সময়ের কাছে সমর্পিত জীবন...
ব্যস্ততার হিজিবিজি মোড়কে ঘেরা অমূল্য ক্ষণ;
ফুরসতমেলে নাদুদণ্ড পাশে বসার,
সময়ের হাতে হাতকড়ি পরিয়ে খুলে বসা হয়না হৃদয়ের ঝাঁপি।
ডিজিটাল ভালবাসার কবিতা কি? ডিজিটাল ভালবাসার কবিতা সম্পর্কে জানতে হলে জানতে হবে, ডিজিটাল ভালবাসা কি? প্রযুক্তি আজ প্রাত্যহিক জীবনে প্রিয়জনের মাঝে ভালোবাসায় বেঁচে থাকার হাতিয়ার। এই হাতিয়ারই প্রিয় মানুষটিকে কাছে রাখছে সব সময়। প্রযুক্তির কল্যাণে প্রিয়জনকে বলতে পারা মনে করা, সব সময় থাকা, মনের অনুভূতিগুলো শেয়ার করাই এ যুগের ডিজিটাল ভালবাসা। তবে ভালোবাসার সংজ্ঞা বিতর্ক, অনুমান, এবং অর্ন্তদর্শনের উপর প্রতিষ্ঠিত। ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়, বিশেষ কারো সাথে নিজের সকল মানবীয় অনুভূতি ভাগ করে নেওয়া, এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরনের ভালোবাসা থেকে পৃথক করা যায় না। ভালোবাসা নিয়ে কয়েক শতাব্দী থেকে লেখা হচ্ছে গল্প, রচনা হচ্ছে কবিতা। ভালোবাসা নিয়ে তৈরি হয়েছে সাহিত্যের এক বিশেষ ধারা। আগের দিনে ভালবাসাটা 'অ্যানালগ' ছিল! ছিল না ফোন, ছিল না মন খুলে ভাব প্রকাশের নির্ধারিত কোনো স্থান। কিন্তু অত্যাধুনিক এই যুগে প্রকৃতির সেই ভালবাসাটা হয়তো নেই! বর্তমান যুগের ভালবাসাটা ডিজিটাল হলেও আবেগের কমতি নেই। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা স্বাদের লেখা ডিজিটাল ভালবাসার কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
সাদাকালো অনুভূতিফাহমিদা বারীবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬ -
কবিতা
আমি তোমার মনেমোঃ আতিফুর রহমান আতিকবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬প্রেমের মনা আমার মনে
সাজো তুমি কোন ধ্যানে
খোঁজো তুমি কিসের মানে
জানাও তুমি আমার মনে। -
কবিতা
দূর দ্বীপবাসিনীআতিকুর রহমান আতিকবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬তুমি যেন নীল আকাশের চাঁদনী
আর আমি-
ফাগুনের নিঃশব্দে ঝরা পাতা।
তোমার আমার ইতিহাস তাই
ভবিষ্যতের স্বপ্নে গাঁথা। -
কবিতা
প্রথম অনুনয় তোমার আমারসাজ্জাদ আলমবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬নীলচে আকাশের নিচে সমুদ্রের গর্জন এ
তোমার আমার দেখা,
চলেছি পাশাপাশি তবে
হাতটা ছুঁয়ে দেখা হয়নি
তাতে কি মন যেখানে ছুঁয়েছে
সেখানে শারীরিক স্পর্স্টা
খুব বেশি মূখ্য বলে মনে হয়নি। -
কবিতা
ডিজিটাল ভালবাসামারুফ আহমেদ অন্তরবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬ভালবাসা আজ কাল
হয়ে গেছে ডিজিটাল
নতুন প্রজন্ম
হয়ে গেছে বেসামাল। -
কবিতা
টাল-মাতাল প্রেমশাহ আজিজবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬কি-বোর্ডে করি টাইপ তোমায় ভালবাসি
দেখা শোনা কিছু নেই অজানা অচেনা মনেমনে হাসি
কত কি যে লেখা হয় ঘণ্টার পর ঘণ্টা
নাওয়া খাওয়া ভুলে সব উচাটন মনটা -
কবিতা
আজ কালমামুন আল হুসেইনবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬এসেছে নতুন দিন, নতুন সময়, সদা প্রযুক্তির প্রযোগ,
ফেসবুক,ইন্টারনেট আর মোবাইলে যোগাযোগ।
প্রথম আলাপ হয়েছিল অচেনা সে কল,
তবুও সে বোঝেনি, কথা বলেছে অনর্গল।
ভেবেছে সে পরিচিত, যাকে লাগে যে ভালো, -
কবিতা
সমকালীন ঝগড়ানিলয় ভূঁইয়াবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬ছেলেঃ তোমায় আমি অনেক ভালোবাসি
মেয়েঃ সব ছেলেরাই অমন কথা বলে
নতুন কিছু বল।
ছেলেঃ মিথ্যেতো নয়
প্রমান দিতে পারি,
মেয়েঃ দাওতো প্রমান
ফেল্টূ হলে মারবো মাথায় বাড়ি। -
কবিতা
ডিজিটাল ভালবাসাকবির সিদ্দিকীবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬ডিজিটাল ভালবাসা
এনালগ প্রেম
কেড়ে নেয় সারাদিন
রাস্তার জ্যাম। -
কবিতা
সম্মোহিতআহম্মেদ ইমতিয়াজ মোহাম্মাদবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬গৃহকোণে সারাক্ষণ
চলছে টেলিভিশন,
চলছে মগজধোলাই;
সিস্টেমেটিক সম্মোহন! -
কবিতা
এই শহরে...জলধারা মোহনাবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬এই বিবর্ণ শহরে
জীবন যেন অভিশপ্ত রূপকথা..
দিনের শুরুতে দূষিত কবিতা,
রাত হলেই নির্ঘুম গল্প, -
কবিতা
এক মুঠো ভালবাসাতাপস চট্টোপাধ্যায়বৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬ভালবাসার মুঠোফোনে ডুয়েল সিম
আবেগ আর বিশ্বাস।
ভরপুর নেটওয়ার্কে প্রেরনার স্রোতে
অবিরাম ভেসে আসে
সৃষ্টির উদ্দ্যম আর মিলনের আশ্বাস । -
কবিতা
ক্লীবাক্ষর চিঠিDr. Zayed Bin Zakir (Shawon)বৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬তুমি পড়বে কিনা জানিনা- তবুও লিখছি
ইমেইলের যুগে হাতে লেখার কিইবা দাম আছে!
অস্ত আকাশের আবির রঙা- রাগে অনুরাগে হারিয়ে যাওয়া সূর্যটা
মুখ লুকায় আঁধারের মুখোশে, গভীর থেকে গভীরে। -
কবিতা
একটি ভালবাসার চিঠি-২কবি এবং হিমুবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬তোমার মতো করে তোমাকে ভালবাসতে পারিনি।
আজ হাজার মাইল দুরে বসে আমার চিঠি লিখতে ইচ্ছে করে,
তোমার সাথে মধ্য রাতে লুকিয়ে লুকিয়ে কথা বলতে ইচ্ছে করে, -
কবিতা
আমাদের জমিতে আমরা পরাধীনমোঃ আতিফুর রহমান আতিকবৈজ্ঞানিক কল্পকাহিনী, নভেম্বর ২০১৬হে খোদা তোমার জমিনে জমির জন্য চলছে কত যুদ্ধ
দখলের লড়াইয়ে নিজেদের করেছে প্রতিজ্ঞাবদ্ধ
এক ইঞ্চি জমির জন্য ছড়িয়ে দেয় কত রক্তের গন্ধ
নিজের টা হলেই হল আমাদের সব করে দিয়ে বন্ধ।।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬
এ যাবত
