মাতৃভাষা দিবস এবং একটি তদন্ত
মামুন ম. আজিজ
২৫ মার্চ কাল রাত্রি সংখ্যা, মার্চ ২০১৬
আমি নিমিখ। আমাদের আলিশান বাড়ীর চিলেকোঠায় একজন তুখোড় গোয়েন্দা থাকেন। সরকারী লাইসেন্স প্রাপ্ত প্রাইভেট ডিটেকটিভ। আমরা দু'জন খুব কাছের। বলতে পারেন আমি তার অঘোষিত সহকারী। একুশে ফেব্রুয়ারী আমাদের অমর ভাষা আন্দোলনের দিন। ঐ এতিহ্য কেন্দ্র করে দিনটিকে জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষনা করেছে । মহা র্গবের সে ঘটনা। কিন্তু সরকারী গোয়েন্দা অফিসার মহব্বত আমিন একুশে ফেব্রুয়ারী দিনটি ঘিরে ওয়েব পেজ কেন্দ্রিক রহস্য তৈরী করেছেন , সে কি প্রাইভেট গোয়েন্দা মিহির ভাইকে ইচ্ছে করে হয়রানি করা জন্য ....নাকি অন্য কিছু? আমার গুরু, গোয়েন্দা ব্যক্তিটি অবশ্য কেসটি হাতে নিয়েছেন...তারপর...বেরিয়ে এল কিছু সরল বাস্তবতা................এমনই এক কাহিনী নিয়ে নিমিখের আড়ালে একুশে ফেব্রুয়ারীকে সমুন্নত রেখে লিখে ফেললাম জীবেনর প্রথম গোয়েন্দা কাহিনী।