বাদামী পৃথিবী একরাশ চমক
হলুদ প্রকৃতি ক্রান্তির দাগ!
নীল জীবনের একবুক হাহাকার
আমাদের ক্ষয়ে আসা মাটি ও প্রাণ!
প্রতীক্ষা বিষয়ক কবিতা কি? প্রতীক্ষা বিষয়ক কবিতা সম্পর্কে জানতে হলে জানতে হবে, প্রতীক্ষা কি? প্রতীক্ষা কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: অপেক্ষা, প্রত্যাশা, পরিপোষণ। কিন্তু 'প্রতীক্ষা' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? 'অপেক্ষা'-এর সাথে পরনির্ভরশীলতা ভর করে এবং তা একটা সাময়িক নির্ধারিত সময় পর্যন্ত কার্যকর থাকে এবং সে কারনেই অপেক্ষার শেষ হয় অপেক্ষার অনুকূলে অথবা প্রতিকূলে। আর 'প্রতিক্ষা'-এর সাথে পরনির্ভরশীলতা নয় বরং একটা পরস্পর আত্মবিশ্বাস ক্রমাগত কার্যকর থাকে অনির্ধারিত সময়ের জন্য। অপেক্ষার সময়গুলি বিরক্তিকর হতে পারে কিন্তু প্রতিক্ষার সময়গুলি ভালবাসা এবং বিশ্বাসে পরিপূর্ণ থাকে। আবার অপেক্ষার সাথে প্রতিশ্রুতির একটা সম্পর্ক থাকে যেখানে প্রতিক্ষার পিছনে থাকে বিশ্বাস, ভালবাসা এবং একাগ্রতা। মানব জীবনের সাথে জড়িয়ে আছে প্রতীক্ষা - এ জন্য হয়ত, প্রতীক্ষা নিয়ে হয় গল্প, রচিত হয় কবিতা। প্রতীক্ষা নিয়ে গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের প্রতীক্ষা বিষয়ক কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
অপেক্ষাআহমাদ সা-জিদ (উদাসকবি)আমার আমি, অক্টোবর ২০১৬ -
কবিতা
প্রতীক্ষা- তোমায় দিলাম ছুটি ।নাজমুছ - ছায়াদাত ( সবুজ )আমার আমি, অক্টোবর ২০১৬নিঃসঙ্গতার স্বাদ কি-
হেমলকের মতো !
শীতল একটা বাতাস
বয়ে চলে শির দাঁড়ায় ।
রক্তকনা ছিটকে
বের হতে চায়
শরীর থেকে । -
কবিতা
প্রতীক্ষার অবসানশরীফ উল্লাহআমার আমি, অক্টোবর ২০১৬জীবনের বায়ান্ন বছরতো কেটে দিয়েছি পথ চেয়ে
আর কত চলবে জীবন অলস ভাবে
বয়সের ভারে কাশির মাও চলে গেছে অনেক আগে
ধুলা বালির সাথে মিশে গেছে মিশ্রিত দেহ তার -
কবিতা
আশা বেঁধে রাখিমোহাম্মদ আহসানআমার আমি, অক্টোবর ২০১৬আমার এক টুকরো
খোলামেলা আকাশ থেকে
তোমার দুঃখ মেঘের
উদাসী ঘুমটা খানা সরাও, -
কবিতা
শুধুই প্রতীক্ষাshopno aloআমার আমি, অক্টোবর ২০১৬এই প্রতীক্ষা শুধুই কি প্রতীক্ষা?
ব্যস্ত সড়কে চলন্ত ট্রেনে জানালার পাশে বসে থাকার প্রতীক্ষা,
লেপটে যাওয়া এক জোঁড়া কাজল কালো বাকাঁ চোখের চাওয়ার প্রতীক্ষা।
কাধেঁ মাথাঁ রেখে অচেনা জোছনা পথে চলার প্রতীক্ষা, -
কবিতা
পুর্ণিমা আসবে বলেআশিরুল মণ্ডলআমার আমি, অক্টোবর ২০১৬ব্যাস্ত সকাল ব্যাস্ত দুপুর ব্যাস্ত সারাদিন
সন্ধ্যা বেলা বেরিয়ে দেখি বিকেলটা প্রাচীন
রাত্রি হল, ভোর হল, সকাল হল কই?
অন্ধকারেই ব্যাস্ত নগর করছে হই চই। -
কবিতা
জ্বীনের প্রেমঅলীক শুভ্রআমার আমি, অক্টোবর ২০১৬কতবার ভাবি আসবো
দরোজায় কড়া নেড়ে উল্লাসী পাগল;
শব্দে শব্দে কাপিয়ে তোমার স্নায়ু
পঞ্চভুতের আবাস ছাড়িয়ে দেবো।
উন্মাতাল ঢেউয়ের প্লাবন নিয়ে
বইয়ে দেবো দিগ্মাতাল আর্দ্রতা। -
কবিতা
তুই না হয় আর একবার কাছে ডাকিসপন্ডিত মাহীআমার আমি, অক্টোবর ২০১৬তোকে প্রথম ছুঁয়ে দেখার কথা
আমার স্পষ্ট মনে আছে।
মনে আছে
নিয়ে মন জুড়ে অসুখ ,
দেয়ালের পাশে দাঁড়িয়ে দুজন
রেখেছি কত দুষ্টমির চোখ অলস চোখে। -
কবিতা
আমি হবMd.Hashibul Hasanআমার আমি, অক্টোবর ২০১৬তুমি মেঘ হলে আমি
হব এক ফোঁটা জল,
তুমি কালবৈশাখী হলে
আমি হব দখিনা হাওয়া । -
কবিতা
প্রতীক্ষায় থাকিআল- আমিন সরকারআমার আমি, অক্টোবর ২০১৬আমি প্রতীক্ষায় থাকি,
সুন্দর দিনের -
আলোকিত চারিধার। -
কবিতা
রঙধনু হয়ে একদিনআকেল হায়দারআমার আমি, অক্টোবর ২০১৬যতদূরে যাই-আত্মার গহীনে
সূক্ষ্ম একটা টান থেকে যায়
মুখোমুখি বসে ইচ্ছেমতো বলি যা মন চায় ।
সহস্র অভিমান, করুন জল,নীলাভ কষ্ট
তারপর বিভাজিত পৃথক দুটি পথ -
কবিতা
ত্রিপর্ণাLutful Bari Pannaআমার আমি, অক্টোবর ২০১৬আজকাল পাখির দিকে ফিরি, নদীর দিকে
ফিরি। উনুনে জ্বালিয়ে রাখি প্রতীক্ষার পল। সমস্ত
উড়ন্ত ডানাই মেঘ নয় জেনে বৃষ্টির কাছে
শুনি ধ্রুপদী বিষাদ। -
কবিতা
তুমি?Mr. Nepoleonআমার আমি, অক্টোবর ২০১৬দক্ষিনাহাওয়ায় খোঁলা কেশতাঁর-
দুষ্টামিতে ওঠে মেতে,
সহস্র কমল এক হয়ে ওই-
কাজল চোখে ফোটে। -
কবিতা
চাঁদের অন্যপীঠে কালোদেবজ্যোতিকাজলআমার আমি, অক্টোবর ২০১৬বাতাস আসে দরজা ডিঙ্গিয়ে , গাছে গাছে শুকনো পাতা
শব্দ নেই ,শব্দ নেই সেই-তো এলো চাঁদের পিঠে
ছোটন পীসি রান্না ঘরে , মাছের গন্ধে বিষ্টি পড়ে
দুপুর তখন এককৌটো ,দুপুর এখন গরম ভাতে । -
কবিতা
বৃষ্টিমামুন আল হুসেইনআমার আমি, অক্টোবর ২০১৬বৃষ্টি ও বৃষ্টি আজ কি তুমি আকাশ থেকে পড়বে?
বুকের ভিতর জমা কান্না তোমার সাথে ঝড়বে।
যদি আমি একা ভাসাই দু’নয়নে জল,
বুঝেই নেবে সবাই তখন মনেতে নাই বল।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬
এ যাবত
