এবারের শীতে কাপিয়ে দিচ্ছে হাটু
ইশ! ইশ! গানের তালে হয়ে যাচ্ছি বাটু।
চারিদিকে যেনো কুয়াশার মেলা বসেছে,
সূর্য্যি মামারও উকিঁ মারার মতো নেই কোনো অবস্থা!
রমণী কি? রমণী কে অভিধানে খুঁজতে গেলে পাওয়া যায়: নারী, সুন্দরী নারী, পত্নী।। কিন্তু 'রমণী' অর্থ কি এর মধ্যে সীমাবদ্ধ? কাজী নজরুল ইসলামের ভাষায় "আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই! / বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, / অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।" সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় "চল্লিশ শতাব্দী ধরে অবক্ষয়ী কবি-দল / যাকে নিয়ে এমন মেতেছে / সে কোথায়? সে কোথায়? / দীর্ঘ-ঈ-কারের মতো চুল মেলে / সে কোথায় দাঁড়িয়ে রয়েছে? / এ ভিড়ে কেমন গোপন থাকো তুমি / যেমন জলের মধ্যে মিশে থাকে / জল-রং-আলো —" রমণীর স্বরূপ সন্ধানে লেখা হয়েছে কত গল্প, কত কবিতা। রমণী নিয়ে গল্পকবিতা ডট কমের গল্প এবং কবিতার বিশাল সম্ভারে রয়েছে দুই বাংলার নবীন প্রবীণ লেখকদের নানা স্বাদের লেখা - যা, পাঠকের মন ছুঁয়ে যায়।
-
কবিতা
উফ শীতশরিফুল ইসলামরমণী, ফেব্রুয়ারী ২০১৮ -
গল্প
সেকাল একালফারহানা বহ্নি শিখারমণী, ফেব্রুয়ারী ২০১৮জরিনাকে বউ করে ঘরে তুলে নেবার এক সপ্তাহের ভেতর কাজের মেয়ে রাশুনিকে বিদায় করে দিলেন, শ্বাশুড়ী খতিজা বানু।
বিনা বেতনে নতুন কাজের মেয়ে পেলেন, টাকা খরচ করে কে আর কাজের মেয়ে পুষে!
চুরিও করে ওরা, দুইবার চা বানাতে গিয়ে দুধের ছানা চুরি করে খেয়েছে রাশুনি; তিনি দেখে ফেলেছিলেন। -
কবিতা
এইতো জীবনমোঃ নিজাম উদ্দিনরমণী, ফেব্রুয়ারী ২০১৮শীতের এক প্রাতে,কাননে তোমাকে দেখেছিলাম,
সেইদিন থেকেই মম হৃদয়ে তোমাকে আমি একেছিলাম ।
কিশোরী তোমার মুখে ছিল সূর্যের হাসি,
হৃদয় সেদিন বলেছিল তোমায় ভালবাসি । -
কবিতা
রমণীর দোষএইচ এম মহিউদ্দীন চৌধুরীরমণী, ফেব্রুয়ারী ২০১৮স্রষ্টা যত সৃষ্টি দিয়ে সাজালো ধরণী,
তার মাঝে অপরূপ হলো যে রমণী।
পূত মনে দাও যদি তোমার সুদৃষ্টি, -
কবিতা
এক নারীমূর্তিকে দেখার পরProttoy Hamidরমণী, ফেব্রুয়ারী ২০১৮বলল হেসে (আদৌ কি সে বলল নাকি কিছু!),
কেন যাবো, কেন তুমি ডাকো তোমার পিছু?
দেখছো আমি ঠাঁই দাঁড়িয়ে, ভাবছ একাই আমি?
রোজ আমাকে রাত বিরাতে বাড়ায় যে হাত দামী। -
কবিতা
ছোঁয়াখন্দকার আনিসুর রহমান জ্যোতিরমণী, ফেব্রুয়ারী ২০১৮সহসা চায়না ফুল বৃন্ত খোয়াতে
ঝরে পড়ে তবুও ভ্রমরের ছোঁয়াতে
তাকে কি কেউ মনে রাখে -
কবিতা
রমণীআবদুল্লাহ আল মামুনরমণী, ফেব্রুয়ারী ২০১৮রমণী তুমি রূপের আঁধার
পৃথিবীর কারু কাজে,
তোমার পরশ লেগে আছে আজো
এই ধরণীর মাঝে। -
গল্প
আনন্ত্য যাত্রায়...............মনজুরুল ইসলামরমণী, ফেব্রুয়ারী ২০১৮প্রখর বাস্তবতার সামনে যখন কোনো মানুষ অবতীর্ণ হয় তখন অপূরণীয় মূল্য দিয়ে হলেও ভালোবাসার মানুষগুলিকে সন্তুষ্ট রাখবার চেষ্টা করে। সেক্ষেত্রে একজন মা কিংবা পরিবারের প্রধান কর্তা হিসেবে একজন নারীকে যখন আকস্মিকভাবে উক্ত ভূমিকায় অবতীর্ণ হতে হয়, তখন বিষয়টি স্বাভাবিকভাবেই তার জন্যে অত্যন্ত প্রতিকূল হিসেবে বিবেচিত হয়ে থাকে।
-
গল্প
বিপ্রতীব দৃশ্যাবলীফেরদৌস আলমরমণী, ফেব্রুয়ারী ২০১৮রাত্রির নিশানা যখন গভীরে নিমগ্ন হয়, যেটাকে রাত্রির কোমর ডিঙ্গিয়ে যাওয়া বলে - সেই সময়ও যখন দানা-পানিহীন অভুক্ত কেউ সূর্যের উদয় থেকে শুরু করে একটা শরীর নিয়ে একটা আলোকোজ্জ্বল শহরের ব্যস্ততম রাস্তাটির একপাশে টলমল করতে করতে হাটে,
-
কবিতা
রমণীশাহারিয়ার ইমরানরমণী, ফেব্রুয়ারী ২০১৮রমণী, সেতো হাজার রঙে রাঙিয়ে থাকা ,
অনিন্দ্য সুন্দর মানবী অঙ্গনাকে বুঝি।
রমণী,সেতো যুবকের মনে লালন করা তার প্রিয়তমাকে বুঝি।
যার কাছে সে চারূতার দেবী। -
কবিতা
নারীজেড.আর. জিমরমণী, ফেব্রুয়ারী ২০১৮নারী অমৃত নারী অতৃপ্ত নারী বসন্ত সারা অনন্ত
নারী আশ্রম এক জীবন্ত।
নারী কাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত ভুলের সংমিশ্রণ,
নারী দেবী নারী সরস্বতী নারী সমস্ত পুরুষের
প্রীতি হারা জীবনের শ্রেষ্ঠ আনন্দ ক্ষণ। -
গল্প
সুহেলীসুমন আফ্রীরমণী, ফেব্রুয়ারী ২০১৮ধ্যাত! ভাল্লাগে না আর!
কেনো রে? কি হলো আবার?
কি হয়নি সেটা বল? আচ্ছা মানুষরে বয়স কি ফ্রেমে বেঁধে রাখা যায়?
সেটা কি করে সম্ভব? বিজ্ঞানীরা তো আর কম চেষ্টা করে নি! -
কবিতা
রমণীRadhashyam Janaরমণী, ফেব্রুয়ারী ২০১৮সে এক সুন্দরী রমণী!
যার চোখে দেখেছি আকাশবাণী!
সে হাসলে মনে হয় আকাশ হাসে,
সে তাকালে মনে হয় সে ভালোবাসে! -
কবিতা
রমণীতাসলিমা পারভিনরমণী, ফেব্রুয়ারী ২০১৮সদা হাস্যোজ্বল মুখখানি
হাসিতে আগুন ঝরে
ৰাদামি রঙের এলো কেশে
ঢেউ খেলিয়ে যায় বুকে
এক চিলতে কালো তিলে
ঠোঁটের ভাজে প্রেম খেলা করে -
গল্প
এক গর্বিত রমণীর জীবনকথাসালসাবিলা নকিরমণী, ফেব্রুয়ারী ২০১৮বুঝছেন ভাই, মায়া মানুষ হইলো তরল পদার্থ। আপনে যে পাত্রে রাখবেন সেই পাত্রেরই আকার ধারণ করবে। এই জন্য এদের সাথে খুব বুঝে শুনে চলতে হয়। বুঝেন নাই?'
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬
এ যাবত
