বিজিত বিসংবাদ
Jamal Uddin Ahmed
বিজয় গাঁথা সংখ্যা, ডিসেম্বর ২০২২
রাবিতা একটি কাগজের পোটলা বের করে জিজ্ঞেস করে ‘খাবেন?’
‘কী?’, জিজ্ঞেস করে মাহিন। পোটলা খুলতে খুলতে রাবিতা বলে, ‘পাকা – মিষ্টি আমড়া। আমি একটা খেয়েছি। খুব মজা।’ মাহিন মুচকি হাসে। ভাবে, কী পাগল মেয়ে। বাবা বেডে মরমর। সে ডাক্তারের রুমে ঢুকে আমড়া চর্চা করছে। ডাক্তার আর রুগিদের সম্পর্ক চিকিৎসা ওষুধপথ্য এসব নিয়ে হবে, সে কিনা …