ফেলে আসা বিবর্ন সময়ে আলো ফেললে
তাতে কি বর্তমান আলোকিত হয়, হয় না
অতীত ভুলের আবর্জনা ঘাটলে
দুর্গন্ধই ছড়ায় কেবল
কষ্টের কবিতা কি? কষ্টের কবিতা সম্পর্কে জানার আগে জানতে হবে, কষ্ট কি? কষ্ট কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: দুঃখ, ক্লেশ, বেদনা, শ্রম, বিশেষ যত্ন, মেহনত, দুঃসাধ্য চেষ্টা (কষ্টসাধ্য)। কিন্তু 'কষ্ট' অর্থ কি এসবের মধ্যে সীমাবদ্ধ? সব কিছুকেই একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়, কিন্তু কষ্টকে কোন নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা যায় না। কারণ কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়। তাই জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায়না। মানুষের কষ্ট দেখাও কষ্টের কাজ। কষ্ট মানব জীবনের একটা অংশ - এ জন্য কষ্ট নিয়ে তৈরি হয়েছে সাহিত্যের বিশেষ চর্চা। জীবনের নানান কষ্ট নিয়ে লেখা হয় গল্প, রচিত হয় কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের কষ্টের কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
থাক্, বলবো না!প্রদ্যোতপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭ -
কবিতা
বাস্তবতা ও নারীঅংশুমালীপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭তোমাকে নিয়ে লিখা হয়েছে কত গল্প, গান,
আর কবিতা কোটি ডজন।
ঊচ্চ বাচ্য করেছে হাজার,
তোমার মান রেখেছে ক-জন? -
কবিতা
মোহিত স্যারবিশ্বরঞ্জন দত্তগুপ্তপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭গণিতে তাঁর প্রখর জ্ঞান , লেখনিতে ক্ষুরধার -
জ্ঞানের ভান্ডারে পরিপূর্ন আমাদের " মোহিত স্যার " ।
গ্রামের স্কুলের গর্ব তিনি , গর্বিত গ্রামবাসী ,
ছাত্র বানাবার কারিগর তিনি , এটা বুঝেছে গ্রামবাসী ।
আজ তাঁর বহু ছাত্র দেশে - বিদেশে ,
প্রত্যেকেই প্রতিষ্ঠিত নিজ - নিজ ক্ষেত্রে । -
কবিতা
স্তব্ধীভূত দহন কিংবা জঙ্গম কষ্টানুভুতি...!!!ভুঁইয়া মোঃ ফয়েজউল্লাহ মানিকপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭এ আগুন পুড়ে ভস্ম হয়ে যাবে সব,
দগ্ধ হিয়ার আর্তনাদ কিন্তু বোবাকান্না হয়েই রবে,
সকলে দেখবে ঝলসে যাওয়া মাংস পিন্ড,
কিন্তু দগ্ধ মানুষটিই কেবল সম্ভবত কোনো উচ্চবাচ্য করবে না, -
কবিতা
নিঃসঙ্গতাTabassum Mouপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭নাম না জানা ওই বৃদ্ধ লোকটি
গোপন করে তার অনুক্ত শোকটি
আছে ঘুমিয়ে থাকা পুকুরঘাটে বসে
নিঝুম জলের দিকে একদৃষ্টে তাকিয়ে-
আলতো একটা করুণ হাসি হেসে। -
কবিতা
হারানো সুরRuna Lailaপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭সেই যে গেলে আমায় ফেলে
দুখ নদীর ঐ ঘাটে ;
ছুটছি দিবানিশি ওগো
স্বপ্ন বীজের হাটে। -
কবিতা
“কষ্ট”নয়ন আহমেদপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭বাবা মা চাচা চাচি এবং দাদু দাদী,
থাকতেন এক সংসারেতে কি চমৎকারটাই না থাকি।
পনেরোজন ভাই বোন থাকতাম যে ঘোল ঘরে,
আনন্দের হিল্লোল যে বইতো প্রাণের পরে। -
কবিতা
বুকের ওমে লেপ্টে থাকা কষ্টেরা, সুৃৃখ আমারকাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Zপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭আমাবস্যারা হামাগুড়ি দিয়ে চলে আসে একবারে বুকের কাছে
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা দুঃখগুলোর মতো ।
আর সুখটা? ঐ যে দুরের এক বিন্দু আলোর মতো
মই বেয়ে চাঁদ’টা ছুঁতে চাওয়ার মতো -
কবিতা
উজ্জাপনআর কে মুন্নাপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭আজ মন খারাপের উজ্জাপন, বাসার ছাঁদে,
পূর্নিমার চাঁদ সঙ্গী,হারিয়ে একজন, হৃদয় কাঁদে।
মেঘ গুলো দিয়ে দিচ্ছে পাড়ি,একাকী চাঁদের সঙ্গ,
আসে কালো মেঘ, করে দিতে স্বপ্ন ভঙ্গ। -
কবিতা
পরাজিতশরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামানপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭আমাকে তুমি পরাজিত ই বলো
ঐ দেখ কি সুন্দর বিহঙ্গ উড়ে যায়
ঐ বিহঙ্গ হতে চেয়েছিলাম আমি
কিন্তু অবরুদ্ধ মোর ডানা। -
কবিতা
বনসাই জীবনের কষ্টখন্দকার আনিসুর রহমান জ্যোতিপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭আমি এক বনসাই বটের শিশু
বহুবর্ষী কালের স্বাক্ষী মহীরূহ আমি
প্রকৃত জীবনের স্বাদ পাইনি কিছু
তোমরা তো সুখে থাকো দুধাল ভাতে
এক সানকী মাটি আমার খাদ্য তাতে -
কবিতা
স্মৃতিতে অনুভূতিরেজওয়ানুর রহমান রাহাতপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭"মা কিছু দিবে? খাবো"।
পরক্ষণেই যখন মায়ের চোখে অসয়হাত্বের ছাপ দেখতে পাই, তখন আমাকে জিজ্ঞেস কোরো ক্ষুধার জ্বালা কি? -
কবিতা
নিশিকাঁদুনেমোঃ জাহেদুল ইসলামপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭গভীর রাতে প্রায়ই শোনা যায় এক নিশাচর পাখির ডাক
একদিন তাকে জিজ্ঞেস করি, ‘তুমি কাদছ কেন ?’
সে যদি কথা বলতে পারত আমার ভাষায়
হয়তো বলত, ‘তুমি হলে কি করতে ?’ -
কবিতা
বেঁচে থাকার কষ্টSardar Arif Uddinপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭অস্থির সময়, বিনিদ্র রাত
কষ্টের অসংখ্যা হাত;
আঁকড়ে থাকে, গলা টিপে ধরে
প্রতি মিনিট যন্ত্রণা বাড়ে। -
কবিতা
হৃদশূলসুজন চন্দ্র মন্ডলপ্রশ্ন, ডিসেম্বর ২০১৭দিনের শুরুতে যখন ভাঙে মোর ঘুম,
ভোরের পবিত্র আলোয় তোমায় খুঁজে মোর চোখ।
হারায় দিগন্তে, হয় যেন দিশাহীন।
হৃদয়মাঝে যেন অনুভূত হয় অন্যরকম কষ্টসুখ।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬
এ যাবত
