এস অন্তঃপুরবাসিনী
এস মহাকাল বিচূর্ণ করে
দুর্ভেদ্য ঐ কাল মেঘ সরিয়ে।
যাও আকাশ যাও আজ বরণ করো
সাজিয়ে আনো আশ্বিনের ডালা-
রমণী বিষয়ক কবিতা কি? রমণী বিষয়ক কবিতা জানতে হলে- জানতে হবে রমণীর স্বরূপ! রমণী কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: নারী, সুন্দরী নারী, পত্নী।। কিন্তু 'রমণী' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? কাজী নজরুল ইসলামের ভাষায় "আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই! / বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, / অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।" সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় "চল্লিশ শতাব্দী ধরে অবক্ষয়ী কবি-দল / যাকে নিয়ে এমন মেতেছে / সে কোথায়? সে কোথায়? / দীর্ঘ-ঈ-কারের মতো চুল মেলে / সে কোথায় দাঁড়িয়ে রয়েছে? / এ ভিড়ে কেমন গোপন থাকো তুমি / যেমন জলের মধ্যে মিশে থাকে / জল-রং-আলো —" রমণীর স্বরূপ সন্ধানে লেখা হয়েছে কত গল্প, কত কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের রমণী বিষয়ক কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
অগ্নিস্ফুলিঙ্গআল আমিনরমণী, ফেব্রুয়ারী ২০১৮ -
কবিতা
আড়ালের গল্পসালসাবিলা নকিরমণী, ফেব্রুয়ারী ২০১৮দুঃখের পাহাড় আসলো নেমে,
পড়ালেখাও গেল থেমে।
কোন উপায়ে অভাব কমে?
সুখ পাবে সে কতো দামে? -
কবিতা
রমণীFarhana Shorminরমণী, ফেব্রুয়ারী ২০১৮তোমরা কেউ নক্ষত্ররাতের স্বর্গ দেখেছ-
তারা ঝিলমিল, নীহারিকা-আলোক গঙ্গা-দূর বহুদুর;
আমি দেখেছি; কারন-
আমিতো স্বর্গ থেকে পতিত
আমিতো সেই-যার অসীম মায়াবী ছলনায় প্রলুব্ধ হয়েছিল অ্যাডাম। -
কবিতা
উদ্বাস্তু রমণীMonowara kumuরমণী, ফেব্রুয়ারী ২০১৮নদীর তীর ঘেঁষে ঠায় দাঁড়িয়ে থাকা অশ্বথ ছায়া তলে যে নারী অপলক তাকিয়ে ধীর স্থির স্বচ্ছ নদীর জলে,
একদিন তার চঞ্চলতায় মুখরিত হতো গ্রামের মেঠো পথ; -
কবিতা
রমণীRadhashyam Janaরমণী, ফেব্রুয়ারী ২০১৮সে এক সুন্দরী রমণী!
যার চোখে দেখেছি আকাশবাণী!
সে হাসলে মনে হয় আকাশ হাসে,
সে তাকালে মনে হয় সে ভালোবাসে! -
কবিতা
তুমি আমাদেরই বধূভূবনরমণী, ফেব্রুয়ারী ২০১৮তুমি কি নীল নয়না ?
নাকি, বাংলার ঘরের জতিষ্ক ?
তুমি কি সেই মায়াবী রুপের মহিমা।
যে যন্ত্রণা কাতর স্বামীর বুকে-
কথা কাটি দেয় ছুড়িয়া। -
কবিতা
রমণীমারুফ আহমেদ অন্তররমণী, ফেব্রুয়ারী ২০১৮হঠাৎ দেখা গাঁয়ের পথে
সুন্দরী এক রমণী
মনটা আমার কেড়ে নিয়ে
হারিয়ে গেল তখনি। -
কবিতা
উফ শীতশরিফুল ইসলামরমণী, ফেব্রুয়ারী ২০১৮এবারের শীতে কাপিয়ে দিচ্ছে হাটু
ইশ! ইশ! গানের তালে হয়ে যাচ্ছি বাটু।
চারিদিকে যেনো কুয়াশার মেলা বসেছে,
সূর্য্যি মামারও উকিঁ মারার মতো নেই কোনো অবস্থা! -
কবিতা
রমণীআবদুল্লাহ আল মামুনরমণী, ফেব্রুয়ারী ২০১৮রমণী তুমি রূপের আঁধার
পৃথিবীর কারু কাজে,
তোমার পরশ লেগে আছে আজো
এই ধরণীর মাঝে। -
কবিতা
রমণীমাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"="রমণী, ফেব্রুয়ারী ২০১৮তুমি শিশিরের মতো আলতো ছোঁয়ায়
লেপ্টে থাকো আঙুলের ডগায়।
নরম ঘাসে ঘাস ফড়িং হয়ে ,
জড়িয়ে থাকো ঘাসফুলে ।
রাত কাটে তোমার উষ্ণ বুকের ওমে,
ঘন নিশ্বাসের শব্দ বুনে। -
কবিতা
ঘৃণাঃ কাপুরুষ ভ্রমরকেমাসুম বাদলরমণী, ফেব্রুয়ারী ২০১৮ভ্রমর কহে-
“দুঃখ কেন কুমড়োলতা!
তোমার ডগায় ফুল ছিল
আজ ফল দেখি
নিশ্চয়ই কোন গুণী ভ্রমর
হয়েছিল অভিসারী …” -
কবিতা
রমণীবালোক মুসাফিররমণী, ফেব্রুয়ারী ২০১৮রমণী তুমি স্বপ্ন পোকা
প্রেম উচ্ছাসের ক্ষনি,
অন্তর আত্মার আত্ম তৃপ্তি
প্রেম চুরুটের বহ্নি ।
রমণী তুমি হীনা এক মূহুর্তও
ভাবতে পারিনা আমি আমকে,
তুমি ছাড়া কি উপায় ?
প্রশ্ন করি নিজে নিজেকে । -
কবিতা
প্রথম মানবীএস জামান হুসাইনরমণী, ফেব্রুয়ারী ২০১৮স্বর্গের মাঝে বসবাস করে,
স্বর্গ সুখগুলি আজ পানসে,
অনুভূতির রংগুলি হয়ে গেছে ফ্যাকাশে । -
কবিতা
ছোঁয়াখন্দকার আনিসুর রহমান জ্যোতিরমণী, ফেব্রুয়ারী ২০১৮সহসা চায়না ফুল বৃন্ত খোয়াতে
ঝরে পড়ে তবুও ভ্রমরের ছোঁয়াতে
তাকে কি কেউ মনে রাখে -
কবিতা
তুমি বিজয়ী লক্ষ্মীনাজমুছ - ছায়াদাত ( সবুজ )রমণী, ফেব্রুয়ারী ২০১৮তুমি নারী হও
তুমি তো সুচি নও ।
মানবতা যার কাছে
রক্ত- হাজার ভিখারির প্রাণ ।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬
এ যাবত
