টিকটিকি
রিফাত হাসান
স্বাধীনতা সংখ্যা, ডিসেম্বর ২০২০
রাতের বেলা বালিশে মাথা রেখে মাথার নিচটা হঠাৎ কেমন যেন শক্ত শক্ত মনে হয় আশফাকের। বালিশের নিচে যত্ন করে রাখা কালো যন্ত্রটার কথা মনে পড়ে সাথে সাথে। ডান হাতে আলতো করে বালিশটা উঁচু করে যন্ত্রটা চোখের সামনে ধরে ও।