তখনও আমি একটি স্বপ্নে বেঁচে থাকতে শিখিনি
তখনও আমার চোখের কোণে প্রেম খোঁজা হয়নি
তখনও আমি আপন করে বিভোর হয়ে
কারোর তরে এই আমাকে সোঁপতে জানিনি।
অপূর্ণতার কবিতা কি? অপূর্ণতার কবিতা সম্পর্কে জানতে হলে জানতে হবে, অপূর্ণতা কি? অপূর্ণতা কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: পূর্ণ নয় এমন, অসমাপ্ত। কিন্তু 'অপূর্ণতা' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে। অতি পরিপূর্ণ যে মানুষ তাকে জিজ্ঞেস করলে সে ও অতি দুঃখের সঙ্গে তার অপূর্ণতার কথা বলবে। মানব জীবনে জড়িয়ে রয়েছে অপূর্ণতা - এ জন্য অপূর্ণতা নিয়ে হয় গল্প, লিখা হয় কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের অপূর্ণতার কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
তুমি বনাম অপূর্ণতামেঘ কাব্যআমার স্বপ্ন, ডিসেম্বর ২০১৬ -
কবিতা
ইচ্ছেসিকদার মোঃ শরিফুল ইসলামআমার স্বপ্ন, ডিসেম্বর ২০১৬বর্ষণমুখর তবু
তুই কাদিস না মন,
স্বপ্ন ঘোলাটে তবু
অপূর্ণতায় হারাবে না জীবন । -
কবিতা
অনাকাঙ্খিতDr. Zayed Bin Zakir (Shawon)আমার স্বপ্ন, ডিসেম্বর ২০১৬শ্বাপদ হয়ে মাটিতে সাঁতরে
বালির জলপ্রপাত অতিক্রম করেছি
শুধু তোমার চোখের তীরে বিদ্ধ হতে
আমাকে ভালবাসা দিও না
ঘৃণা দিও! -
কবিতা
অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরীজসীম উদ্দীন মুহম্মদআমার স্বপ্ন, ডিসেম্বর ২০১৬হয়ত-----
আর চার-পাঁচটি লাইন লিখতে পারলেই সেও ছুঁয়ে
দিতে পারতো স্কাইলাইন, ব্যালকনি থেকে মহাকাশ
মাত্র তো দু'মিনিটের পথ; -
কবিতা
অপূর্ণতামারুফ আহমেদ অন্তরআমার স্বপ্ন, ডিসেম্বর ২০১৬তুমি আমার আপন হবে
তোমায় আমি কাছে পাবো
জানিনা তো প্রিয়া আমার
এখনো কি আমায় ভাবো? -
কবিতা
অন্তহীন জ্বালানাসরিন চৌধুরীআমার স্বপ্ন, ডিসেম্বর ২০১৬আমার বিশালতা তোমাকে স্পর্শ করতে পারেনি; একদম পারেনি
ছুটে চলছো তুমি আমার বুক দাপিয়ে, দেশ থেকে দেশান্তরে
কতো ঘাটে নোঙর যে তুমি ফেলেছো! অসহায় আমি চেয়ে চেয়ে দেখি
কামস্বপ্নগুলো কি সতেজভাবে চকচক করছে তোমার চোখে -
কবিতা
সুখপাঠ্যের অভিধানমোহাম্মদ শোয়াইবুল ইসলামআমার স্বপ্ন, ডিসেম্বর ২০১৬সুখপাঠ্য শান্তির জন্য এসেছ, শান্তি নাও।
বুকে যদি ভুল থাকে—তবুও !
দুহাতে নাও আমার জিন্দেগীর অভিধান ! -
কবিতা
শূন্য মানুষশেহজাদ আমানআমার স্বপ্ন, ডিসেম্বর ২০১৬টিএসসির কোন এক নবীনবরণের অনুষ্ঠানে
নীল শাড়ি পরা মিষ্টি তরুণীটি
যখন দু’হাত বাড়িয়ে আদর করলো কুকুর ছানাটিকে
আর বেড়ে যেতে লাগলো আমার অন্তর্বেদনা, -
কবিতা
তুমি সাথে নেই তাই .জাকির হোসেনআমার স্বপ্ন, ডিসেম্বর ২০১৬কখনো কাশফুল দেখা হয়নি আমার -
কারণ ,তোমার সাথে দেখবো বলে।
খালিপায়ে হাঁটা হয়নি গালিচার মতো নরম সবুজ ঘাসের ওপর -
কারণ ,তুমি পাশে নেই বলে। -
কবিতা
অপূর্ণতাঃ অতঃপর সাহসী নাবিকদুষ্ট মনআমার স্বপ্ন, ডিসেম্বর ২০১৬হৃদয়ের অন্তঃ কুঠিরে বহে প্রবল বিক্ষুব্দ ঝঞ্জা ঝড়,
সামলাতে গিয়ে টালমাটাল হয়ে যায় প্রতি মুহুর্ত।
পা হরকে অতল গহবরে হারিয়ে যাওয়ার ভর,
তবুও সাহসি নাবিক পেয়ে যায় বেঁচে থাকার শর্ত। -
কবিতা
একজন বিপ্লবীর স্বপ্নআল মামুন খানআমার স্বপ্ন, ডিসেম্বর ২০১৬তিনি একজন বিপ্লবী ছিলেন
বিভিন্ন ধাপে ধাপে জেনে বুঝে
তিনি বিপ্লবী হয়েছিলেন। -
কবিতা
মাই নেম ইজ্ এ.টি.এমতাপস চট্টোপাধ্যায়আমার স্বপ্ন, ডিসেম্বর ২০১৬রোজকার মতো কাঁচের দরজা ঠেলে
তোমাদের আসা যাওয়া ছিলো,
দিবারাত্র যখন তখন ,বলে না বলে।
শীততাপনিয়ন্ত্রিত ঘরে – একান্তে দুজনে
আমার যুবতী মন কেঁপে ওঠে সেকি শিহরনে । -
কবিতা
অপূর্ণতানন্দিতা ঊর্মিআমার স্বপ্ন, ডিসেম্বর ২০১৬কখনো ছুঁয়ে যায়নি
আমার নিস্তব্ধ আকাশ,
শুধু তোমার রেখে যাওয়া ছোট ছোট কিছু ভুল,
ব্যর্থ স্বপ্নের ঘোরে ছুঁয়ে যায়, -
কবিতা
তুমিহীনসামিয়া ইতিআমার স্বপ্ন, ডিসেম্বর ২০১৬বাইরের রোদ্দুর নেই,
ভাইরাস জ্বর নেই,
আবেগ আর অস্তিত্ব নেই,
টানাপোড়েন নেই,
মাথা ব্যথা রোগ নেই, -
কবিতা
মুক্তি নাকি মৃত্যুপদ্মআমার স্বপ্ন, ডিসেম্বর ২০১৬তোমার জন্য খুব মায়া লাগছে
চোখ বুঝতেই তোমার কথা মনে পড়ছে .
বুকের ডানপাজরে
বারবার ঘন্টা বেজে উঠছে
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬
এ যাবত
