তোমরা কেউ নক্ষত্ররাতের স্বর্গ দেখেছ-
তারা ঝিলমিল, নীহারিকা-আলোক গঙ্গা-দূর বহুদুর;
আমি দেখেছি; কারন-
আমিতো স্বর্গ থেকে পতিত
আমিতো সেই-যার অসীম মায়াবী ছলনায় প্রলুব্ধ হয়েছিল অ্যাডাম।
বাংলার রমণীর কবিতা কি? বাংলার রমণীর কবিতা জানতে হলে- জানতে হবে রমণীর স্বরূপ! রমণী কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: নারী, সুন্দরী নারী, পত্নী।। কিন্তু 'রমণী' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? কাজী নজরুল ইসলামের ভাষায় "আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই! / বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, / অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।" সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় "চল্লিশ শতাব্দী ধরে অবক্ষয়ী কবি-দল / যাকে নিয়ে এমন মেতেছে / সে কোথায়? সে কোথায়? / দীর্ঘ-ঈ-কারের মতো চুল মেলে / সে কোথায় দাঁড়িয়ে রয়েছে? / এ ভিড়ে কেমন গোপন থাকো তুমি / যেমন জলের মধ্যে মিশে থাকে / জল-রং-আলো —" রমণীর স্বরূপ সন্ধানে লেখা হয়েছে কত গল্প, কত কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের বাংলার রমণীর কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
রমণীFarhana Shorminরমণী, ফেব্রুয়ারী ২০১৮ -
কবিতা
রমণীইমরান ইসলামরমণী, ফেব্রুয়ারী ২০১৮রমণীর সুখ বিলিয়ে দিয়ে পুরুষ করেছে মহান
রমণীর প্রেমে ছন্দ পেয়েছে কবি, সুর পেয়েছে গান।
রমণীর আদর সোহাগে এ সংসার ভরে গেছে সুখে
রমণীর ভালোবাসায় পুরুষ কষ্ট ভুলে যায় দুখে! -
কবিতা
রমণী রমণ মনমামুনুর রশীদ ভূঁইয়ারমণী, ফেব্রুয়ারী ২০১৮একুশের শ্লোগানে, আটই ফাল্গুনে-
কবিতার সনে হয়নি পড়া-অভিমানী প্রিয়ার প্রিয় কবিতাখানি;
ছেষট্টি ফাগুনে কত পুষ্প ফুলবনে-তুমি একবারও আসোনি। -
কবিতা
তিস্তা পাড়ের মেয়েসাদিক ইসলামরমণী, ফেব্রুয়ারী ২০১৮তিস্তা পাড়ে বাড়ি তার নদীর ধারে নয়
তার সাথে সেই নদীর তীরে আমার পরিচয়।
তবু তিস্তা পাড়ের মেয়ে সে তিস্তা পাড়ের মেয়ে
কারণটা তার জানিনা সে ভিন্ন সবার চেয়ে। -
কবিতা
নারীমোঃ ফরহাদ হোসেনরমণী, ফেব্রুয়ারী ২০১৮তুমি মহীয়সী যগতের মাঝে,
পুরুষেরে দিলে শান্তি।
তোমারে পেয়ে ভেঙে গেছে গূঢ়,
থেমে গেছে শত ভ্রান্তি। -
কবিতা
বাতিঘরের নায়িকাসোহরাব হোসেনরমণী, ফেব্রুয়ারী ২০১৮দুদন্ড শান্তি বিলায়ে ক্লান্ত হয়না বনলতা সেন,
মুগ্ধ মিতালীতে ঋতিরা করে সবিনয় নিবেদন।
শব্দ ও অক্ষরের কবিতায় ডুবে রয় নিশ্চুপ নীরা,
লায়লী প্রেমে মজনুরা থাকে চিরকাল আত্মহারা। -
কবিতা
প্রহসিনীরেদওয়ান আহমদরমণী, ফেব্রুয়ারী ২০১৮আজিকের এই রাত আমার,তোমার দেয়া দান,
তোমার দিবা,আমার নিশি,তোমার উপাখ্যান।
তোমার ছন্দ,আমার মন্দ,
আমার তরে সুখ দ্বন্দ।
আমার তরে শত সমাজ শৃঙ্খল উত্থান।
আজিকের এই রাত আমার,তোমার দেয়া দান। -
কবিতা
বিলাস বধূমোঃ ফাহাদ আলীরমণী, ফেব্রুয়ারী ২০১৮খোলা চুলে আনমনে বসে বাড়ির দাওয়ায়
ঘরের কোনে আলাপনে ঝিরিঝিরি হাওয়ায়
কোমল হাতের রুমালখানি আমার কাছে আছে
সে যে আমায় যত্ন করে দোষ দিওনা পাছে
তাইযে হয় শীতল চাদর ফাল্গুন চৈত্র মাসে। -
কবিতা
রমণীTASRUZZAMAN BABUরমণী, ফেব্রুয়ারী ২০১৮রমণী তো ধেয়ে আসা কৃষ্ণবিবর
অজানা রহস্যে ভরা অদৃশ্য ব্ল্যাকহোল
তাবৎ মহাবিশ্ব টেনে নেবে নিজের গহীনে
মায়াবী এক সম্মোহনী আকর্ষণে
ঘুটঘুটে অন্ধকার রমণীর ভেতর
বৃথা তার তল খোঁজে পুরুষ পাগল । -
কবিতা
রমনীলিমা আক্তাররমণী, ফেব্রুয়ারী ২০১৮রমনী মানে সে বোঝে এক অপরের ভালোবাসা,
যে কিনা কষ্টের দিনে হাতে হাত রেখে চলার পথে পাশে এসে দাড়াঁয়।
সুখে দুঃখের ভাগিদার আর সেইত রমনী! রমনীর শুধু রুপটাই আসল নয়? -
কবিতা
অগ্নিস্ফুলিঙ্গআল আমিনরমণী, ফেব্রুয়ারী ২০১৮এস অন্তঃপুরবাসিনী
এস মহাকাল বিচূর্ণ করে
দুর্ভেদ্য ঐ কাল মেঘ সরিয়ে।
যাও আকাশ যাও আজ বরণ করো
সাজিয়ে আনো আশ্বিনের ডালা- -
কবিতা
রমণীশাহ আজিজরমণী, ফেব্রুয়ারী ২০১৮তুমি ছিলে আমার জন্মদাত্রী
রমণীয়তায় নারী বাবার চোখে
আমি আকড়ে চাইতাম থাকতে
তোমার বুকে দুগ্ধ পানে আর নিদ্রাতে
তুমিই আমার নির্ভীক রমণী মাতা -
কবিতা
কথার ফাঁপজুনায়েদ বি রাহমানরমণী, ফেব্রুয়ারী ২০১৮চায়ের কাপে ভেসে উঠা ধোঁয়া সেই কবে
কুণ্ডলী পাকিয়ে মিলিয়ে গেছে শূন্যে
তোমার গাল এখনো ফুলে আছে অনাকাঙ্ক্ষিত কথার ফাঁপে
ঠোঁটের দোয়ারে বাসা বেধেছে রাজ্যের নীরবতা... -
কবিতা
রমণীতাসলিমা পারভিনরমণী, ফেব্রুয়ারী ২০১৮সদা হাস্যোজ্বল মুখখানি
হাসিতে আগুন ঝরে
ৰাদামি রঙের এলো কেশে
ঢেউ খেলিয়ে যায় বুকে
এক চিলতে কালো তিলে
ঠোঁটের ভাজে প্রেম খেলা করে -
কবিতা
“রমণীর রমনী”নয়ন আহমেদরমণী, ফেব্রুয়ারী ২০১৮রমনী তোমার জন্ম লগ্নে প্রায়স্র জলেনা দিপ্ত শিখা,
মঙ্গল ধ্বনি জাগায়না চরাচর।
স্বাগত ভাষনে একরাস তারপন্য,
তবু তিল তিল করে সবার মনের মতো!
তুমি যে আমার রমনী রতন।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬
এ যাবত
