একটি, দুটি, তিনটি মেঘের ছন্দহীন চলাফেরা,
সময় যেন থমকে গিয়েছে।
হঠাৎ রাত নেমে এলো,
জ্যোৎস্না রাত।
বাংলা গভীরতা কবিতা কি? বাংলা গভীরতা কবিতা সম্পর্কে জানতে হলে জানতে হবে, গভীরতা কি? গভীরতা কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: গর্ত, অন্ত, গভীর, অন্তর, সমুদ্র, চাপা, জটিল, গভীরতম অংশ, গভীর অংশ, গহ্বর, নিগূঢ়তা, নিম্নতা, খাই, বেধ, নিবিড়তা, ব্যুৎপত্তি, দুর্গমতা। মানবজীবনে গভীরতার অর্থ আরো ব্যাপক। এখানে জানার প্রয়োজন হয় - জ্ঞানের গভীরতা, সম্পর্কের গভীরতা, ভালোবাসার গভীরতা, জীবনবোধের গভীরতা। এসব কিছু সমুদ্রের গভীরতা নয়, যা ফ্যাদোমিটার দিয়ে মাপা যায়। যে সম্পর্ক, যে ভালোবাসা, যে জীবনবোধ দিয়ে কাটাতে হয় জীবন তার গভীরতা মাপতে গিয়ে তৈরি হয় গল্প, লিখা হয় কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের লেখা নানা স্বাদের বাংলা গভীরতা কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
অপার্থিব সুরতৌহিদুর রহমানগভীরতা, সেপ্টেম্বর ২০১৫ -
কবিতা
আকাশের ঐ নীল গভীরেসহিদুল হকগভীরতা, সেপ্টেম্বর ২০১৫খসছে তারা জ্বলছে তারা
আকাশ নির্বিকার !
আমার বুকে বাষ্প জমে
যায় বা আসে কার ?
ঝরছে মুকুল ফুটছে মুকুল, -
কবিতা
ভুলে ভরাআল- আমিন সরকারগভীরতা, সেপ্টেম্বর ২০১৫ভুলে ভরা জীবনের ফাদে
নিরবে মন একলা কাদে ,
চোরাবালিতে হারিয়ে যাওয়ার অবকাশে
অতীত হাসে ফোকলা দাতে। -
কবিতা
সিঞ্চিত অনুরণনফাহমিদা বারীগভীরতা, সেপ্টেম্বর ২০১৫সেই কোন বিস্মৃত শৈশবে…
খেলাচ্ছলে লুকিয়ে থাকা গল্প-কথার ছলে
আমিও খুঁজে পেয়েছিলাম জীবন নামের এক মহীরুহের অস্তিত্ব।
শিশুমনের সাদা ক্যানভাসের অকৃপণ বিশালতায়, -
কবিতা
ক্রোধের প্রতিশোধজলধারা মোহনাগভীরতা, সেপ্টেম্বর ২০১৫আমি তোমায় বিষাক্ত এক সাপের মত
আষ্টেপৃষ্টে জড়িয়ে নেবো..
তোমার হৃদয় অদৃশ্য এক বিষের জ্বালায়
টইটুম্বুর ভরিয়ে দেবো! -
কবিতা
কবিতামশিউর রহমান দুর্জয়গভীরতা, সেপ্টেম্বর ২০১৫আজকে তুমি খবর পেয়ে যখন
আমায় দেখতে ছুটে এলে?
এক পলক তোমায় দেখার পরে-ই
ওপারের দরজা যায় মেলে। -
কবিতা
লাল পদ্ম ও বদ্ধ পুকুরের গল্পকবি এবং হিমুগভীরতা, সেপ্টেম্বর ২০১৫আচ্ছা দাদু,আমার মা নাকি আমার থেকে অনেক বেশি সুন্দর ছিল?
সে আর বলতে হয় রে,তোর মায়ের লাল টকটকে রং দেখে মনে হতো,
এ যেন বিজয়ার দিন,মা দূর্গার সিতির লাল টকটকে সিদূর। -
কবিতা
বলো ফের কবে দেখা হবেআশিরুল মণ্ডলগভীরতা, সেপ্টেম্বর ২০১৫সেই ছোটো বেলা ধান খেতে কাদা ঘাটা
বাবার বকুনি মায়ের শাসানি,নয়ন ফাটা
আজো মনে আছে। -
কবিতা
প্রাপ্তিসত্যধৃতি রায়গভীরতা, সেপ্টেম্বর ২০১৫মানবেরে আমি বাসি নাই ভালো
শেষ হয়ে এলো কাল !
এখন কি আর চলবে তরী ? -
কবিতা
ভেজা শহরগোলাম রাশিদগভীরতা, সেপ্টেম্বর ২০১৫বৃষ্টিরা সব পাতার উপর পড়ে
ভেজাকাক পাঁচিলে এসে থামে,
এসেছে তোমার মনখারাপের চিঠি
ঝিরিঝিরি বৃষ্টিভেজা খামে। -
কবিতা
গহন গুহাসূনৃত সুজনগভীরতা, সেপ্টেম্বর ২০১৫বুকের ভেতর মহাসাগর খরস্নায়ু জল,
কেউ দেখেনা ডুব দিয়ে যাই খুঁজি মাটি-তল ।
ভালোবাসার পদ্ম ফোটাই সাতরঙা ফুল ফোটে, -
কবিতা
ভালবাসা ফুরিয়ে এলেঅয়ন রাতুলগভীরতা, সেপ্টেম্বর ২০১৫ভালবাসা ফুরিয়ে এলে;
তুমিও হার-না-মানা
ছুঁয়ে থাকি তোমায়-
কিছুতেই মেনে না নাও -
কবিতা
নষ্ট প্রেমদিপেশ সরকারগভীরতা, সেপ্টেম্বর ২০১৫সীমান্ত পেরিয়ে যাওয়া ধর্মান্তর, আত্মহত্যা করেছে দৈনিক সংবাদপত্র,
স্বপ্ন,বিবেক,মানসিকতা, তবু ধর্মান্তর এখনও রক্তের রঙ পাল্টাতে পারেনি। -
কবিতা
অনাবাদি জীবনমনোয়ার মোকাররমগভীরতা, সেপ্টেম্বর ২০১৫আমার বুকের পথ ধরে হেটে যাও
বুকের ভিতরে তুমি গ্রাম পাবে
আর পাবে অনাবাদি জীবন -
কবিতা
গতদিনের গভীরতাহাসান হামিদ Hasan Hamidগভীরতা, সেপ্টেম্বর ২০১৫আমার না খুব একা একা লাগে
কেমন কান্না কান্না পায়
অকারণেই মন খারাপ---
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬
এ যাবত
