আবর্তক
Salma Siddika
ভয় সংখ্যা, জুলাই ২০২০
পুরোনো কাঠের সিঁড়িতে ক্যাচ ক্যাচ অস্বস্তিকর শব্দ তুলে ওপরে এলো। বৃদ্ধার কথা মতো দ্বিতীয় দরজার সামনে দাঁড়িয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলো সায়রা। এখানেও প্রচন্ড ঠান্ডা। অফিসের এক মাত্র জানালা ভারী পর্দায় ঢাকা,ফলে অফিসের ভেতরেও আবছা অন্ধকার। জানালার সামনে কালো ওক কাঠের ভারী টেবিল।