বিধাতার অপূর্ব সৃষ্টি " নারী "
সে নারী আমার মা জননী
সে নারী আমার বোন ভগিনী ৷
নারীরূপী বিশ্বময়ীর গর্ভে
সৃষ্টির উষা লগ্ন থেকেই
এক পুরুষের পাশে
ঈশ্বর দিয়েছেন এক নারীকে ৷
নারীর কবিতা কি? নারীর কবিতা সম্পর্কে জানার আগে জানতে হবে, নারী কি? নারী কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: স্ত্রীলোক, রমণী, কামিনী, স্ত্রী; পরস্ত্রী। সংস্কৃত নৃ শব্দটি থেকে নারী শব্দটির উৎপত্তি (নৃ+ঈ=নারী) । ‘নারী’ শব্দটি সাধারণত প্রাপ্তবয়স্ক স্ত্রী-মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেখানে ‘মেয়ে’ শব্দটি ব্যবহৃত হয় স্ত্রী-শিশু বা কিশোরীর ক্ষেত্রে। তাছাড়া বয়সের বাধা ডিঙিয়েও নারী শব্দটি সমগ্র স্ত্রী-জাতিকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। কিন্তু 'রমণী' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? অল্প কয়েকটি শব্দে সংজ্ঞায়িত করা যায় নারীকে? কাজী নজরুল ইসলামের ভাষায় "আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই! / বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, / অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।" সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় "চল্লিশ শতাব্দী ধরে অবক্ষয়ী কবি-দল / যাকে নিয়ে এমন মেতেছে / সে কোথায়? সে কোথায়? / দীর্ঘ-ঈ-কারের মতো চুল মেলে / সে কোথায় দাঁড়িয়ে রয়েছে? / এ ভিড়ে কেমন গোপন থাকো তুমি / যেমন জলের মধ্যে মিশে থাকে / জল-রং-আলো —" নারী স্বরূপ সন্ধানে লেখা হয়েছে কত গল্প, কত কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের নারীর কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
প্রেমিকা ও পরিণীতাদিব্যেন্দু দ্বীপবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭ -
কবিতা
নারীরাকিব মাহমুদবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭তুমি পাখি, একটা গান শোনাও
আমি ইবলিশের আহ্বানে সাড়া দেবো না;
তুমি বৃষ্টি, আমায় ভিজিয়ে দাও
আমি মাঝরাতে হেঁটে হেঁটে নর্দমায় যাব না; -
কবিতা
এ কেমন তুমি ?Khudro Ranaবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭জোৎস্নায়ব বদন তোমার , রোদন আমার অঙ্গে
এলোচুল যদি খুলে দাও আজ , মিশব হাওয়ার সঙ্গে।
ঘড়ঋতু নয়কো তুমি , মেঘের রংয়ে সাঁজ
রংধনুর ঐ রংয়ের কোনায় , পাইনি তোমায় আজও। -
কবিতা
নারী জাগরণএইচ এম মহিউদ্দীন চৌধুরীবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭জাগো গো ভগিনী, মুছে ফেলো মূর্খতার যত গ্লানী,
সব বাধা পেরিয়ে করো জ্ঞানাহরণ, হও জ্ঞানী।
গড়তে সুশীল সমাজ, দেখিয়ে শিক্ষা ওজস্বিতা,
ভেঙ্গে-চুড়ে গুড়িয়ে দাও, অজ্ঞতা থাকার কুপ্রথা। -
কবিতা
সুন্দরীরিয়াজ মাহমুদবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭হে সুন্দরী
মুগ্ধ সবে তব রূপ লাবণ্যে
করছে তারিফ প্রাণভরি,
মানবি নওতো তুমি
যেন স্বর্গ পুরের হুর-পরী -
কবিতা
বেঁটেকন্যার গুণকীর্তনরায়হান মাহামুদবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭প্রকাণ্ড এক গণ্ডমূর্খ তুই, ঘটিরাম আর পাড়াগাঁয়ের ভুত ।
কী অভিরাম তোমার দুটি চোখ ! হাজার লক্ষ কবি জানে,
অমন দুটি পাওয়া যাবে না আর কোন চিরুনি-অভিযানে !
ঐ চক্রী জানবে কোথা হতে , ধন্য-নন্দন বলে কাকে ! -
কবিতা
মানবিকাম নি র মো হা ম্ম দবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭নারী মানেই মমতা ঘেরা
মায়ের ছায়ায় কেউ,
নারী মানেই বোনের স্নেহে
উত্তুলে উঠা ঢেউ। -
কবিতা
দ্বন্দ্বঅমিতাভ অরণ্যবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭তোমার মাঝে আমার মাঝে, যুদ্ধ ভেরী সদাই বাজে!
আমি হাসি মত্ত হাসি, ভুবন আমার; দিগবিজয়ী।
তোমার দোরে দাঁড়িয়ে আছি, সিংহ দুয়ার বন্ধ। -
কবিতা
নারী জাতি শ্রেষ্ঠজয় শর্মা (আকিঞ্চন)বৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭আমি বহুবার দেখেছি নারীর যুদ্ধ
কখনো বা আম কুড়ানোর বয়সে,
কখনো আবার মা ডাক শুনবার আশে'
পরিশেষে বুড়ি হয়ে চার দেয়ালের কার্নিশে। -
কবিতা
নারীমাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"="বৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭বিদঘুটে অন্ধকারে রোশনাই জ্বলে চাঁদের ,
যেন এক চিলতে আলোয়, কাজলা চোখে
অবাক করা সম্মোহনী চাওয়া। -
কবিতা
নারীMd. Shamim Rahmanবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭নারী মানেই বিভিন্ন সময়
কখনও মা,কখনও স্ত্রী,
কখনও মেয়ে, কখনও ভাজতি। -
কবিতা
নারীইবনে মনির হোসেনবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭পাখীর নীড়ের মত সাঝের মায়ায়
ফুল ফুটে হাসে মালঞ্চে কামনার অগ্নিগৃহ
হৃদয় গহিনে লালন শুদ্ধি প্রেম
ভেঙ্গে দেয় নির্জনাতার ভয় সংযম একাকিত্ত্বের -
কবিতা
গন্ধরাজআহমদ উল্যাহবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭এই ফুল তুই দেখি
সত্যিই গন্ধের রাজ,
তুর মন মাতানো গন্ধে
তাই সবাই ছুটে আসে । -
কবিতা
নারীমৃন্ময় মজুমদারবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭নারী যেন ঠিক কবিতার মতো
হাজারটা রূপ তার,
ঘটনার সাথে, সময়ের সাথে
বদলে বারংবার। -
কবিতা
সৌন্দর্যের প্রতিমা তুমি নারীমোহাম্মদ বাপ্পিবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৭সৌন্দর্যের প্রতিমা তুমি নারী
সুন্দরের পূজারী কবি ।
সুন্দরের পূজা করি
সব সুন্দর চোখে ভরি।
যে সুন্দরে দৃষ্টি কাড়ে
তার জন্য প্রেম বাড়ে।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬
এ যাবত
