বৃষ্টি ভেজা দিনে গরুর গোস্তের কালো ভুনা দিয়ে খিচুড়ি ভোজনে কেউ কেউ উল্লাসে মেতে উঠে। আবার কেউ বৃষ্টি থেকে রেহাই পেতে উঠে পড়ে সংগ্রামে। ঘাঘট নদীর ভাঙ্গনের কবলে পড়ে বহু মানুষ তাদের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিয়ে গেছে। নদীর গতিধারা ক্রমেই আরো ভয়ংকর হয়ে উঠেছে। ঘাঘট যেন পাগলা কুকুর হয়ে গেছে।
-
গল্প
পোস্টমর্টেমরুহুল আমীন রাজু N/A -
গল্প
বর্ষণমুখর বোটানিক্যাল গার্ডেনJamal Uddin Ahmedডঃ চৌধুরী প্রায়ই কিছু একটা চিবান, কখনও মনে হয় চুইংগাম হতে পারে, কিন্তু আবার মনে হয় – না, চুইংগাম হলেতো একটা সুগন্ধ বেরোত মুখ থেকে কিংবা চোয়ালের আন্দোলনের ধরন দেখে আঁচ করা যেত। কৌতুহল হলেও আবু জাফর ডঃ চৌধুরীকে এ বিষয়ে জিজ্ঞেস করতে পারেন না; এটা খুবই অশোভন। ডঃ চৌধুরী আজ জোর করে আবু জাফরকে গুলশানের একটা রেষ্টুরেন্টে লাঞ্চ করতে নিয়ে গেছেন। ফেরার পথে তারা লেকের পাড় ধরে গল্প করতে করতে অফিসে ফিরছেন। অন্য সময়ের মত ডঃ চৌধুরীর মুখ মৃদু নড়ছে।
-
গল্প
কুকুর ম্যানের বৃষ্টিবিলাসমাহিন ইকবাল“বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান।” না… এই গানটা এখন মানাচ্ছে না। কারণ বৃষ্টি টাপুরটুপুর করে পড়ছে না। ঝমঝম করে পড়ছে বৃষ্টি। এই অবস্থায় কি গান থাকতে পারে? রিমঝিম বারসাত পানি? না… এটাও তেমন মানাচ্ছে না। আচ্ছা যাই হোক শুধু বৃষ্টিতে ভিজলে হবে না। বৃষ্টির মধ্যেই একটু ঘোরাঘুরি করতে হবে। শুধুমাত্র বৃষ্টিতে দাঁড়িয়ে ভিজলাম এরকম একটা দৃশ্য গল্পে লিখলে তা নিতান্তই সাদামাটা হবে। তাই একটু ঘোরাঘুরি শুরু করলাম
-
গল্প
জুঁইফুল অথবা রঙের গল্পরঙ পেন্সিলসারাদিন সারারাত ধরে ঝরা বৃষ্টিতে গ্রামের আনাচ কানাচ,বাড়িঘর গাছপালা সব ভিজে জবজবে । কখোনো ঝপঝপ আর কখনোবা ঝমঝম করে ঝরছে। ঝরছে তো ঝরছেই। আর সেইসাথে বৃষ্টি কে সংগ দিতেই বোধহয় রাজ্যের যত ব্যাঙ এক সাথে গান ধরেছে। নেশার মত করুন একটা সুরে সবকিছু বিভোর হয়ে আছে।
-
গল্প
বৃষ্টি ভেজার সমীকরণমোঃ মোখলেছুর রহমানআর্তিকে সঙ্গে আনলেও পার্কে এসে আর্তি ও মিথুনের মধ্যে যেন একটা বিকর্ষণ কাজ করছে, এটা আর্তির তীক্ষ্ণ মননে ধরা পরে। যেন কাছে থেকেও কাছে নেই,আর্তি ভাবে। ইতোমধ্যেই শিয়াল বৃষ্টিতে ভিজে লুতুপুতু। ‘তোমার কি হয়েছে বলো তো?’ আর্তি বলে। ‘কই’ মিথুনের তড়িঘড়ি উত্তর। তারপর দু’জনেই ভিজতে ভিজতে পার্ক থেকে বেরোয়।
-
গল্প
বৃষ্টি ভেজা কদম ফুলেমোঃ মোশফিকুর রহমানবৃষ্টি ভেজা কদম ফুলে
তোমার কথা ভাবি,
হয়তো তুমি কদম ফুলে
খেলছো লুকোচুরি।
কদম ফুলের মালা গেঁথে
দূর্বা ঘাসে বসে,
তোমার আশায় বসে থাকি
না থাকলেও দিশে। -
গল্প
উপহারসুপ্রিয় ঘোষালমুদ্র-শহরের হোটেলের বারান্দায় বসে সে বৃষ্টি দেখছিল। গতকাল রাত্রি থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে এখানে। এখন যদিও বৃষ্টির প্রাবলতা খনিক কম। কিন্তু তাদের হোটেলের চত্বর আর তার ভেতরের নুড়ি-পাথর ফেলা পথে জায়গায় জায়গায় জল দাঁড়িয়ে গেছে। বারান্দা থেকে ক্ষণে ক্ষণে থেকে তার দৃষ্টি চলে যাচ্ছে সমুদ্রের দিকে।
-
গল্প
বৃষ্টি ভেজা দিনেএলিজা রহমানJe T'aime -- French উচ্চারণ জ টেয়ম অর্থাৎ আমি তোমাকে ভালবাসি ৷ ভালবাসার জন্য বিখ্যাত শহর প্যারিস ৷ তানিয়া করিম ফ্রান্সে এসেছে ভালবাসা খুঁজতে নয় পড়াশুনা করতে ৷ তানিয়া প্রানি বিদ্যায় মাস্টার্স করেছে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৷ গবেষনার কাজ করার জন্য ফলোশিপ বৃত্তি দেয় ফ্রান্স সরকার , ফেলোদের আর্থিক বৃত্তি ,যাতায়াত খরচ প্রদানের পাশাপাশি স্বাস্হ্যবীমার ব্যবস্হা করেন তারা ৷
-
গল্প
আজকের বৃষ্টিরওনক নূরহঠাৎ খুব গান শুনতে মন চাইলো অনিকের। ‘যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়’ গানের সাথে এক কাপ গরম চা হলে ভালই হয়। সাথে বৃষ্টিময় ভালবাসা। একবার বউকে ডাকবে ভেবেও ডাকলোনা।
-
গল্প
বৃষ্টি ভেজা মনশরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানমন্ত্রী সাহেব হাসি দিল।হেসে হেসে সে বলল,এরকম কতো জনকে আমাদের দেখতে হয়। আর বড় বড় দান দেবার মতো বাজেট এখন আমার হাতে নেই।আর চাকুরির কথা বলছ,সে জন্য তোমাকেও যে অনেক ছাড় দিতে হবে তা কি পারবে।আমার মনে হয় তুমি পারবে না।তোমার ছেলে রয়েছে,আর আমার হাতে তেমন কোনো চাকুরি এখন নেই। এই আমার গাড়ি রেডি তো চলো বের হতে হবে। এইটুকু বলে মন্ত্রী সাহেব বের হয়ে গেল।
জুলাই ২০১৯ সংখ্যা
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬
এ যাবত
