প্রায় মধ্য রাতেই ঘুম ভেঙ্গে যায়
উঁচু দালানের বেলকনিতে দাঁড়িয়ে
চলে যাই অনন্ত আকাশে
সকালের অাগেই ফিরে আসি
দেখি ভোর হওয়া
অবহেলা কবিতা কি? অবহেলা কবিতা সম্পর্কে জানার আগে জানতে হবে, অবহেলা কি? অবহেলা কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: অবজ্ঞা; অনায়াস, অযত্ন; অবলীলা, অনাদর। কিন্তু 'অবহেলা' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? অবহেলা কি লিখে বুঝানো যায়? হয়তো যায়, হয়ত না। অবহেলার সব দিকেই অনেক ক্ষতি। যেকোনো রকমের অবহেলাই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। শরীরের প্রতি অবহেলা করলে শরীর খারাপ হয়। সম্পর্কের প্রতি অবহেলা করলে সম্পর্ক ভেঙ্গে যায়। সন্তানের প্রতি অবহেলা করলে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়। অবহেলা না করাটা খুব গুরুত্বপূর্ণ, অথচ অবহেলা হয়ে যায়। ভালোবাসার মানুষের সবকিছুই সহ্য করা যায়। কিন্তু তার অবহেলা সহ্য করা যায় না। অবহেলা নিয়ে গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের অবহেলা কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
অন্য স্বপ্নঅাবু অারশ জাকিরঅবহেলা, এপ্রিল ২০১৭ -
কবিতা
কবিতা সমগ্র (সনেট)ডঃ সুজিতকুমার বিশ্বাসঅবহেলা, এপ্রিল ২০১৭আমার প্রথম বই, শত কবিতার-
তোমাকে দিয়েছিলাম সুপ্রিয়; শুভেচ্ছা
প্রত্যাশায়, মতামত চেয়েছি স্বেচ্ছায়;
আমার হৃদয়সৃষ্ট প্রাণ চেতনার। -
কবিতা
প্রতীক্ষালয়শ্যামা পদ দেঅবহেলা, এপ্রিল ২০১৭প্রতীক্ষা শুরু সে সেদিন থেকেই,অন্ধকার জঠর-বিশ্বে ছোট ছোট হাত পা
নড়া চড়া ও আবর্তন নাভিরজ্জুর কেন্দ্রাতিগ বলে ,পৃথিবীর প্রথম আলো_
নাড়ি ছিঁড়ে দীর্ঘ প্রতীক্ষায় প্রথম মোহভঙ্গ_।
উদ্ধত শঙ্খ ও উদ্যত উলু জিহ্বা ও স্তব্ধ হয় দু-পায়ের মাঝে শ্রোণী মানচিত্রে।
মায়ের দু ফোঁটা চোখের জল হারিয়ে যায় নবজাতকের অবুঝ শ্লেষ্মায়।
তারপর! অবহেলার লম্বা রেশ...
অনিচ্ছাকৃত খুকুমণি থেকে কন্যে দায়।
বেয়াড়া গ্রন্থির মোচড়ে শরীর মানচিত্রে নব সংযোজন, পর্বতসঙ্কুল রঙিন বসন্ত।
নিভৃত আহ্বানে পর্যটকের প্রতীক্ষা!
অবশেষে দায়মোচী ঘর বদলের পালা, পরকে আপনের গুরুদায়িত্ব...।
নববধূ, গৃহিণী, মাতা...
নিজেকে উজার করে সন্তান পালন, পরিশেষে বধূবরণ _।
জীবন চক্রে আবারও নব প্রতীক্ষা পর্যায়...
পুত্র পুত্রবধূর শ্রদ্ধা খোলক মোচনে ঘৃণা উদয়, এখন সংসারে অবাঞ্ছিত ও অনভিপ্রেত।
প্রলোভনের ফাঁদে পরিত্যক্তা পথহারা, অগতির গতি ঠিকানা "প্রতীক্ষালয়' ...।
তবুও না-পালিত সন্তানদের সহানুভূতির খাদ্যদানে
কোনক্রমে জঠরাগ্নি নির্বাপণ খোলা হাওয়ায়।
আবার প্রতীক্ষা শুরু...
না পুত্র পুত্রবধূর সংসারে অবাঞ্ছিত হয়ে নয়...
চির শান্তির ও চিরঘুমের দেশে! -
কবিতা
খাবার চাইSajib Kumar Dasঅবহেলা, এপ্রিল ২০১৭ফেলে দেনা কিছু খাবার
আমাদের জন্য ,
অনাহারী ক্ষুধার্ত
চাই একটু অন্ন l -
কবিতা
এখন আমি সবকিছু সইতে পারিমোহসিনা বেগমঅবহেলা, এপ্রিল ২০১৭পেরেক ঠুকে ঠুকে নেশার আগুন জ্বালাই পাথর বুকে
তবুও বাড়তে থাকে ক্রমাগত দুঃস্বপ্নের বেড়ি বাঁধ
অথচ ----------- -
কবিতা
আমার প্রতি। কেন? তোমার এত অবহেলা!ক্লে ডলঅবহেলা, এপ্রিল ২০১৭একটা দিন মায়াকে না দেখলে, যে আমি, ভীষণ রকম অস্থির হতাম,
মায়া চলে গেল,অথচ সেই আমি স্থির দাঁড়িয়ে থাকলাম।
এখন,
রাতভর চোখের জল দিয়ে অদৃশ্য স্পর্শ ধুই, মায়ার শরীর থেকে। কল্পনায়।
কখনো বেখেয়ালি মনটা খামখেয়ালি বায়না ধরে, -
কবিতা
নির্লজ্জ নইসবর্না চ্যাটার্জ্জীঅবহেলা, এপ্রিল ২০১৭যদি খিল দাও মনের দরজায়,
কড়া নাড়ব না।
আমি ভিখারী হতে পারি কিন্তু নির্লজ্জ নই,
কাগুজে ভালোবাসা উড়িয়ে দিই -
কবিতা
বিস্মৃতঅনন্তের আগন্তুকঅবহেলা, এপ্রিল ২০১৭ঐ রাস্তাটি ইতিহাসের মধ্যগগণ থেকে এতটাই দূরে,
বিস্তৃততম ঐতিহাসিক জবানবন্দীতেও ওঁর উল্লেখটুকু নেই।
কোন মহাপুরুষের কোন মহাকীর্তি রাস্তাটিকে আলোকিত করেনি কোনোদিন।
তবু রাস্তাটির, -
কবিতা
নতি করি না শিরনাজমুছ - ছায়াদাত ( সবুজ )অবহেলা, এপ্রিল ২০১৭আজো প্রতি রাতে
হাজারো শিশুর কান্নার পরে
ভালবাসা নামের খনিটা-
মা,
তাকে আঁকড়ে ধরে -
কবিতা
আত্মার প্রলাপডাকপিয়নঅবহেলা, এপ্রিল ২০১৭পুড়ে যাওয়া হৃদয়ের ক্ষত শুকায় কিসে?
তোমারে শুধাই, হে হৃদয় হন্তারক!
চৈত্রের কাঠফাটা রোদে চৌচির হৃদয়;
ছারখার! তবু আগুন দিলে,কে তুমি প্রতারক? -
কবিতা
কেউ কি নেই...!খাজা হারুন হারুনঅবহেলা, এপ্রিল ২০১৭আঁধারে পথ হারিয়েছি ---
বিপন্ন নিয়তি দাঁড়িয়ে আছে দেয়ালের আবছায়ায়!
গোলকধাঁধায় মন ঘুরে গুহার ভেতর।
নিজের ঊর্ধ্বশ্বাসে শিন শিন শব্দ। -
কবিতা
আমি নারীইন্তিখাব আলমঅবহেলা, এপ্রিল ২০১৭আমি নারী, সভ্যতার আদি কাল থেকে আমি লাঞ্ছিত।
দেহ, আননে অভূতপূর্বে আতঙ্ক অধিষ্ঠিত হয়।
এরপরও তোমাকে তৃপ্ত রাখার জন্যে,
আমার ভয়মিশ্রিত হাসি তোমার সামনে আমাকে উন্মুক্ত করতে হয়। -
কবিতা
আমাদের অসম্পূর্ণ গল্পআখতার উজ্জামান সুমনঅবহেলা, এপ্রিল ২০১৭তোমার অস্তাচলে তাকিয়ে
আচলের সুদীপ্ত বলিরেখাটি বিলাপ করে,
আমি তা সহ্য করি;
ভস্মতূল্য স্মৃতিপদক বসনখানি রিক্ত বলে
শক্ত করে হুমকি দেয় বারবার, -
কবিতা
রেখো না আর অবহেলায়এই মেঘ এই রোদ্দুরঅবহেলা, এপ্রিল ২০১৭এতটা নির্লিপ্ত থাক তুমি না আমিই একটা নির্বোধ
বারবার অচেতন মনে দু:খগুলো করি নির্মঞ্ছন,
আমিই অশুদ্ধ ভুল, তুমিই সাধু মহাপুরুষ নির্ভুল,
সঠিক পথেই তবে যাচ্ছ তুমি, মনের ঘর নির্বাত... -
কবিতা
অবহেলামোঃওয়াদুদ ইসলামঅবহেলা, এপ্রিল ২০১৭শরীরে শরীরে গন্ধ ফুরালে
ক্ষণেক সুখে রক্তও ঝরালে
প্রেমিকেরা বড্ড আনাড়ি তা মানি
প্রথম চুম্বনের আকুলতা বেশখানি
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬
এ যাবত
