ্চড়ি। মালেক মিয়ার চোখটা আজ চকচক করছে, অনেক দিন এমন ধোয়া উঠা গরম ভাত খায়নি সে। নিজের অজান্তে চোখে অশ্রু চলে এলো তার খুশি দেখে। ভাতের থালাটা নিয়েই গোগ্রাসে গিলছিলো সে।
-
গল্প
প্রচণ্ডচণ্ডীর মাঠদীপঙ্করআঁধার, অক্টোবর ২০১৭ভূতপ্রেত বা অশরীরীর কিছু তে বিশ্বাস করি না কিন্তু প্রকৃতিকে করি। প্রকৃতি নিজেই এতটা অলৌকিক যে তার কাছে সমস্ত ম্যাজিক খুব সাধারণ মনে হয়। আজ এই জীবনের শেষ প্রান্তে দাড়িয়ে এই বিশ্বাস আরও জোরালো হচ্ছে।
-
গল্প
আলো আমার আলোজসিম উদ্দিন আহমেদআঁধার, অক্টোবর ২০১৭মিডিয়া ও প্রেসওয়ালাদের আনাগোনা এতটাই বেড়ে গেছে যে জালালের পরিবার হাঁপিয়ে উঠেছে। খাড়া বড়ি থোড় আর থোড় বড়ি খাড়া-ঘুরিয়ে ফিরিয়ে সকলের একই প্রশ্ন।
আজ এসেছেন পুলিশের এক বড়কর্তা। জালালের ঘটনায় পুলিশকে জড়িয়ে মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়েছে। বড়কর্তা এসেছেন ঘটনার সাথে পুলিশ জড়িত কি না তা খতিয়ে দেখতে। -
গল্প
একটি শীতের রাতমারুফ ইসলামআঁধার, অক্টোবর ২০১৭বলা নেই কওয়া নেই রাত্রির এই দুই প্রহরে হঠাৎ আমার মেসে বিটলুর আবির্ভাব! কিছু বুঝে ওঠার আগেই লাল লাল চোখে সমুদ্রের ঢেউ তুলে বিটলু বলল, মেয়েরা শরীর বিক্রি করতে পারে, ছেলেরা কেন পারে না? ছেলেদের শরীরের কি কোনো দাম নেই?
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬
এ যাবত
