আমি কে?
Monowara kumu
প্রশ্ন সংখ্যা, ডিসেম্বর ২০১৭
ছিপছিপে গড়নে শ্যাম বর্ণের শরীরে বয়সের ছাপ নেই একফোটা।সদা হাস্যোজ্জ্বল এক রমণী।সবাই কে হাসি গল্পে মাতিয়ে রাখা যার প্রথম এবং প্রধান কাজ,সে স্কুল শিক্ষিকা সুরাইয়া খানম এর আজ মন খারাপ।৩৬ বৎসরের চাকরী জীবনে আজ থেকে তার সরকারী ছুটি শুরু।এল পি আর এ পদার্পণ করতেই বড্ড একা লাগছে তার।চুপচাপ বসে আছে ঘরে।