দল ছেড়ে উড়ে আসা
দু-একটি চুলের দুষ্টুমি-
হয়তো মেনেই নেব আমি,
নিচু স্বরে গল্পে মুখর
হবো দুজনেই।
প্রতীক্ষা কি? প্রতীক্ষা কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: অপেক্ষা, প্রত্যাশা, পরিপোষণ। কিন্তু 'প্রতীক্ষা' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? 'অপেক্ষা'-এর সাথে পরনির্ভরশীলতা ভর করে এবং তা একটা সাময়িক নির্ধারিত সময় পর্যন্ত কার্যকর থাকে এবং সে কারনেই অপেক্ষার শেষ হয় অপেক্ষার অনুকূলে অথবা প্রতিকূলে। আর 'প্রতিক্ষা'-এর সাথে পরনির্ভরশীলতা নয় বরং একটা পরস্পর আত্মবিশ্বাস ক্রমাগত কার্যকর থাকে অনির্ধারিত সময়ের জন্য। অপেক্ষার সময়গুলি বিরক্তিকর হতে পারে কিন্তু প্রতিক্ষার সময়গুলি ভালবাসা এবং বিশ্বাসে পরিপূর্ণ থাকে। আবার অপেক্ষার সাথে প্রতিশ্রুতির একটা সম্পর্ক থাকে যেখানে প্রতিক্ষার পিছনে থাকে বিশ্বাস, ভালবাসা এবং একাগ্রতা। মানব জীবনের সাথে জড়িয়ে আছে প্রতীক্ষা - এ জন্য হয়ত, প্রতীক্ষা নিয়ে হয় গল্প, রচিত হয় কবিতা। প্রতীক্ষা নিয়ে গল্পকবিতা ডট কমের গল্প এবং কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের নানা স্বাদের লেখা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
প্রতীক্ষারায়হান মুশফিকআমার আমি, অক্টোবর ২০১৬ -
কবিতা
শেকড়েএনামুল হক টগরআমার আমি, অক্টোবর ২০১৬বৃক্ষের গভীরে শেকড়
উপরে ডাল পালা
ফুল ও ফল সব সময় তৎপর
কিন্তু শেকড়েই জ্ঞান বুদ্ধি ও বিবেক
শেকড় ছাড়া গাছ ধীরে ধীরে প্রাণহীন হয়ে যায় -
কবিতা
প্রতীক্ষার অবসানF.I. JEWEL N/Aআমার আমি, অক্টোবর ২০১৬চলে গেছে প্রাণপ্রিয় আমার আপন ...,
থেমে গেছে সব হাসি
স্মৃতির মধুসূধা হয়ে যাচ্ছে বাসি । -
কবিতা
প্রতীক্ষ্যবুলবুল মাসউদআমার আমি, অক্টোবর ২০১৬চারিদিক শুনশান
শুনছে না সে কোন গান,
পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিন সবদিকেই তাঁর নড়াচড়া
সে ঘূর্ণায়মান আবার কখনো শোয়া কাত হয়ে কিংবা উপুড় করা। -
কবিতা
আমার মতোইসুব্রত সামন্তআমার আমি, অক্টোবর ২০১৬এখানে সবাই—আমার মতোই
প্রজ্বলিত স্বার্থপর।
মাইনে নিয়ে, বাগান পরিচর্যার ভরপুর দায়িত্বে থেকে
ফুল চুরি করে তাঁরা কেবলই রহস্য হন।
ঠাণ্ডা মাথায়, পরের অকল্যাণ স্বার্থকভাবে কামনা করে ;
আমার মতোই তাঁরা শুধু ভরিয়ে তোলেন
তাঁরা তাঁদের প্রতিটা বিষন্ন একাকী অবসর। -
কবিতা
অপেক্ষামুহাইমিনুল এন ইসলামআমার আমি, অক্টোবর ২০১৬ঘুমিয়ে আছে ওরা।
কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্তের নিস্তব্ধতায়।
একদল দমকা হাওয়া, এই জাহাজবাড়ির পাশেই,
যারা রোজ তোর চুলকে এলো করে যাওয়ার গল্প শোনাতো। -
কবিতা
সুখখোরশেদুল আলমআমার আমি, অক্টোবর ২০১৬ইদানিং সন্ধ্যা না হতেই কষ্টরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়
এ গলি ও গলি করে আমার বুকে বাসা বাঁধে
কি পরম তৃপ্তিতে রক্ত খেয়ে যায় ঘুমের ঘোরে । -
কবিতা
প্রিয়তম জানপাখির জন্যNasima Khanআমার আমি, অক্টোবর ২০১৬প্রতীক্ষা যদি হয় বিষাক্ত নীল,
যদি টুকরো কাচের উপর পা রেখে এক যুগ
দাঁড়িয়েও থাকি,
নোনা রক্তিম জলে যদি প্লাবন হয় পৃথিবীর বুক,
আমি থাকবো তার জন্য,সে যদি আমার প্রাণের প্রিয়, -
কবিতা
প্রিয়তমেষুইনজাম সায়েমআমার আমি, অক্টোবর ২০১৬প্রিয়তমা তোমার সংজ্ঞা কি?
অথবা তোমার ঠিকানা?
জানি না; হয়তো তুমি
যেমন ভাবছো অথবা আমাকে ভাবাচ্ছ! -
কবিতা
তুমি কি আমায় ভুলেই গেলে??সামিয়া ইতিআমার আমি, অক্টোবর ২০১৬এক ঝাঁক গাড়ির মাঝে
সাইরেনের মাঝে
ভীষণ ঝামেলার মাঝে
ভুলে যাওয়া রোগের মাঝে
সবদিকে হতাশা ঘোরের মাঝে; -
কবিতা
একটি বেনামী পোস্টকার্ডঅর্বাচীন কল্পকারআমার আমি, অক্টোবর ২০১৬অপেক্ষায় আছি আমি,
তোমার প্রতিটি কণার মাঝে, উদ্দাম ছুটে চলার
তোমার বুকচেরা রূপালী জলে, জলকেলি খেলার,
বহুকাল ধরে তোমার চিঠির, আমি অপেক্ষায় আছি। -
কবিতা
প্রতীক্ষায় থাকিআল- আমিন সরকারআমার আমি, অক্টোবর ২০১৬আমি প্রতীক্ষায় থাকি,
সুন্দর দিনের -
আলোকিত চারিধার। -
কবিতা
উজানের ডাকতাপস চট্টোপাধ্যায়আমার আমি, অক্টোবর ২০১৬গঙ্গায় ভাঙন
খবরের শিরোনামে এবার বর্ষায় ।
কুলিন ব্রাহ্মণ ভেসে যায়
মকবুল চাচার সাথে বিসমিল্লা করে । -
কবিতা
প্রতিক্ষিত দীর্ঘশ্বাসবিজয় আহমেদআমার আমি, অক্টোবর ২০১৬একটা দীর্ঘশ্বাস...
পশ্চিমের রঙচটা ভাঙা দেয়ালটাতে
ঝুলছে মৃত পঞ্জিকাটা।
দক্ষিনের জানালাটা আজও খোলা। -
কবিতা
প্রতীক্ষা শেষের প্রাপ্তিএম জামাল উদ্দীন বাপ্পীআমার আমি, অক্টোবর ২০১৬সবাই দেরীতেই বোঝে
তুমিও বুঝবে........
সময়ে নিকে চলা জীবনে এই গতিতে
নিয়নের আলোর উজ্জালতায় যা দেখি
আলোর প্রজ্জলতায় মেকি সোনা আর
মুখোশের অন্তরালে লোলুপতা।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬
এ যাবত
