হঠাৎ বলা নেই কওয়া নেই আচমকা ট্রেনটি ছেড়ে দিল আবার। আরে লোকটি কোথায় গেল…ট্রেনতো ছেড়ে দিল…লোকটা কী তবে উঠতে পারলনা ট্রেনে। ছোট্ট ছেলেটির এখন কী হবে? চেইন টানবে, না কী করবে বুঝে উঠতে পারেনা সে। মোবাইলেও চার্জ নেই যে কারো সাথে যোগাযোগ করবে। টেনশনে এই শীতেও ঘামতে থাকে সে।
বাংলা রমণীর গল্প কি? বাংলা রমণীর গল্প জানতে হলে- জানতে হবে রমণীর স্বরূপ! রমণী কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: নারী, সুন্দরী নারী, পত্নী।। কিন্তু 'রমণী' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? কাজী নজরুল ইসলামের ভাষায় "আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই! / বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, / অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।" সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় "চল্লিশ শতাব্দী ধরে অবক্ষয়ী কবি-দল / যাকে নিয়ে এমন মেতেছে / সে কোথায়? সে কোথায়? / দীর্ঘ-ঈ-কারের মতো চুল মেলে / সে কোথায় দাঁড়িয়ে রয়েছে? / এ ভিড়ে কেমন গোপন থাকো তুমি / যেমন জলের মধ্যে মিশে থাকে / জল-রং-আলো —" রমণীর স্বরূপ সন্ধানে লেখা হয়েছে কত গল্প, কত কবিতা। গল্পকবিতা ডট কমের গল্পের বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের বাংলা রমণীর গল্প - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
গল্প
ভয় ফ্রেন্ডমামুনুর রশীদ ভূঁইয়ারমণী, ফেব্রুয়ারী ২০১৮ -
গল্প
একটি স্বপ্নময় সকালস্বপন কুমার ঘোষরমণী, ফেব্রুয়ারী ২০১৮আমি ভ্যাবাচ্যাকা খেয়ে বললাম, হ্যাঁ আছি মোটামুটি।
- মোটামুটি কেন? তোমার তো বেশ ভালো থাকার কথা।
- ভালো থাকার কথা কেন?
- নতুন প্রেম করছো।
- কে বলল তোমাকে? -
গল্প
রমণীর গুণেতাসনীমুল করিমরমণী, ফেব্রুয়ারী ২০১৮সকাল ৮ টা । মেয়ের স্কুলব্যাগে টিফিন রেখে মেয়েকে কিছুদূর এগিয়ে দিল তাহমিদা নূর ওরফে ডা. তাহমিদা নূর যদিও সে আর ডাক্তারি করে না কয়েক বছর যাবৎ। পড়াশোনা করেছিল ঢাকা মেডিকেল কলেজে, সেখানে সে বেশ ভাল ছাত্রী ছিল।
-
গল্প
প্রতীকSalma Siddikaরমণী, ফেব্রুয়ারী ২০১৮ঝকঝকে সাদা মার্বেলের মেঝের উপর শিমুর রুক্ষ শুষ্ক পায়ে কম দামি স্যান্ডেল জোড়া কি বেমানান লাগছে! নিজের পা দেখে নিজেই হঠাৎ চমকে ওঠে শিমু, গোড়ালির চামড়া ফেটে আছে । চট করে শাড়ির নিচে পা দুটো লুকিয়ে ফেললো সে ।
-
গল্প
সেকাল একালফারহানা বহ্নি শিখারমণী, ফেব্রুয়ারী ২০১৮জরিনাকে বউ করে ঘরে তুলে নেবার এক সপ্তাহের ভেতর কাজের মেয়ে রাশুনিকে বিদায় করে দিলেন, শ্বাশুড়ী খতিজা বানু।
বিনা বেতনে নতুন কাজের মেয়ে পেলেন, টাকা খরচ করে কে আর কাজের মেয়ে পুষে!
চুরিও করে ওরা, দুইবার চা বানাতে গিয়ে দুধের ছানা চুরি করে খেয়েছে রাশুনি; তিনি দেখে ফেলেছিলেন। -
গল্প
দুই রমণীসাদিক ইসলামরমণী, ফেব্রুয়ারী ২০১৮ডাকাতদল মাঝরাতে আমার বাসায় এসে দরজা ভেঙ্গে ফেলে নিঃশব্দে ; কিন্তু আমি টের পেয়ে যাই ; সে রাতে ছিল ভীষণ ঠাণ্ডা। বাতাসে মনে হচ্ছিল লক্ষ লক্ষ শীতল ছুরি ভেসে বেড়াচ্ছিল। তাই এই ঠাণ্ডা উপেক্ষা করে আমার পক্ষে ; লেপের গরম ছেড়ে- ডাকাতগুলো কে শায়েস্তা করার কোনো ইচ্ছাই ছিলনা।
-
গল্প
নন্দিতাঅবাক হাওয়া prosenjitরমণী, ফেব্রুয়ারী ২০১৮বসেন্তের ওই ভালোবাসময় সপ্নের বিকেল শেষ হতে চলছিল ৷ অপরদিকে তাদের ভালোবাসাময় সময়ের মেয়াদও যে ফুরিয়ে যাবে কে জানত ৷ দুষ্ট মন্ত্রী জেলে বসে প্রতিশোধের আগুনে জ্বলছিল ৷ গুন্ডা থেকে মন্ত্রী হয়েছে সে তাই জেল তার কাছে অপমানের বিষয় ছিল না ৷
-
গল্প
জীবন নদীর মত বহমানমোঃ নুরেআলম সিদ্দিকীরমণী, ফেব্রুয়ারী ২০১৮ইরা তার নিস্ফ্রভ দু’টি চোখে একটানা অনেক্ষণ ধরে আকাশের দিকে চেয়ে আছে। আমি একটু দূর থেকে তাকে অনুসরণ করছি। একটু কাছাকাছি যেতে দেখি তার দু’চোখের জলে মুখ ভিজে গেছে। যেন এই আকাশের বুকে লুকিয়ে আছে ইরার একমুঠো স্বস্থি। আমি ডাক দিলাম, ইরা তুমি কাঁদছো কেন? ইরা চোখের পানি মুছে বলল, না তো! এই যে, এখনও তো তোমার মুখ ভেজা দেখা যাচ্ছে!!
-
গল্প
একটি ব্যর্থ প্রেমের সত্যি ঘটনাZihan Islamরমণী, ফেব্রুয়ারী ২০১৮আমি আজ আমার জীবনের একটি ভালোবাসার কথা আপনাদের সাথে শেয়ার করবো।
বেশ অনেকদিন আগের কথা তবুও আপনাদের সাথে শেয়ার না করলে ভাল লাগছে না।
তাহলে এবার শুরু করি... -
গল্প
অপিএস জামান হুসাইনরমণী, ফেব্রুয়ারী ২০১৮স্বামী ও সন্তানহীনা এক রমণী অপি । রাস্তার পাশে কুঁড়েঘরে তার বসবাস । ঘরের সামনে ছোট্ট একটি ভাঙা চালায় তার রান্নার ব্যবস্থা । শীতের সময় অপির ভাঙা ঘরে হু হু করে বাতাস ঢুকে আর বর্ষার সময় ঘরে পানির অভাব হয় না । খাবার সময় কেউ রাস্তা অতিক্রম করলে জিজ্ঞাসা করতে হয় না, কি তরকারি?
-
গল্প
নিকোশিয়ানুরুন নাহার লিলিয়ানরমণী, ফেব্রুয়ারী ২০১৮খুব একটা রহস্যঘেরা সুরে প্রায়ই ও আমাকে নিকষ ,আমার নিকষ বলে কাছে ডাকতো । আমি তখন কাল বৈশাখী ঝড়ের মতো ওর বুকে লুটিয়ে পড়তাম । ওর ঐ প্রেমের সুরের অজানা রহস্য ভাঙ্গার চেষ্টা করতাম ।
-
গল্প
তিমির দেয়ালবালোক মুসাফিররমণী, ফেব্রুয়ারী ২০১৮সব ঠিক ঠাক থাকলে সামনের মাসের ২২শে অগ্রহায়নে দিনমজুর বাবার জ্যৈষ্ঠ কন্যা ফরিদার বিয়ে। পাশের গ্রামের মইজ ব্যাপারীর দ্বিতীয় ছেলে রাজমিস্ত্রি করিমের সাথে। এ বিয়েতে ফরিদার বাবা পন হিসেবে নগদ দশ হাজার টাকা ও একটা সাইকেল দেওয়ার কথা। বিয়ের দিন ঘনিয়ে আসে।
-
গল্প
পোল্লাকান্দি ব্রিজমুজাহিদ অনিকরমণী, ফেব্রুয়ারী ২০১৮আমার স্কুল ছুটির পর যেদিন তাড়াটিয়া বাজারের হাটের দিন থাকতো সেদিনটা প্রায়শই আমি আর জীবন পুরো হাটে একবার না ঘুরে যেতাম না। স্কুল ছুটির সময় হবার সাথে সাথেই হাট বসে যেত। হাই স্কুলের মাঠ পর্যন্ত হাট এসে ঠেকতো।
-
গল্প
রমণী চতুষ্টয়Jamal Uddin Ahmedরমণী, ফেব্রুয়ারী ২০১৮কিরে পেত্নী! তোকে না বলেছিলাম দুই বেণি করে চুল বাঁধবি; তারপর ধুতুরাফুল বাঁধবি ঝুঁটিতে...
-দেখ সজলভাই, তুমি খুব জ্বালাচ্ছো ইদানীং। টুম্পা দু’চোখের তারা ডানেবাঁয়ে ঘুরিয়ে, মাথার পেছনের স্বাস্থ্যবান বেণিটা ঝটকা মেরে বুকের উপর ফেলে, হাত দুটি কটিদেশের দু’পাশে বসিয়ে, ঝগড়ার ভঙ্গিমায় সজলের কথার উত্তর দিলো। -
গল্প
‘সংসার সুখের হয় রমণীর গুণে’রীতা রায় মিঠুরমণী, ফেব্রুয়ারী ২০১৮আজ রবিবার, তাই দিবার অফিস যাওয়ার তাড়া নেই। সাত সকালে বিছানা ছাড়তে হবেনা, শাওয়ারের ঠান্ডা জলের নীচে দাঁড়াতে হবেনা, মজাই মজা।শীত গ্রীষ্ম বলে কোন কথা নেই, ঠান্ডা জলে স্নান করতে দিবা ভয় পায়,
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬
এ যাবত
