গন্তব্য - নদীর মোহনা -
হাঁটছি জটাজুট বৃদ্ধের মতো,
চোখে আয়ুর কঙ্কাল খতিয়ান
কাঁধে নবরূপায়ণের বোঝা নিয়ে হেঁটে চলেছি -
স্বপ্ন কি? স্বপ্ন'কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: নিদ্রিতাবস্থায় প্রত্যক্ষবৎ কোন কিছুর অনুভব; অলীক কল্পনা; মিথ্যা আশা, নিদ্রিতাবস্থায় দৈবাদেশ। কিন্তু 'স্বপ্ন' অর্থ এই কটার মধ্যে সীমাবদ্ধ? স্বপ্ন নিয়ে জল্পনা কল্পনা বহুকাল আগে থেকে। স্বপ্ন মানুষ কেন দেখে? কোন স্বপ্নের কী ব্যাখ্যা? কেউ বলে স্বপ্ন হচ্ছে মানুষের অবদমিত মনের প্রতিফলন, কেউ বলে স্বপ্ন অর্থহীন। স্বপ্ন বড়ই বৈচিত্র্যময় - সুখের স্বপ্ন, দুঃখের স্বপ্ন, বড় হওয়ার স্বপ্ন। স্বপ্ন হয় বেঁচে থাকার অনুপ্রেরণা। আর স্বপ্ন কে সত্য করার মাঝেই তো জীবনের সফলতা। স্বপ্ন নিয়ে হয় কত গল্প কত কবিতা। স্বপ্ন নিয়ে গল্পকবিতা ডট কমের গল্প এবং কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের নানা স্বাদের লেখা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
অপ্রার্থিত স্মৃতিশালারংতুলিস্বপ্ন, জানুয়ারী ২০১৮ -
কবিতা
অধরাRadhashyam Janaস্বপ্ন, জানুয়ারী ২০১৮কম্পনে হুঁশিয়ার
ধরে আছে তলোয়ার
পড়ে গেলে ডাস্টবিন
বোকা ঐ পেঙ্গুইন! -
কবিতা
অধরা মুক্তিMorium Mehnazস্বপ্ন, জানুয়ারী ২০১৮পিঞ্জিরাবদ্ধ বিহঙ্গখানি
খাঁচায় বসিয়া রয়
নিঃসঙ্গ গ্রহচারী হইয়া আপনার সহিত
কতই না কথা কয়! -
কবিতা
যে জীবন হয়নি যাপননাসরিন চৌধুরীস্বপ্ন, জানুয়ারী ২০১৮আকাশ ফুঁড়ে নিত্য নামছে কর্কশ রোদ
কখনো-বা ক্লান্তিহীন স্বচ্ছ বৃষ্টি!
আমি উৎসুক হয়ে দেখি রেললাইনের পাশে সেই খুপরিটা, -
কবিতা
অদৃশ্য আকর্ষণসেলিনা ইসলাম N/Aস্বপ্ন, জানুয়ারী ২০১৮সারাদিনের ক্লান্তি ভুলে বসে থাকি জানালায়
মেঘের ভেলায় ভেসে ভেসে ঐ চাঁদ ডাকে ইশারায়-
"কীরে মণি আসবি কাছে? উড়ে যাবি আমার সাথে।
মেঘের ভেলায় ভেসে ভেসে জ্যোৎস্না মাখি চল দুজন মিলে -
কবিতা
তার লাগিসাদিক ইসলামস্বপ্ন, জানুয়ারী ২০১৮একদিন শেষ হবে
সব কোলাহল
হাসিখুশি মুখ বেয়ে
শুধু নোনাজল। -
কবিতা
অধরা হৃদয়মোঃ মোশফিকুর রহমানস্বপ্ন, জানুয়ারী ২০১৮হঠাৎ করে পথের পানে
চেয়ে দেখি নতুন টানে,
পথের ধারে দাড়ায়ে তুমি
আছো যেন সঙ্গোপনে ।
তোমার খোলা এলো চুলে
পৌষ ফাগুনের খেলা চলে,
তোমার অধর রঙিন হয়ে
ছুটছে যেন হৃদয় তলে । -
কবিতা
“অধরা”মোঃ ফাহাদ আলীস্বপ্ন, জানুয়ারী ২০১৮মায়ায় কাটে দাগ, হৃদয়ে গভীর অনুরাগ
শিশির ভেজা পথে, দুজন এক সাথে
মেঘে ঘূর্ণি পাক, বিস্ম্রিতি পড়ে থাক
প্রেয়সী বাসনায় মেতে, ভেসে বেড়ায় চাঁদে। -
কবিতা
পৃথিবীতে ও জন্মান্তরেMasud Ranaস্বপ্ন, জানুয়ারী ২০১৮আকাশ আর পাখীতে যেমন খুব ছুঁয়ে থাকা নয় কখনও
আটলান্টিকের একাকীত্বে ডুবে থাকা হিমবাহ যেন তুমি
অথবা যেন মোজাম্বিক স্রোতের গাঢ় নীল জলের স্বপ্ন,
জনহীন কোন কোরাল দ্বীপের প্রিয় নারিকেল গাছের সারি
যেন তোমাকে ছুঁয়ে যায়নি এমন বাতাস নেই; -
কবিতা
প্রিয়তম সন্তান আমি তোমাকে বলছিএনামুল হক টগরস্বপ্ন, জানুয়ারী ২০১৮প্রিয়তম সন্তান আমি তোমাকে বলছি
তুমি আমার কথা শোন-
তোমার বয়স একন নয় বছরের কাছাকাছি
তুমি চতুর্থ শ্রেণিতে লেখা পড়া করছো
তোমাদের পাঠ্য সূচিতে স্বাধীনতার কথা
মুক্তিযোদ্ধাদের কথা জাতির ইতিহাসের কথা -
গল্প
বিকেলরঙা বেলুনপ্রজ্ঞা মৌসুমীস্বপ্ন, জানুয়ারী ২০১৮কিছু মানুষ থাকে যারা খেলতে ভালবাসে। কিছু মানুষ ভালোবাসে জিততে। কেউ জয় অর্জনের জন্য থাকে অপেক্ষায়। আর কেউ জয়কে কেড়ে নিতে হয় বেপরোয়া। একজন প্রেমিক, দস্যু অন্যজন। ক্ষ্যাপা দুজনেই। এ গল্পের চরিত্র আল আহসানও ছিল এক ক্ষ্যাপাই।
-
কবিতা
জয়নালের কিছু স্বপ্ন ছিলোশরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানস্বপ্ন, জানুয়ারী ২০১৮জয়নালের কিছু স্বপ্ন ছিলো,কিছু স্বপ্ন ছিলো
সব ই তার আজীবন সাদাকালো ই রয়ে গেলো
সে তো আর কখনো কখনোই পূরণ না ই হলো
সবকিছু তার অধরা,না পাওয়াই থেকে গেলো। -
কবিতা
আমরা যতই,,,,,মোঃ ফরহাদ হোসেনস্বপ্ন, জানুয়ারী ২০১৮আমরা যতই যতন করে,
বানায় প্রাসাদ বাড়ি।
বিলাষ বহুল জীবন গড়ি
চড়ি দামের গাড়ি। -
কবিতা
অধরা বাবার ছায়াপথনূরনবীস্বপ্ন, জানুয়ারী ২০১৮বাবার প্রত্যেকটা ফেরার সাথে ঘামের গন্ধ থাকে ক্লান্তি থাকে
অচিরাৎ তা আমার ঘুম অবধি পৌঁছে যায় অনায়সে
ঘুম যখন টুটে যায়; বাবা তখন ভোরের কাক হয়ে আকাশে
আমি হয়ে যাই লালা ঠোটা টিয়া! -
কবিতা
অধরা গ্রামআর কে মুন্নাস্বপ্ন, জানুয়ারী ২০১৮ক্রমেই বিলীন হচ্ছে সবুজ হচ্ছে মেঠু পথ,
পাকা সড়ক হচ্ছে গায়ে আধুনিকতার মত।
গ্রাম যখন হবে শহর, রবেনা গ্রামের মায়া,
গ্রীষ্মের দুপুরে ক্লান্ত পথিক খুঁজবে বৃক্ষের ছায়া।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬
এ যাবত
