তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে , যুগে যুগে অনিবার ।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
গাঁথিয়াছে গীতহার ,
কত রূপ ধরে পরেছ গলায় ,
নিয়েছ সে উপহার
জনমে জনমে , যুগে যুগে অনিবার । "
রমণী বিষয়ক গল্প কি? রমণী বিষয়ক গল্প সম্পর্কে জানতে হলে- জানতে হবে রমণীর স্বরূপ! রমণী কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: নারী, সুন্দরী নারী, পত্নী।। কিন্তু 'রমণী' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? কাজী নজরুল ইসলামের ভাষায় "আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই! / বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, / অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।" সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় "চল্লিশ শতাব্দী ধরে অবক্ষয়ী কবি-দল / যাকে নিয়ে এমন মেতেছে / সে কোথায়? সে কোথায়? / দীর্ঘ-ঈ-কারের মতো চুল মেলে / সে কোথায় দাঁড়িয়ে রয়েছে? / এ ভিড়ে কেমন গোপন থাকো তুমি / যেমন জলের মধ্যে মিশে থাকে / জল-রং-আলো —" রমণীর স্বরূপ সন্ধানে লেখা হয়েছে কত গল্প, কত কবিতা। গল্পকবিতা ডট কমের গল্পের বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের রমণী বিষয়ক গল্প - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
গল্প
দুই রমণীবিশ্বরঞ্জন দত্তগুপ্তরমণী, ফেব্রুয়ারী ২০১৮ -
গল্প
হঠাৎ দেখা সেই মুহত্যনাঈম রেজারমণী, ফেব্রুয়ারী ২০১৮হঠাৎ দেখা সেই মুহুর্ত, পড়ন্ত বিকাল আর কিছু পরেই সূর্য লাল বর্ণ ধারণ করবে। শীতের দিনে আরও তাড়াতাড়ি হয়। কেন যেন এখনি মনে হচ্ছে সোনালী হয়ে গেছে সুর্যটা। আছরের আজান হয়ে গেছে
-
গল্প
পোল্লাকান্দি ব্রিজমুজাহিদ অনিকরমণী, ফেব্রুয়ারী ২০১৮আমার স্কুল ছুটির পর যেদিন তাড়াটিয়া বাজারের হাটের দিন থাকতো সেদিনটা প্রায়শই আমি আর জীবন পুরো হাটে একবার না ঘুরে যেতাম না। স্কুল ছুটির সময় হবার সাথে সাথেই হাট বসে যেত। হাই স্কুলের মাঠ পর্যন্ত হাট এসে ঠেকতো।
-
গল্প
ভয় ফ্রেন্ডমামুনুর রশীদ ভূঁইয়ারমণী, ফেব্রুয়ারী ২০১৮হঠাৎ বলা নেই কওয়া নেই আচমকা ট্রেনটি ছেড়ে দিল আবার। আরে লোকটি কোথায় গেল…ট্রেনতো ছেড়ে দিল…লোকটা কী তবে উঠতে পারলনা ট্রেনে। ছোট্ট ছেলেটির এখন কী হবে? চেইন টানবে, না কী করবে বুঝে উঠতে পারেনা সে। মোবাইলেও চার্জ নেই যে কারো সাথে যোগাযোগ করবে। টেনশনে এই শীতেও ঘামতে থাকে সে।
-
গল্প
নিকোশিয়ানুরুন নাহার লিলিয়ানরমণী, ফেব্রুয়ারী ২০১৮খুব একটা রহস্যঘেরা সুরে প্রায়ই ও আমাকে নিকষ ,আমার নিকষ বলে কাছে ডাকতো । আমি তখন কাল বৈশাখী ঝড়ের মতো ওর বুকে লুটিয়ে পড়তাম । ওর ঐ প্রেমের সুরের অজানা রহস্য ভাঙ্গার চেষ্টা করতাম ।
-
গল্প
নিরাধারকেতন শেখরমণী, ফেব্রুয়ারী ২০১৮দেইখা লাভ কি ? বাড়ির থেইকাই কাটা ব্যাগ নিয়া আসছেন। এই ধান্দা অনেকেই করে। চোরের দেশ। ভাড়া দেন, নাইলে নামায়ে দিমু।
- আমি এমন কিছু করি নাই মামা। আপনে একটু দেখেন না মামা, চোর বাসেই থাকতে পারে। -
গল্প
যুদ্ধের রমণী ও লোহার বাক্সমোস্তফা হাসানরমণী, ফেব্রুয়ারী ২০১৮ফ্রিল্যান্সার সাংবাদিক আমি। বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, এমনকি প্রত্যন্ত অঞ্চলে আমাকে যেতে হয়। খবর ও ছবি সংগ্রহ করি। কখনো কখনো বিভিন্ন মিডিয়ার ফরমায়েসি কাজ; কখনো নিজের তাগিদে শখের বসে খবর ও ছবি সংগ্রহ করে বিভিন্ন মিডিয়ার কাছে বিকিকিনি করি।
-
গল্প
মেঘবতী দুপুরপ্রজ্ঞা মৌসুমীরমণী, ফেব্রুয়ারী ২০১৮শেফালীর মা—শেফালী ফুলের মতো ঝরে গেছে যার নিজের নামটুকুন। নদীর ভাঙ্গনে যেমন গুড়িয়ে যায় পাড়ের ইতিহাস। বিয়েও যেনবা এক নদীর ভাঙ্গন যে ভাঙনে গুড়িয়ে যায় পেছনের কতো নাম, ঠিকানা, কতো পুরনো আয়না।
-
গল্প
বহ্নিশিখাফাহমিদা বারীরমণী, ফেব্রুয়ারী ২০১৮বারান্দার ইজিচেয়ারটাতে বসে ছোলামুড়ি খাচ্ছি।
ছুটির বিকেল। রিনার সাথে এটা আমার একরকমের অলিখিত চুক্তি। অন্যদিন বিকেলে নাস্তা হিসেবে চা বিস্কিট যাই দিক না কেন, ছুটির দিনগুলোতে অবশ্যই ছোলামুড়ি চাই আমার। আর সাথে যদি একটু বাদামভাজা ছড়িয়ে দেওয়া যায়...ওহ! তোফা! -
গল্প
রমণীর গুণেতাসনীমুল করিমরমণী, ফেব্রুয়ারী ২০১৮সকাল ৮ টা । মেয়ের স্কুলব্যাগে টিফিন রেখে মেয়েকে কিছুদূর এগিয়ে দিল তাহমিদা নূর ওরফে ডা. তাহমিদা নূর যদিও সে আর ডাক্তারি করে না কয়েক বছর যাবৎ। পড়াশোনা করেছিল ঢাকা মেডিকেল কলেজে, সেখানে সে বেশ ভাল ছাত্রী ছিল।
-
গল্প
সেকাল একালফারহানা বহ্নি শিখারমণী, ফেব্রুয়ারী ২০১৮জরিনাকে বউ করে ঘরে তুলে নেবার এক সপ্তাহের ভেতর কাজের মেয়ে রাশুনিকে বিদায় করে দিলেন, শ্বাশুড়ী খতিজা বানু।
বিনা বেতনে নতুন কাজের মেয়ে পেলেন, টাকা খরচ করে কে আর কাজের মেয়ে পুষে!
চুরিও করে ওরা, দুইবার চা বানাতে গিয়ে দুধের ছানা চুরি করে খেয়েছে রাশুনি; তিনি দেখে ফেলেছিলেন। -
গল্প
চিঠিআসাদুজ্জামান খানরমণী, ফেব্রুয়ারী ২০১৮বাড়ির পুরনো আলমারীর একটা প্রকোষ্ঠ জায়েদের। সেই স্কুল জীবন থেকে সংগ্রহ করা সব জিনিসপত্র এখানে আছে। অনেকদিন পরপর বাড়িতে এসে সে এগুলো খুলে বসে।
-
গল্প
খোকার দেশপ্রেম'মনির হোসেন মমিরমণী, ফেব্রুয়ারী ২০১৮পিতা পুত্রের কথোপকথন।পিতা দেশের একজন সন্মানীত গুণী ব্যাক্তি আবিষ্কারক হেদায়েত উল্লাহ।পুত্রের বয়স সবে মাত্র বারো তের বছর।সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন হাই স্কুল এন্ড কলেজ এর ক্লাশ এইট এ পড়ুয়া ছাত্র।ছেলে টিভিতে নাসার পৃথিবী ও সৌর জগৎতের একটি প্রতিবেদন দেখে অবাক হন এ আবার কি!
-
গল্প
একটি রাত্রি –মিঠুন মণ্ডলরমণী, ফেব্রুয়ারী ২০১৮সন্ধ্যে ৭টা, সাউথ সিটি তে আসতে আসতে ভিড় বাড়ছে। সালমা বার বার ঘড়ি দেখছে, তনিমা আস্বস্ত করল, “আরে চাপ নিচ্ছিস কেন? আসবে যখন বলেছে ঠিকই আসবে! চল আমরা ভিতরে যায়”। কে.এফ.সি থেকে দু-প্লেট চিকেন নিয়ে একটা টেবিলে দুই বন্ধুতে গল্প করতে লাগল। এর আগেও দুই বন্ধুতে এসেছে কিন্তু আজ সালমার কিছু ভাল লাগছে না।
-
গল্প
রমণীর রমণীয়তামোহন মিত্ররমণী, ফেব্রুয়ারী ২০১৮বাংলার গ্রাম। ভোর হতে বাকী আছে। বরুণের ঘুম ভেঙে গেছে। প্রায় কুড়ি বছর বাদে বরুণ এসেছে তাঁর গ্রামের বাড়িতে। তাঁর ঘরটাতেই তাঁকে শুতে দেয়া হয়েছে। ঘরটা এখন এক ভাই ব্যাবহার করে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬
এ যাবত
