অপেক্ষায় আছি আমি,
তোমার প্রতিটি কণার মাঝে, উদ্দাম ছুটে চলার
তোমার বুকচেরা রূপালী জলে, জলকেলি খেলার,
বহুকাল ধরে তোমার চিঠির, আমি অপেক্ষায় আছি।
প্রতীক্ষা কবিতা কি? প্রতীক্ষা কবিতা সম্পর্কে জানতে হলে জানতে হবে, প্রতীক্ষা কি? প্রতীক্ষা কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: অপেক্ষা, প্রত্যাশা, পরিপোষণ। কিন্তু 'প্রতীক্ষা' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? 'অপেক্ষা'-এর সাথে পরনির্ভরশীলতা ভর করে এবং তা একটা সাময়িক নির্ধারিত সময় পর্যন্ত কার্যকর থাকে এবং সে কারনেই অপেক্ষার শেষ হয় অপেক্ষার অনুকূলে অথবা প্রতিকূলে। আর 'প্রতিক্ষা'-এর সাথে পরনির্ভরশীলতা নয় বরং একটা পরস্পর আত্মবিশ্বাস ক্রমাগত কার্যকর থাকে অনির্ধারিত সময়ের জন্য। অপেক্ষার সময়গুলি বিরক্তিকর হতে পারে কিন্তু প্রতিক্ষার সময়গুলি ভালবাসা এবং বিশ্বাসে পরিপূর্ণ থাকে। আবার অপেক্ষার সাথে প্রতিশ্রুতির একটা সম্পর্ক থাকে যেখানে প্রতিক্ষার পিছনে থাকে বিশ্বাস, ভালবাসা এবং একাগ্রতা। মানব জীবনের সাথে জড়িয়ে আছে প্রতীক্ষা - এ জন্য হয়ত, প্রতীক্ষা নিয়ে হয় গল্প, রচিত হয় কবিতা। প্রতীক্ষা নিয়ে গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের প্রতীক্ষা কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
একটি বেনামী পোস্টকার্ডঅর্বাচীন কল্পকারআমার আমি, অক্টোবর ২০১৬ -
কবিতা
শেষ বসন্তের অপেক্ষায়ভুতুম প্যাঁচীআমার আমি, অক্টোবর ২০১৬নীল জোছনা ভেঙে এসেছিলে তুমি
মেঘের ডিঙিতে চড়ে,
পূব আকাশ ছিলো রক্তিমাহীন
শিশির ভেজা ভোরে। -
কবিতা
অপেক্ষমানসূনৃত সুজনআমার আমি, অক্টোবর ২০১৬পাগলা কুকুর করছে তাড়া
গ্রাম ধরেছে ঘিরে
পাচ্ছে যাকে কামড়ে দিয়ে
রক্ত ঝরায় চিরে -
কবিতা
প্রতীক্ষার অবসানশরীফ উল্লাহআমার আমি, অক্টোবর ২০১৬জীবনের বায়ান্ন বছরতো কেটে দিয়েছি পথ চেয়ে
আর কত চলবে জীবন অলস ভাবে
বয়সের ভারে কাশির মাও চলে গেছে অনেক আগে
ধুলা বালির সাথে মিশে গেছে মিশ্রিত দেহ তার -
কবিতা
“শেষ প্রতীক্ষা”নয়ন আহমেদআমার আমি, অক্টোবর ২০১৬জানি একদিন শেষ হবে আমার এ প্রণয়ের প্রতীক্ষা,
যেদিন ধূলিসাৎ হবে পৃথিবীর এ উষ্ণ রঙ্গমঞ্চতা।
সকল কোকিলের মোহনীয় কন্ঠ একই সাথে হবে রুদ্ধ,
কবির মনের কাগজে লেখা হবেনা আর কোন কবিতা আবৃত্য। -
কবিতা
তোমার সুখের সাথেমোঃ আতিফুর রহমান আতিকআমার আমি, অক্টোবর ২০১৬কত রাত জেগে ছিলাম আমি
শুনিতে তোমার মুখের বাণী
হয়নি তোমার বলার সময়
জেগে আমি তার সময় গুনি। -
কবিতা
গর্বিত বাঙ্গালিখায়রুল আমিন প্রধান (কেএপি)আমার আমি, অক্টোবর ২০১৬আলবদর,রাজাকার হয়ে যা হুশিয়ার,
আমরা বাঙ্গালি আর নয় পিছিয়ে
নিজেদের অধিকার আনবই ছিনিয়ে।
যুদ্ধের মাঠে মোদের নেই কোনো ভয়, -
কবিতা
প্রতীক্ষিত ভালোবাসাফাহিম আজমল রেমআমার আমি, অক্টোবর ২০১৬আজ আকাঙ্খায় বসতি আমার
স্মৃতিগুলো করছে খালি নড়াচড়া
প্রতীক্ষার প্রহর বাড়ছে তো বাড়ছেই
জীবনটা কি শুধু অতৃপ্তিতে ভরা। -
কবিতা
আরাধ্য ফুলের সুবাসসেলিনা ইসলাম N/Aআমার আমি, অক্টোবর ২০১৬শ্রাবণ মেঘে প্রেমের উল্কা ঝরা বৃষ্টিতে-
প্রিয়তমা তুমি আছো অধীর অপেক্ষায়
নীল টিপ আর নীলাম্বরী সাঁজ কদম গুঁজে নিয়েছ খোপায়
ভুনা খেচুড়ী,মাংস,ইলিশ আর বেগুণ ভাজায়
তুমি আনন্দে ব্যস্ত আজ দীর্ঘ টেবিল সাঁজায় -
কবিতা
দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদখান মু. তরিকআমার আমি, অক্টোবর ২০১৬হিম হিম করা সকাল আসল
বুকেতে হানল উঁচু আাঘাত
তবু,খুলল না দ্বার,কপাট পড়ল
বন্য হরিণী করে নিনাদ। -
কবিতা
উজানের ডাকতাপস চট্টোপাধ্যায়আমার আমি, অক্টোবর ২০১৬গঙ্গায় ভাঙন
খবরের শিরোনামে এবার বর্ষায় ।
কুলিন ব্রাহ্মণ ভেসে যায়
মকবুল চাচার সাথে বিসমিল্লা করে । -
কবিতা
শেকড়েএনামুল হক টগরআমার আমি, অক্টোবর ২০১৬বৃক্ষের গভীরে শেকড়
উপরে ডাল পালা
ফুল ও ফল সব সময় তৎপর
কিন্তু শেকড়েই জ্ঞান বুদ্ধি ও বিবেক
শেকড় ছাড়া গাছ ধীরে ধীরে প্রাণহীন হয়ে যায় -
কবিতা
তোমার অপেক্ষায়.....ভুঁইয়া মোঃ ফয়েজউল্লাহ মানিকআমার আমি, অক্টোবর ২০১৬তুমি ছিলে আমার বর্ণিল স্বপ্নে
তুমি ছিলে আমার দৃড় সংকল্পে
তুমি ছিলে আমার প্রাত্যহিক পথচলায়
তুমি ছিলে আমার নির্ভিক চিত্তে ।। -
কবিতা
ভালবাসা এক পলকআল মামুন খানআমার আমি, অক্টোবর ২০১৬শেষ বিকাল
যখন সোনা রোদে পৃথিবী মায়াময়
পার্কের ভিতর দিয়ে হেঁটে চলা যুবক
এক টুকরা কাগজ কুড়িয়ে পায়।
কেউ ঝালমুড়ি খেয়ে ফেলে গেছে- -
কবিতা
শুন্যতায় অবগাহনMohammad Sharif Uddinআমার আমি, অক্টোবর ২০১৬প্রতীক্ষা একটি কুপির নাম কিংবা একটি হারিক্যান
টিমটিম জ্বলে রাতের আঁধারেসাঁতারকাটেপ্রতীক্ষা!
কখন খানাপিনা হবে এই অপেক্ষায় ধুকপুক করে বুক
কখন মা কুপির সলতে নিভিয়ে দিবেন
তারপর শুতে যাবো কাঠের শক্ত চৌকিতে
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬
এ যাবত
