অন্ধ আমি,অন্ধ জগত্,অন্ধ বিশ্ব বাসি,
অন্ধত্বের চশমা চোখে হাসছি বদের হাসি,
অন্ধ চোখে আঁধার মাঝে বাজায় কালো বাঁশি,
বড্ড কালো আঁধার মাঝে কোন সে সর্বনাশী ।
অন্ধকে নিয়ে কবিতা কি? অন্ধকে নিয়ে কবিতা সম্পর্কে জানতে হলে, জানা প্রয়োজন অন্ধ কি? অন্ধ কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: দৃষ্টিহীন, গাঢ় অন্ধকারময়, অজ্ঞান। কিন্তু 'অন্ধ' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? চোখে কিছু না দেখাকে অন্ধত্ব বলে। অনেকে চোখ থাকা পরেও মোহে অন্ধ হয়, অন্ধ হয় ভালোবাসায় কিংবা স্নেহে। বলা হয়, যার মধ্যে অন্ধকার থাকে সে কখনো আলো নিয়ে খেলতে পারে না। অন্ধ সমাজ কিংবা রাষ্ট্র ব্যবস্থায় সৃষ্টি করে নানা বঞ্চনা আর শোষণের কবিতা। সমাজকে অন্ধকার থেকে আলোর পথে আনতে লেখা হয়েছে কত কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা অন্ধকে নিয়ে কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
অন্ধত্বের চশমামোঃ শাহ আলমঅন্ধ, মার্চ ২০১৮ -
কবিতা
তোমাদের এই অন্ধত্বসাইয়িদ রফিকুল হকঅন্ধ, মার্চ ২০১৮সত্যের ফুল যে ফুটেছে চিরদিন,
আজও ফোটে তাই সত্যফুল রাত-দিন,
তবুও দেখলে না সেই ফুল শুধু তুমি!
সত্যফুল ফোটে চিরকাল-নিশিদিন। -
কবিতা
কবিতা মিথ্যা অথবা গভীর সত্যআসকার ইকবালঅন্ধ, মার্চ ২০১৮বিতায় ঠিক আগুন লেগেছে কবিতা হয়েছে স্বার্থলোভ।
কবিতা বিষাক্ত আগুনে পুড়ে হয়েছে ছাই অথবা কবিতার গায়ে আগুন লেগেছে।
কবিতায় ঠিক আগুন লেগেছে কচুরিপানার হাতড়ে বেড়ানো মুক্তো খোঁজা অন্ধ দর্শন। -
কবিতা
অন্ধত্বতাপস চট্টোপাধ্যায়অন্ধ, মার্চ ২০১৮তোমাদের অন্ধত্ব
আমার খোলাচোখ বন্ধ করতে পারবে না ।
নির্বাক মিছিলে আর নয় ।
মূক বধিরদের পায়ে পা মিলিয়ে
কি লাভ ? -
কবিতা
মেঘ-ছায়ামোস্তফা হাসানঅন্ধ, মার্চ ২০১৮আমার বাগানে-
গাছের ছায়ায় দাঁড়িয়ে আছ তুমি
ভেবে, বারে বারে ভুল করি।
এ যাতনা সয়ে না প্রাণে
তবু যাতনারে জড়ায়ে ধরি। -
কবিতা
১৪ ফেব্রুয়ারীনাঈম রেজাঅন্ধ, মার্চ ২০১৮১৪ফেব্রুয়ারী ভালবাসা দিয়ে শুরুকরি
এ আনন্দের কথা না বলে কেমনে থাকতে পারি?
প্রিয়ার মুখের মিষ্টি মিষ্টি হাসি
ফেব্রুয়ারী তাই তো তোমাই ভালবাসি । -
কবিতা
অন্ধ শোকের মন্দলোকেআহমদ মুসা (স্নিগ্ধ মুগ্ধতা)অন্ধ, মার্চ ২০১৮অন্ধ আমার দুচোখ জুড়ে আবার আলো ফুটল কি?
অবশ দেহের চারদিকে ফের আলোর পরশ জুটল কি?
মৃত্যু যে ওই নাড়ছে কড়া দুয়ার ধরে, শুনতে পাই—
চতুর্দিকে হাতড়ে মরি, চৌদিকে নেই কেউ কোথায়! -
কবিতা
আজও বসন্তের হাওয়ায় খুঁজি তোমায়Rashed Chowdhuryঅন্ধ, মার্চ ২০১৮সুস্মিতা !
আজও বসন্তের হাওয়ায় খুঁজি তোমায়
ভাবি সর্বদা সে স্মৃতির রঙিন মুহূর্ত সব
হতাশা আর ক্লান্তির জড়াজীর্ণতায়
শুনতে পাই পাখিদের কলরব ! -
কবিতা
ধৃতরাষ্ট্রভূবনঅন্ধ, মার্চ ২০১৮অষ্টাদশদিবস যুদ্ধবৃতান্ত শুনি
শোকভারে অপেক্ষিত ধৃতরাষ্ট্র মুনি।
বাহুমধ্যে করিলেন শক্তির সঞ্চয়;
কাঙিক্ষত আকাঙ্খা খণ্ডিব বাহুদ্বয়- -
কবিতা
অন্ধত্বের কারুকাজখালিদ খানঅন্ধ, মার্চ ২০১৮চলার পথে অন্য চোখে সমাজটাকে দেখি
অল্প কথায় অনেক কিছুই বাঁকা করে লেখি
সাদার সাজে ভদ্র বেশে মানব সেবার নামে
হয় কেন আজ ইমার হরণ সস্তা পানির দামে
সভ্য নামে ভাংচুরে কি সেবার দৃশ্য খুজি? -
কবিতা
অন্ধ হলামনূরনবীঅন্ধ, মার্চ ২০১৮পলাশ লালের এক বিকেলে-
ফাগুন নিয়ে এলে
মনের দুয়ার পথ বিছালো
নরম আদর ঢেলে। -
কবিতা
“ভন্ড মানুষ অন্ধ”মনির হোসেন মমিঅন্ধ, মার্চ ২০১৮তুমি করলে সবিই হালাল
আমি করলেই ভয় পাপে!,
রঙ্গ সাজোঁ নস্বর দুনিয়ায়
বৃথাই তুমি করলে বড়াই!এ অন্ধের জামানায়। -
কবিতা
সমাজ যখন অন্ধত্বের মোহেমোঃ নুরেআলম সিদ্দিকীঅন্ধ, মার্চ ২০১৮এমনই মধ্যরাতে শহরের প্রতিটি কোণে বেরিয়ে পড়ে একদল যাযাবর;
অভাগীর মর্মভেদী আঙ্গিনায় হাত বাড়ায় শকুনীর চোখে
অভঙ্গার বারুদ ছুড়ে দেয় নগ্ন দেহে অবাঞ্ছিত,
নোনতা জল চেয়ে চুসে নেয় সবটুকু উপাখ্যান। -
কবিতা
অন্ধত্ব কি পেয়েছে আমায়hosne ara parvinঅন্ধ, মার্চ ২০১৮আমি কি অন্ধ ! নাকি এই মন হয়ে যেতেচায় ?
হওয়াটাই বোধ হয় ছিলো ভালো , বিবেক যে কুড়ে কুড়ে খায়।
চারি দিকে মিথ্যাচার অসততা আর কর্তব্যে অবহেলা
নাহি প্রকৃত ভালোবাসা চলছে নির্মম প্রতারণার খেলা। -
কবিতা
অন্ধত্বখন্দকার আনিসুর রহমান জ্যোতিঅন্ধ, মার্চ ২০১৮কবির মনে কাব্য ছিলো
পাখির ছিলো গান
চাঁদের গায়ে ঝলক শাড়ী
জোছনা অফুরাণ
যৌবন ছিলো মধুর বিধুর
রঙিন ছিলো আশা
অন্ধ মনের কোণে ছিলো
একটু ভালোবাসা।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬
এ যাবত
