স্টাডি রুমের দরজায় ধাক্কা দিয়ে নানু নানু বলে ডাকছে চার বছরের জারিফ। এই নাতিটাকে নিয়ে তিন দিন ধরে চরম বিপাকে পরেছেন আবিদ সাহেব। ছোট বাচ্চা গায়ে হিসু করে দিলে যতটা না রাগ হয় সেই বাচ্চা কাজের সময় বিরক্ত করলে তার চেয়ে ঢের বেশি রাগ হয়।
গল্পকবিতা ডট কমের এবারের বিষয় গল্পের জন্য কাঠখোট্টা এবং কবিতার জন্য কঠোরতা। কাঠখোট্টা কি? অভিধানে খুঁজতে গেলে প্রতিশব্দ পাওয়া যায়: আবেগবর্জিত; ভোঁতা। আর কঠোরের বিশেষ্য পদ কঠোরতা। সাহিত্য নিয়ে নিন্দুকেরা অভিযোগ করে এখানে আছে আবেগ আর কোমল বিষয়আশয়। তবে সাহিত্য কি তাই? শতশত বছর ধরে মানুষের জীবন যাত্রার ছাপচিত্র একে গেছে - যেখানে কাঠখোট্টা সেখানে কাঠখোট্টা। যেখানে কঠোরতা সেখানে কঠোরতা। এ জন্য হয়ত কাঠখোট্টা আর কঠোরতার নিয়ে লেখা হয়েছে কত গল্প, কত কবিতা। কাঠখোট্টা আর কঠোরতা নিয়ে গল্পকবিতা ডট কমের এই সংখ্যায় রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের নানা স্বাদের লেখা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
গল্প
বোধতালহা জুবাইর তৌহিদকাঠখোট্টা, মে ২০১৮ -
গল্প
অবগুণ্ঠনসাদিক ইসলামকাঠখোট্টা, মে ২০১৮আমি নিজের সবটুকু নিয়ে তোমাকে এই নিজেকে দিতে গিয়েছিলাম। কিন্তু তুমি এলে আবার চলে গেলে। তুলে রেখে গেলে এক দেয়াল। যে চায়না তাকে দিতে যাওয়ায় অযাচিত অধিকার নিয়ে বিরক্তি জন্মানোর ভয় থাকে।
-
গল্প
লোবানমুখী তালব্য-শপ্রজ্ঞা মৌসুমীকাঠখোট্টা, মে ২০১৮তীর ছোঁয়া পানির মতো এ গাঁয়ে যাদের বয়স কবর ছুঁইছুঁই করছে, ওরা বলে গহরের দাদা লোকটা বেরসিক, কাঠখোট্টা। এক আধটু বিলাসিতা, সামান্য আহ্লাদও প্রশ্রয় পায়নি ওর কাছে। আড়ংয়ে এক ঘন্টা ঘ্যানঘেনের পরেও দু'গাছি কাঁচের চুড়ি কিনে দেয়নি নয়া বউকে।
-
গল্প
কাশ্মীরী কন্যাএস জামান হুসাইনকাঠখোট্টা, মে ২০১৮রক্ষক যখন ভক্ষক হয় তখন সুবিচারের অাশা করা বোকামি ছাড়া অার কিছুই নহে। যারা রক্ষা করবে অাইন শৃঙ্খলা, যারা দমন করবে অপরাধ, তারাই বিশৃঙ্খলার হোতা অার নিজেরাই জড়িয়ে পরে অপরাধের সাথে।
-
গল্প
নাকসুজন শান্তনুকাঠখোট্টা, মে ২০১৮বেলা বাড়ার সাথে সাথে নেতার মেজাজ ও বাড়তে থাকে। বদমেজাজ। কে এই নেতা? আগে তার একটু পরিচয় জানা দরকার। তিনি শফিউদ্দিন শফি। শান্তিপুর পৌর এলাকার বাসিন্দা।
-
গল্প
রাত্রিফারহানা বহ্নি শিখাকাঠখোট্টা, মে ২০১৮রাত্রি ড্রেসিংটেবিলের সামনে বসে আয়না দেখে চুল আছড়াচ্ছিলো। বারোটা দিনের প্রতিটি মুহূর্ত তার ভেতর দিয়ে কি ঝড় যাচ্ছে, শুধু সেই জানে।
রাত্রি তো নারী, মানুষ নয়। -
গল্প
যতীন সাহেবের ছায়াপারভেজ রাকসান্দ কামালকাঠখোট্টা, মে ২০১৮খুব ভোরবেলার দিকে যতীন সাহেব টেবিলে কাজ করতে করতে টুপ করে মরে গেল। এই মৃত্যুটি অকাল মৃত্যু না হলেও নামকরা ব্যাক্তিবর্গের মৃত্যুতে অকাল প্রয়াণ শব্দটি লিখবার সময় কলমের ডগায় চলে আসে।
-
গল্প
স্মৃতিচারণআসিফ রহমানকাঠখোট্টা, মে ২০১৮'যে ভারাক্রান্ত হৃদয়ে আজ কথা বলতে এসেছি ,কখনও ভাবিনি যে এই অবস্থায় আমাকে কথা বলতে হবে'... এই পর্যন্ত বলে কবি আদিত্য গজেন হল ঘরের সিলিংয়ের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইলেন।
-
গল্প
একটি কাঠখোট্টা রাতের কথোপকথনজসীম উদ্দীন মুহম্মদকাঠখোট্টা, মে ২০১৮একটি রাত্রির হাজারটি মহাকাব্যের কথা বলি
চাঁদহীন আকাশে ছিলো লক্ষ-কোটি চাঁদ
অলক্ষ থেকে কেউ যেনো একটু একটু করে তাতিয়ে দিচ্ছিলো
কিশোরী জোছনার নৈর্ব্যত্তিক আবাদ!
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬
এ যাবত
