লাল মুক্তি বার্তায় রহমতের নাম নেই
গাজী তারেক আজিজ
বিজয় দিবস সংখ্যা, ডিসেম্বর ২০১৮
সীমান্ত অতিক্রমের তিন কিলোমিটার আগে বনগাঁও নামক স্থান পার হওয়ার ঠিক আগ মুহূর্তে দূর থেকে ভেসে আসে গুলির সাঁইসাঁই ঠ্রা ঠ্রা ঠ্রা শব্দ। কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়ে রহমত মিয়া। বুঝতে পারে দূর থেকে আসা বুলেট তার বাম পায়ের মাংসপেশি ভেদ করে বেরিয়ে গেছে একখন্ড সতেজ মাংশ নিয়ে। তারপর শরীরের সমুদয় শক্তি সঞ্চার করে পরণের শার্ট দিয়ে ক্ষতস্থান ভালো করে বেঁধে রক্তাক্ত অবস্থায় শরণার্থী শিবিরে পৌঁছানোর পর অজ্ঞান হয়ে পড়ে।