পিঞ্জিরাবদ্ধ বিহঙ্গখানি
খাঁচায় বসিয়া রয়
নিঃসঙ্গ গ্রহচারী হইয়া আপনার সহিত
কতই না কথা কয়!
বাংলা স্বপ্নের কবিতা কি? বাংলা স্বপ্নের কবিতা জানতে হলে- জানতে হবে স্বপ্ন কি? স্বপ্ন'কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: নিদ্রিতাবস্থায় প্রত্যক্ষবৎ কোন কিছুর অনুভব; অলীক কল্পনা; মিথ্যা আশা, নিদ্রিতাবস্থায় দৈবাদেশ। কিন্তু 'স্বপ্ন' অর্থ এই কটার মধ্যে সীমাবদ্ধ? স্বপ্ন নিয়ে জল্পনা কল্পনা বহুকাল আগে থেকে। স্বপ্ন মানুষ কেন দেখে? কোন স্বপ্নের কী ব্যাখ্যা? কেউ বলে স্বপ্ন হচ্ছে মানুষের অবদমিত মনের প্রতিফলন, কেউ বলে স্বপ্ন অর্থহীন। স্বপ্ন বড়ই বৈচিত্র্যময় - সুখের স্বপ্ন, দুঃখের স্বপ্ন, বড় হওয়ার স্বপ্ন। স্বপ্ন হয় বেঁচে থাকার অনুপ্রেরণা। আর স্বপ্ন কে সত্য করার মাঝেই তো জীবনের সফলতা। স্বপ্ন নিয়ে হয় কত গল্প কত কবিতা। গল্পকবিতা ডট কমের কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের নানা স্বাদের বাংলা স্বপ্নের কবিতা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
অধরা মুক্তিMorium Mehnazস্বপ্ন, জানুয়ারী ২০১৮ -
কবিতা
অধরা কবিFarhana Shorminস্বপ্ন, জানুয়ারী ২০১৮জোৎস্নাস্নানে এসো গো সখা
আঁচলে বাঁধিব জোছনা...
নয়ন তারায় হাসো গো সখা
কাজলে আঁকিব আল্পনা.... -
কবিতা
নগর পিতার অধরা স্বপ্নবালোক মুসাফিরস্বপ্ন, জানুয়ারী ২০১৮কথা ছিল ফিরে আসবে সে-
আবার নাটাই হাতে উড়াবে ঘুড়ি,
উত্তরের নীল হিমেল হাওয়ায় । -
কবিতা
সোনার হরিণএস জামান হুসাইনস্বপ্ন, জানুয়ারী ২০১৮মায়ের বকুনী, বাবার ঝাঁকুনী, ছোট ভাইয়ের আবদার ।
তাই ছুটে চলি যৌবন ভরা পদ্মার মত,
ঝেড়ে ফেলে দেই আছে ক্লেশ যত । -
কবিতা
সন্তর্পনে প্রস্থানআজিজ শাতিলস্বপ্ন, জানুয়ারী ২০১৮শব্দগুলো খসে পড়ে কবিতা হয়ে,
কবিতাগুলো ভেসে আসে আবৃত্তির স্বরে।
ভীরু স্বপ্নগুলো লুকিয়ে থাকে তাসের ঘরে
শুধু রাত বাড়ে, বাড়ে নিস্তব্ধতা, -
কবিতা
তুমিহীনা শূন্যতাশেহজাদ আমানস্বপ্ন, জানুয়ারী ২০১৮তবুও নিঃসঙ্গতার কঠিন কোটরে
আমি মহাজাগতিক পথিক এক
মহাহুংকার মহানাদের ভূতপূর্ব বেদনা। -
কবিতা
অধরা বাবার ছায়াপথনূরনবীস্বপ্ন, জানুয়ারী ২০১৮বাবার প্রত্যেকটা ফেরার সাথে ঘামের গন্ধ থাকে ক্লান্তি থাকে
অচিরাৎ তা আমার ঘুম অবধি পৌঁছে যায় অনায়সে
ঘুম যখন টুটে যায়; বাবা তখন ভোরের কাক হয়ে আকাশে
আমি হয়ে যাই লালা ঠোটা টিয়া! -
কবিতা
পৃথুমনরাজু N/Aস্বপ্ন, জানুয়ারী ২০১৮হঠাৎই এলে বৃষ্টি হয়ে নাজেহাল
বারান্দায় জোড়া শালিক ভিজে
ভিজে আঁচলের পাঢ়
কেবল মনের সীমানা বাড়ে মরুভূমির শুষ্কতায় । -
কবিতা
অধরা স্বপ্নএই মেঘ এই রোদ্দুরস্বপ্ন, জানুয়ারী ২০১৮স্বপ্ন বূননে উৎসাহী হয়ে কিনেছিলাম ভালবাসার কুরুষ কাঁটা
স্বপ্নগুলো আঙ্গুলের ডগায় এসেই থেমে যায় আশ্চর্য্য!
বূননে খেয়ে যায় প্যাঁচ, স্বপ্ন সুতোয় শক্ত গিঁট, ধ্যত!
সূতায় প্যাঁচ খেয়ে আঙ্গুল আমার নিথর,
স্বপ্ন বূনা রইল অধরা। -
কবিতা
অধরা প্রেমের কুজনছবি আনসারীস্বপ্ন, জানুয়ারী ২০১৮পাহাড়ে মেঘের ছায়ায় কেন এত মায়া
আকাশ পাহাড় নদী জলে চতুরঙ্গের খেলা
আলো ছায়া এলোকেশে ভাসে মন ভেলা
আবছায়া শৈল জলে সুখ পাথরের মেলা । -
কবিতা
স্পর্শের বাহিরেমোঃ রাফিজুল হোসেন উজ্জ্বলস্বপ্ন, জানুয়ারী ২০১৮লক্ষ-কোটি ভ্রুণের ম্যারাথনে
বিজয়ের হাসি হেসেছিলাম,
দশমাস মায়ের গর্ভে পরম মমতার স্পর্শে
অনেক অহংকারে পৃথিবীর বুকে এসেছিলাম। -
কবিতা
অলীক সুখের কাছেনূরনবী সোহাগস্বপ্ন, জানুয়ারী ২০১৮অবিলুপ্ত প্রেম আমায় আড়মোড়া করে বেঁধে ফেলে
পেরেক ঠুকে দেয় আলোর দরজায়
কেউ একজন এক সিরিঞ্জ ঘুম নিয়ে অসাবধানে এগোয় পায় পায়
আমি অন্ধকার অথবা তোমায় দেখতে পাচ্ছি সমান্তরালে! -
কবিতা
অপরাজিতা তরুণীকাজী_মুহাম্মদ ইখতিয়ার_ইসলামস্বপ্ন, জানুয়ারী ২০১৮হে অপরাজিতা তরুণী,
কেনো পূর্বে আসনি?
আসলে হতনা এমন!
নষ্ট হতনা আমার জীবন। -
কবিতা
অধরাMkchy ranaস্বপ্ন, জানুয়ারী ২০১৮হু হু শব্দে সু মধুর গান মুখে
ঢেউ খেলানো অঙ্গে রঙ্গিলা সখে,
ভুতুম দীঘির ঘাটে,
কোমরে বিছা পায়ের নুপূরে
কলসী কাঙ্খে হাসি বদনে তাকায় সে । -
কবিতা
অধরা সব কিছুমারুফ আহমেদ অন্তরস্বপ্ন, জানুয়ারী ২০১৮জীবনের মানে কি
শুধুই বেঁচে থাকা?
একটি জীবন
একবিন্দু ভালোবাসা
একটুকু সুখ
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬
এ যাবত
