আলোকের এই ঝর্নাধারায়
Lubna Negar
দেশপ্রেম সংখ্যা, ডিসেম্বর ২০২১
একটু অবাক হয়ে শিলা প্রশ্ন করেছিল, ইতিহাসের ছাত্র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বই দিয়ে কি করেন ?
ইতিহাস এবং আন্তর্জাতিক ঘটনাবলী পরষ্পরের সাথে সম্পর্কযুক্ত। একটা বিষয় অতীতের ঘটনাবলীর উপর গুরুত্ব দেয় । আর আরেকটা বিষয়
বর্তমান ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করে । এগুলো পড়তে আমার ভাল লাগে । সমীরের সাবলীল উত্তর ।