এমন করে মেলোনা যুগল ডানা
যুগ্ম চোখে কেটনা সাঁতার ভূতুড়ে দুপুর বেলা,
দাদীমার নিষেধ আছে
অঘ্রাণের দুপুরে গন্ধে মাতাল হতে নেই।
বাংলা প্রতীক্ষার কবিতা কি? বাংলা প্রতীক্ষার কবিতা সম্পর্কে জানতে হলে জানতে হবে, প্রতীক্ষা কি? প্রতীক্ষা কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: অপেক্ষা, প্রত্যাশা, পরিপোষণ। কিন্তু 'প্রতীক্ষা' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? 'অপেক্ষা'-এর সাথে পরনির্ভরশীলতা ভর করে এবং তা একটা সাময়িক নির্ধারিত সময় পর্যন্ত কার্যকর থাকে এবং সে কারনেই অপেক্ষার শেষ হয় অপেক্ষার অনুকূলে অথবা প্রতিকূলে। আর 'প্রতিক্ষা'-এর সাথে পরনির্ভরশীলতা নয় বরং একটা পরস্পর আত্মবিশ্বাস ক্রমাগত কার্যকর থাকে অনির্ধারিত সময়ের জন্য। অপেক্ষার সময়গুলি বিরক্তিকর হতে পারে কিন্তু প্রতিক্ষার সময়গুলি ভালবাসা এবং বিশ্বাসে পরিপূর্ণ থাকে। আবার অপেক্ষার সাথে প্রতিশ্রুতির একটা সম্পর্ক থাকে যেখানে প্রতিক্ষার পিছনে থাকে বিশ্বাস, ভালবাসা এবং একাগ্রতা। মানব জীবনের সাথে জড়িয়ে আছে প্রতীক্ষা - এ জন্য হয়ত, প্রতীক্ষা নিয়ে হয় গল্প, রচিত হয় কবিতা। প্রতীক্ষা নিয়ে গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের বাংলা প্রতীক্ষার কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
অঘ্রাণের প্রেমমাসুদুর রহমানআমার আমি, অক্টোবর ২০১৬ -
কবিতা
অপেক্ষমানসূনৃত সুজনআমার আমি, অক্টোবর ২০১৬পাগলা কুকুর করছে তাড়া
গ্রাম ধরেছে ঘিরে
পাচ্ছে যাকে কামড়ে দিয়ে
রক্ত ঝরায় চিরে -
কবিতা
মিছে অপেক্ষাআহম্মেদ ইমতিয়াজ মোহাম্মাদআমার আমি, অক্টোবর ২০১৬এখানেতে আসি প্রায়
এ সবুজ বৃক্ষ ছায়;
যেথায় মুখটি ঢেকে ঘাসের কাঁথায়
মোর বন্ধুরা ঘুমায়। -
কবিতা
প্রতীক্ষাসুব্রত ভারতীআমার আমি, অক্টোবর ২০১৬নিস্তব্ধ ঘরের কোণে আমি একাকী বসে
কেবল তোমার অপেক্ষায়,
মনের পাতাগুলো লিখতে লিখতে ক্লান্ত;
মনে হয় এই বুঝি তুমি এলে -
কবিতা
জ্বীনের প্রেমঅলীক শুভ্রআমার আমি, অক্টোবর ২০১৬কতবার ভাবি আসবো
দরোজায় কড়া নেড়ে উল্লাসী পাগল;
শব্দে শব্দে কাপিয়ে তোমার স্নায়ু
পঞ্চভুতের আবাস ছাড়িয়ে দেবো।
উন্মাতাল ঢেউয়ের প্লাবন নিয়ে
বইয়ে দেবো দিগ্মাতাল আর্দ্রতা। -
কবিতা
সোনালি পাখির ঘুমশামসুল আলমআমার আমি, অক্টোবর ২০১৬কাচের ঢিঁবির মতো পরাগের রেণু। ভ্রমর ছোঁবে সে ফুল বেশেখের বেণু
সেদিন ঘরের পাশে বসে আছে মেঘবতি আকাশের কেশ। জলের আদলে রেখে
কুহুকর্ণ চোখ,
বিভ্রমে নদী ভাঙে, জেলেপাড়া মেতে ওঠে আশ্বিনের দেশ। -
কবিতা
অন্ধকারে রয়েছি জেগে আমিজুয়েল রানাআমার আমি, অক্টোবর ২০১৬নারী তোমার কান্না বাতাসে ভাসে
সকাল থেকে গভীর রাতের শেষে ,
রক্ত তোমার আমার বুকে মিশে
ঘুমাও মাগো তুমি , -
কবিতা
সুখখোরশেদুল আলমআমার আমি, অক্টোবর ২০১৬ইদানিং সন্ধ্যা না হতেই কষ্টরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়
এ গলি ও গলি করে আমার বুকে বাসা বাঁধে
কি পরম তৃপ্তিতে রক্ত খেয়ে যায় ঘুমের ঘোরে । -
কবিতা
গর্ভধারিণী কাঁদে আজ গর্ভের যাতনায়!নাসরিন চৌধুরীআমার আমি, অক্টোবর ২০১৬মা, দেখো কি বিশাল সমুদ্র!
পরের জন্মে আমি কিন্তু রাশি রাশি জলের ঢেউ হবো!
ভাসবো- ভাসাবো তীর থেকে তীরে।
মা, দেখো কি ভীষণ নীল আকাশ! -
কবিতা
প্রতীক্ষায় থাকিআল- আমিন সরকারআমার আমি, অক্টোবর ২০১৬আমি প্রতীক্ষায় থাকি,
সুন্দর দিনের -
আলোকিত চারিধার। -
কবিতা
জ্ঞাননন্দিনীswain sohagআমার আমি, অক্টোবর ২০১৬কোথায় ছিলে এতদিন জ্ঞাননন্দিনী
কত খুঁজেছি তোমায়,
হাত ধরে হারিয়ে যাওয়া কাঁশবনে;
লাল পদ্ম ফুটে থাকা লেকের ধারে। -
কবিতা
ভালবাসা এক পলকআল মামুন খানআমার আমি, অক্টোবর ২০১৬শেষ বিকাল
যখন সোনা রোদে পৃথিবী মায়াময়
পার্কের ভিতর দিয়ে হেঁটে চলা যুবক
এক টুকরা কাগজ কুড়িয়ে পায়।
কেউ ঝালমুড়ি খেয়ে ফেলে গেছে- -
কবিতা
এখনো চেয়ে পথ, একাকী উঠোনকাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Zআমার আমি, অক্টোবর ২০১৬আধাঁর দিয়েছে ডুব
শশীর মায়াবী টানে নেকাব খুলেছে এই রাত
এখনো চেয়ে পথ
দিন, মাস হামাগুড়ি দিয়ে হয় বছর যাতায়াত । -
কবিতা
একটি বেনামী পোস্টকার্ডঅর্বাচীন কল্পকারআমার আমি, অক্টোবর ২০১৬অপেক্ষায় আছি আমি,
তোমার প্রতিটি কণার মাঝে, উদ্দাম ছুটে চলার
তোমার বুকচেরা রূপালী জলে, জলকেলি খেলার,
বহুকাল ধরে তোমার চিঠির, আমি অপেক্ষায় আছি। -
কবিতা
প্রতীক্ষায় আছিএ এইচ ইকবাল আহমেদআমার আমি, অক্টোবর ২০১৬প্রতীক্ষায় আছি খোলা রেখেছি জানালা
তুমি কোন ফাঁকে দেবে টোকা মৃদু পায়
কান পেতে থাকি ওই আশায় আশায়
হা করা দুয়ারে নাই অর্গল বা তালা
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬
এ যাবত
