দ্বিধা ছিল আজও আছে নির্দিদ্ধায় থাকে সে
দ্বিধাহীন জীবন আমার ছিল নাকি? কবে যে!
কতো দ্বিধা পাশ কেটে দ্বিধাতেই ফের দিই ডুব
কিছু দ্বিধা ডুবে যায় কিছু আবার ভাসে খুব।
দ্বিধা বিষয়ক কবিতা কি? দ্বিধা বিষয়ক কবিতা সম্পর্কে জানতে হলে জানতে হবে, দ্বিধা কি? দ্বিধা কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: দ্বিমত, সংশয়। কিন্তু 'দ্বিধা' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? অপছন্দ করলেও, জীবনে অসংখ্যবার দ্বিধার মুখোমুখি হতে হয়। স্টপওয়াচ টিকটিক করে শেষ মুহূর্তের দিকে এগিয়ে যেতে থাকে, ভয়ার্ত চেহারায় ঘড়ির দিকে তাকিয়ে থাকতে হয় কিন্তু ঠিক অপশন কোনটা তা বুঝে উঠা যায় না। শেষ মুহূর্ত পর্যন্ত কোনোটাই ছাড়তে মন চায় না, সব ধরে রাখতে চায় হাতের মুঠোয়, ভাবি বিপদ কাটিয়ে উঠা যাবে, শেষ মুহূর্তে ‘মিরাকিউলাস’ কিছু একটা হবে। কিন্তু শেষ অবধি, বেশিরভাগ ক্ষেত্রেই সব ছাড়তে হয় এবং ছেড়ে লাভ হয় না। দ্বিধা দোষের কিছু না, কিন্তু মাঝে মাঝে এ নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়! মানব জীবনের সাথে জড়িয়ে আছে দ্বিধা - এ জন্য হয়ত, দ্বিধা নিয়ে হয় গল্প, রচিত হয় কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের দ্বিধা বিষয়ক কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
দ্বিধাপ্রেমসৈয়দ আহমেদ হাবিবঘৃণা, সেপ্টেম্বর ২০১৬ -
কবিতা
স্বপ্নের ঝালরসেলিনা ইসলাম N/Aঘৃণা, সেপ্টেম্বর ২০১৬ক্লাসের বইগুলো বুকের জমিনে জাপটে ধরে
কচি ঘাসের পথ চলা অবিশ্রান্ত এক স্বপ্নের খোঁজে
যে স্বপ্নের সোপানে দরুদ শরিফে শুরু হয়েছিল দিন
আলোকিত বিশ্বের খানিকটা পরশ মিলেছিল পণে। -
কবিতা
অথর্ব আমিভুতুম প্যাঁচীঘৃণা, সেপ্টেম্বর ২০১৬কতকাল আকাশ দেখিনা!
দানাবাঁধা মেঘের ফাঁক গলে
উঁকি দেয়া এক টুকরো নীল আকাশ,
বক্ষপুরের ভাঙা কোণে সাধ জাগে
ছুঁয়ে দিতে সেই নীল। -
কবিতা
আমি তো এমনইপ্রিন্স মাহমুদ হাসানঘৃণা, সেপ্টেম্বর ২০১৬আমি যে পথে হেঁটে যাই সে পথে
আঁকা থাকে সংশয়ের আলপনা।
হাওয়ার সোপান বেয়ে নেমে আসে
বদ্ধ ঘরের দৃশ্যমান নীরবতা।
সেখানে কিছু সংকোচ আর কিছু ভয়
বাবুই পাখির মতো বেঁধে চলেছে বাসা। -
কবিতা
দ্বিধানয়ন আহমেদঘৃণা, সেপ্টেম্বর ২০১৬ভালোবাসাগুলো অনেক কষ্ট হয়ে গ্যাছে,
কখন যে সেই কষ্টগুলো জন্ম দেয় দ্বিধা করে না !
দানা বাঁধে তোমাকে জানান দিতে
আমি বলি-“শান্ত হও। -
কবিতা
মধুরিমা ফিরে এসোতাপস চট্টোপাধ্যায়ঘৃণা, সেপ্টেম্বর ২০১৬মধুরিমা তুমি ফিরে যাও
এখন সভ্যতার বার্ধক্য।
একমাঠ ফসলেও নামমাত্র সবুজ
একনদী অধরা পিপাসা - -
কবিতা
শুধু একবার ছুয়ে দ্যাখোমাসুদুর রহমানঘৃণা, সেপ্টেম্বর ২০১৬শুধু একবার ছুয়ে দিলেই পূর্ণতা পাব
জাগতিক সকল মায়া উড়িয়ে দেব ছায়ার মতো
রৌদ্রের মতো সোনালি রঙ ছড়িয়ে
খুঁটে খাব সকল আঁধার ক্রান্তিকালের। -
কবিতা
দ্বিধাসুব্রত ভারতীঘৃণা, সেপ্টেম্বর ২০১৬আমি ফুরিয়ে গেলেও
ফুরায় না আমার কথা,
যে বাঁধা এসেছে এই ঘরে
তার খবর রাখনি; -
কবিতা
দ্বিধার পাহার ঠেলেহাসান হামিদ Hasan Hamidঘৃণা, সেপ্টেম্বর ২০১৬বলিনি কখনো?
আমি তো ভেবেছি বলা হয়ে গেছে কবে।
এভাবে নিথর এসে দাঁড়ানো তোমার সামনে
সেই এক বলা -
কবিতা
একটা স্লিপিং পিলহীন রাতবিজয় আহমেদঘৃণা, সেপ্টেম্বর ২০১৬রাতটা নির্ঘুম-
বাহিরে ঝিরিঝিরি বৃষ্টির আন্দোলন বইছে।
জানালার কার্নিশে নেই কোনো পর্দার আঁচর।
অন্তরীক্ষ থেকে আঁছড়ে পরা আলোকঝটা
জানালার ভাঙা কাঁচ বেয়ে গৃহের অন্দরে
লুটাতেই আঁধারে মলীন হয়ে যাচ্ছে।
থেকে থেকেই জ্বলে উঠছে ঘরের পুর্বদিকে
থাকা বিদ্যুৎ সাশ্রয়ী বাতিটা। -
কবিতা
সাধনার বাহিরে থাকতে চাইআবু সাহেদ সরকারঘৃণা, সেপ্টেম্বর ২০১৬আ-হা-হা, আমি একোন সভ্যতায় পা রেখেছি ?
জন্মের কোল ঘেষে বেয়ে চলেছে দ্বিধা আর অজস্র মৃত্যুর ধোঁয়া
বারবার ফিরে পেতে চাই এক নতুন অধ্যায়।
আ-হা-হা, বড়ই অনুতাপে জড়িয়ে রেখেছি নিজেকে
কাঁদলেও আর অশ্রু চোখে ভেড়ে না, -
কবিতা
তর্ক শালীনতাদীপঙ্কর বেরাঘৃণা, সেপ্টেম্বর ২০১৬কিছু বিতর্কের জন্য
কিছু দাহ্য অপেক্ষা করে
আমি অবাক হয়ে পাহাড় গুনি
সমতলের অজানা রহস্য -
কবিতা
নদীর প্রবল স্রোতের মতোshelly islamঘৃণা, সেপ্টেম্বর ২০১৬নদীর প্রবল স্রোতের মতো
তুমি কাছে এসো প্রিয়তমা
ভাসিয়ে নিয়ে চলে যাও আমায়
অনেক দূরে বহুদুরে । -
কবিতা
মন দোলারীতা রায় মিঠুঘৃণা, সেপ্টেম্বর ২০১৬প্রথম দিনের কথা, কী এক ঘোরলাগা দৃষ্টিতে
আমার চোখ বরাবর তাকিয়েছিলে-
আমি কি মৃদু কেঁপে উঠেছিলাম
হয়তো হ্যাঁ হয়তো বা না! -
কবিতা
বৃষ্টিতে হারিয়েছে রাখীআকেল হায়দারঘৃণা, সেপ্টেম্বর ২০১৬নীল টিপ,কৃষ্ণচূড়া আর লাল পাড়ের শাড়িতে
একটি রোদেলা আকাশী দিন খোঁপায় গুঁজে
যদি কড়া নাড়ো সন্তর্পণে; দরজার ওপাশে-
অথবা নির্বিকার চোখে এসে দাড়াও সম্মুখে
কিছুই বলার থাকবেনা সেদিন দুষ্প্রাপ্য সুখে ।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬
এ যাবত
