দুনিয়াতেই তোমরা যদি জান্নাত দেখতে চাও
শোন ওহে মানুষ কুল,
যে ঘরে স্বামী এবং স্ত্রীতে মিল দেখতে পাও
এটি ভূ'তে জান্নাত তুল।
নারী কি? নারী কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: স্ত্রীলোক, রমণী, কামিনী, স্ত্রী; পরস্ত্রী। সংস্কৃত নৃ শব্দটি থেকে নারী শব্দটির উৎপত্তি (নৃ+ঈ=নারী) । ‘নারী’ শব্দটি সাধারণত প্রাপ্তবয়স্ক স্ত্রী-মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেখানে ‘মেয়ে’ শব্দটি ব্যবহৃত হয় স্ত্রী-শিশু বা কিশোরীর ক্ষেত্রে। তাছাড়া বয়সের বাধা ডিঙিয়েও নারী শব্দটি সমগ্র স্ত্রী-জাতিকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। কিন্তু 'রমণী' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? অল্প কয়েকটি শব্দে সংজ্ঞায়িত করা যায় নারীকে? কাজী নজরুল ইসলামের ভাষায় "আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই! / বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, / অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।" সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় "চল্লিশ শতাব্দী ধরে অবক্ষয়ী কবি-দল / যাকে নিয়ে এমন মেতেছে / সে কোথায়? সে কোথায়? / দীর্ঘ-ঈ-কারের মতো চুল মেলে / সে কোথায় দাঁড়িয়ে রয়েছে? / এ ভিড়ে কেমন গোপন থাকো তুমি / যেমন জলের মধ্যে মিশে থাকে / জল-রং-আলো —" নারী স্বরূপ সন্ধানে লেখা হয়েছে কত গল্প, কত কবিতা। নারী নিয়ে গল্পকবিতা ডট কমের গল্প এবং কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের নানা স্বাদের লেখা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
পুরুষ এবং নারী, প্রেম পুজারীসহিদুল ইসলামবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭ -
কবিতা
কবিতাshimul das suvoবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭আপনাকে জন্ম দিতে পারো তুমি বা আমাকে-
তোমার গর্ভ হতে টেনে নিতে পারো,
তুমি মহিমাময়ী-এ অকূল আধাঁরের তপ্ত বুকে, -
কবিতা
দান নয় অরজনNOYAN OJHAবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭কে বলেছে? নারীরা অবলা,
তুচ্ছ, নগন্ন, বঞ্চিতা, অতি সাধারণ,
মর্যাদা গেরেছেন নারীরা,
কেউ করেন নি দান তাকে শ্রেষ্ঠত্ব,
নারীরাই শ্রেষ্ঠত্ব করেছেন অর্জন ।। -
কবিতা
মানবিকাম নি র মো হা ম্ম দবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭নারী মানেই মমতা ঘেরা
মায়ের ছায়ায় কেউ,
নারী মানেই বোনের স্নেহে
উত্তুলে উঠা ঢেউ। -
কবিতা
ধর্ষণM.A. Talebবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭জানো,
আজ আকাশে কালো মেঘে ভরা ছিল;
কিন্তু বৃষ্টি নামে নি।
জানো,
দক্ষিণের জানালাটা খুলে রেখেছিলাম
কিন্তু দমকা বাতাস বয় নি। -
কবিতা
আলোকিত নারীShahadat Hossenবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭নারী তুমিতো এক কলমি-লতার ফুটন্ত এক ফুল,
তুমিতো গোলাপ ফুলের সুগন্ধে আর সৌন্দর্যে সমধুর..। -
কবিতা
নাম না জানা নারীআহসান পাপ্পুবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭খোপাতে গোজা রক্তজবা আর
পরনে লাল পেড়ে শাড়ী,
টানাটানা ঐ তীক্ষ্ণ নয়নে
মন নিয়েছ কাড়ি। -
কবিতা
নারীমোহাম্মদ মন্জুর আলম কাব্যবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭১৮ নিচে বিয়ে নয় বই দাও
জাগ্রত হও নারি গড়তে হবে দেশ।
ফিরতে হবে বাড়ি
তোমার প্রতি শোষন এর হবে এবার শেষ।
তোমার জন্য গর্ব করবে সোনার বাংলাদেশ।
সাবাশ বাঙালি সাবাশ বাংলাদেশ। -
কবিতা
পাহাড়িফুলআরাফাত শাহীনবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭তোমার কানে পরিয়ে দিবো অগ্নিজবা,পাহাড়িফুল
একটু তোমায় দেখবো ছুঁয়ে নাহয়ইবা হলোই ভুল।
তোমার পাশে দাঁড়িয়ে থেকে হাতটি আমি ধরবো হাতে
সকল পাওয়া পূর্ণ হলে ভিজবো দু'জন জলপ্রপাতে। -
কবিতা
লতা,এক বাস্তব সাক্ষীMasudboraবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭চলমান গাছ,ধানক্ষেত পাশে ফেলে ছুটন্ত রেল,
আহ্লাদে আটখানা!লতার প্রথম অভিজ্ঞতা।
“শুভযাত্রা” বিদায়ী অভ্যর্থনা,শুভাকাঙ্ক্ষীর নির্দেশনামা গজ গজ..
বৃষ্টির ছিটেফোঁটা আপ্লুত লতার দৃষ্টি জানালায়।
মায়ের দুঃস্বপ্ন ঘিরে সেলফোনের নিস্তব্ধতা -
কবিতা
নারীইবনে মনির হোসেনবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭পাখীর নীড়ের মত সাঝের মায়ায়
ফুল ফুটে হাসে মালঞ্চে কামনার অগ্নিগৃহ
হৃদয় গহিনে লালন শুদ্ধি প্রেম
ভেঙ্গে দেয় নির্জনাতার ভয় সংযম একাকিত্ত্বের -
কবিতা
নারী তুমি জান্নাতের সিঁড়িএস জামান হুসাইনবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭নারী তুমি পিতার কোলে
ছোট্ট সোনামনি,
ভাইয়া তোমার সকাল বিকাল
চুলে করে বেণী । -
কবিতা
নারীSujoy Mondalবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭নারী,আর কতো কাল সহ্য করবে-
পুরুষের বাড়া-বাড়ি।
শৈশব-কৈশোর পার করেছো আপন পিতৃ-লয়,
বিয়ের পর সব ছেড়ে হয়েছো অসহায়।
যে ছিলে তূমি, বাবা মায়ের নাড়ী ছেড়া ধন, -
কবিতা
জেগে ওঠো হে নারীমোঃ নিজাম উদ্দিনবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭জেগে ওঠো,জেগে ওঠো,জেগে ওঠো হে নারী,
তোমরাই মুক্তির অস্ত্র,তোমরাই মুক্তির তরবারী ।
হে নারী তোমরাই আমাদের সম্মান,
তোমরাই এ ধরনীর প্রান । -
কবিতা
সৌন্দর্যের প্রতিমা তুমি নারীমোহাম্মদ বাপ্পিবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭সৌন্দর্যের প্রতিমা তুমি নারী
সুন্দরের পূজারী কবি ।
সুন্দরের পূজা করি
সব সুন্দর চোখে ভরি।
যে সুন্দরে দৃষ্টি কাড়ে
তার জন্য প্রেম বাড়ে।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬
এ যাবত
