অগ্নিপিণ্ড
রিফাত হাসান
বাংলাদেশ সংখ্যা, ডিসেম্বর ২০১৯
মেঝেতে কালচে হয়ে জমে থাকা নিজের রক্তের দিকে এখন আমি ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকতে পারি। এই ঘরে ছোট্ট একটা জানালা আছে, তাও সারাদিন বন্ধ থাকে। একসময় অবাক হয়ে আকাশের লাল রঙ দেখতাম, আর এখন নিজের কালচে রক্ত দেখি। অনেক বদলে গেছি আমি।