আজ আর আমি নেই তোমার ভাবনায়,
হারিয়েছি আমার আমিত্বে।
ভুলে ভালো-ই আছি, বেঁচে আছি!
এই তো সেদিনও ছিলাম প্রিয়জন।
হয়'ত প্রয়োজনের তাগিদে, শেষমেশ বিভাজন।
স্বপ্ন কবিতা কি? স্বপ্ন কবিতা জানতে হলে- জানতে হবে স্বপ্ন কি? স্বপ্ন'কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: নিদ্রিতাবস্থায় প্রত্যক্ষবৎ কোন কিছুর অনুভব; অলীক কল্পনা; মিথ্যা আশা, নিদ্রিতাবস্থায় দৈবাদেশ। কিন্তু 'স্বপ্ন' অর্থ এই কটার মধ্যে সীমাবদ্ধ? স্বপ্ন নিয়ে জল্পনা কল্পনা বহুকাল আগে থেকে। স্বপ্ন মানুষ কেন দেখে? কোন স্বপ্নের কী ব্যাখ্যা? কেউ বলে স্বপ্ন হচ্ছে মানুষের অবদমিত মনের প্রতিফলন, কেউ বলে স্বপ্ন অর্থহীন। স্বপ্ন বড়ই বৈচিত্র্যময় - সুখের স্বপ্ন, দুঃখের স্বপ্ন, বড় হওয়ার স্বপ্ন। স্বপ্ন হয় বেঁচে থাকার অনুপ্রেরণা। আর স্বপ্ন কে সত্য করার মাঝেই তো জীবনের সফলতা। স্বপ্ন নিয়ে হয় কত গল্প কত কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের নানা স্বাদের স্বপ্ন কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
আশাটুকু থাকঅমিত কুমার দাসস্বপ্ন, জানুয়ারী ২০১৮ -
কবিতা
অধরা মুক্তিMorium Mehnazস্বপ্ন, জানুয়ারী ২০১৮পিঞ্জিরাবদ্ধ বিহঙ্গখানি
খাঁচায় বসিয়া রয়
নিঃসঙ্গ গ্রহচারী হইয়া আপনার সহিত
কতই না কথা কয়! -
কবিতা
অপ্রার্থিত স্মৃতিশালারংতুলিস্বপ্ন, জানুয়ারী ২০১৮গন্তব্য - নদীর মোহনা -
হাঁটছি জটাজুট বৃদ্ধের মতো,
চোখে আয়ুর কঙ্কাল খতিয়ান
কাঁধে নবরূপায়ণের বোঝা নিয়ে হেঁটে চলেছি - -
কবিতা
তোমার নাম অধরা দিলামআবুল খায়ের মোহাম্মদ রফিকুল হকস্বপ্ন, জানুয়ারী ২০১৮ফুল যে দিলাম, শুভেচ্ছাটাও পাঠালাম,
তোমার জন্য সারাটাদিন মালা গাঁথলাম।
লেকের পাশে দুইজন বসে গল্প করলাম, -
কবিতা
আমি জানিকারিমুল ইসলামস্বপ্ন, জানুয়ারী ২০১৮আমি জানি, এত ভোরের কুয়াশা ঠেলে কেন তুমি ব্যস্ত শহরের রাস্তায় দাড়িয়ে থাক।
আমি জানি, তোমার শরীরের উষ্ণতা কেন চকলেটের মত জমা করে রাখ।
আমি জানি, কত স্বপ্নময় রাতে তোমার চোখের পাতা শান্ত হয় আমার আঙ্গুলের স্পর্শে। -
কবিতা
অধরা তুইআহমদ মুসা (স্নিগ্ধ মুগ্ধতা)স্বপ্ন, জানুয়ারী ২০১৮চিৎকারে রোজ আকাশ ফাটাই, কণ্ঠটা ছিঁড়ে ফেলি।
মানবতা তুই চিরদিনই তবু অধরাই থেকে গেলি!
এলি বুঝি তুই হায়েনার বেশে
কেড়ে নিলি প্রাণ বেড়ে হাসি হেসে
দু-কলম শুধু লিখে দিলি শেষে,
পেপারে-টিভিতে মেকি-কান্নার হলো কিছু ঠেলাঠেলি। -
কবিতা
কুহকী প্রাসাদJamal Uddin Ahmedস্বপ্ন, জানুয়ারী ২০১৮তবেকি ছিলে তুমি ঘোর, কুয়াশাঢাকা চৌম্বক নেশা
আমার অঘোর গমন অবিরাম তোমার বলয়ে –
অক্লান্ত আমার পথ অধীর লুটায় তোমার কাননে, যেখানে
শিশির ধোয় কাব্য সুন্দর তোমার পাপ্র ত্যেকমাত্রায়। -
কবিতা
অধরা হৃদয়মোঃ মোশফিকুর রহমানস্বপ্ন, জানুয়ারী ২০১৮হঠাৎ করে পথের পানে
চেয়ে দেখি নতুন টানে,
পথের ধারে দাড়ায়ে তুমি
আছো যেন সঙ্গোপনে ।
তোমার খোলা এলো চুলে
পৌষ ফাগুনের খেলা চলে,
তোমার অধর রঙিন হয়ে
ছুটছে যেন হৃদয় তলে । -
কবিতা
অধৱা স্বপ্নমাহদী হাসান ফরাজীস্বপ্ন, জানুয়ারী ২০১৮বসন্তের পুষ্পঘ্রাণে মৃদুমন্দ সমীরণে শিহরিত মন
চাঁদনী রাতের জাগরণে প্রণয় মুখর আলাপনে পুলকিত ক্ষণ
জাগরুক তারার পানে অপলক নেত্র গুণে অনিল উড়ায় কেশ
অপরূপ নিবিড়নে বিমুগ্ধ আহরণে চিত্ত হারায় বেশ। -
কবিতা
অধরা বাবার ছায়াপথনূরনবীস্বপ্ন, জানুয়ারী ২০১৮বাবার প্রত্যেকটা ফেরার সাথে ঘামের গন্ধ থাকে ক্লান্তি থাকে
অচিরাৎ তা আমার ঘুম অবধি পৌঁছে যায় অনায়সে
ঘুম যখন টুটে যায়; বাবা তখন ভোরের কাক হয়ে আকাশে
আমি হয়ে যাই লালা ঠোটা টিয়া! -
কবিতা
অধরামোঃ জাহেদুল ইসলামস্বপ্ন, জানুয়ারী ২০১৮অধরা, নিশিকাব্যের পঙতিতে
তোমায় আমি ধরেছি,
বড় আপন করে নিয়েছি,
দেবনা আর কোথায়ও যেতে । -
কবিতা
সুনিপুণডঃ সুজিতকুমার বিশ্বাসস্বপ্ন, জানুয়ারী ২০১৮কত সুনিপুণ তুমি
কত সুনিপুণ;
চেয়ে চেয়ে শুধু দেখি
দেখি তব গুণ। -
কবিতা
অধরা নয় আর স্বাধীনতার সূর্যএলিজা রহমানস্বপ্ন, জানুয়ারী ২০১৮আমি স্বপ্ন দেখি অসাম্প্রদায়িক এক বাংলাদেশের
শিশুরা থাকবে শংকাহীন , বড় হবে আনন্দের মাঝারে ,
দেশের প্রশ্নে সবাই থাকবে ঐক্যজোট , অবিচল
দেশের শত্রুর হাত যেন কেউ করে না সবল ! -
কবিতা
সোনার হরিণএস জামান হুসাইনস্বপ্ন, জানুয়ারী ২০১৮মায়ের বকুনী, বাবার ঝাঁকুনী, ছোট ভাইয়ের আবদার ।
তাই ছুটে চলি যৌবন ভরা পদ্মার মত,
ঝেড়ে ফেলে দেই আছে ক্লেশ যত । -
কবিতা
স্বপ্নআমি রনিস্বপ্ন, জানুয়ারী ২০১৮বড় মানুষের স্বপ্ন সে তো অর্থ-দিয়ে কেনা,
কষ্টের সৃষ্টি নয়।
মধ্যবিত্তের স্বপ্ন সে তো মরীচিকা,
বালিশ খাটে সীমাবদ্ধ।
আর গরিবের স্বপ্ন - সে তো শুন্যতা।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬
এ যাবত
